17/08/2026
𝐋𝐈𝐆𝐇𝐓 𝐎𝐅 𝐇𝐎𝐏𝐄 | 𝐀𝐝𝐨𝐥𝐞𝐬𝐜𝐞𝐧𝐭 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭-এর অধীনে আমাদের প্রথম পদক্ষেপ
প্রতিটি শিশুই ভালোবাসা, যত্ন, মর্যাদা এবং স্বপ্ন দেখার সুযোগ পাওয়ার অধিকার রাখে।
এই বিশ্বাসকে ধারণ করে আমরা সফলভাবে সম্পন্ন করেছি “𝐋𝐢𝐠𝐡𝐭 𝐨𝐟 𝐇𝐨𝐩𝐞” 𝐀𝐝𝐨𝐥𝐞𝐬𝐜𝐞𝐧𝐭 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭-এর অধীনে আমাদের প্রথম আয়োজন। উদ্যোগটি যৌথভাবে আয়োজন করেছে 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐀𝐢𝐝 𝐒𝐨𝐜𝐢𝐞𝐭𝐲 ও 𝐅𝐞𝐧𝐢 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐋𝐚𝐰 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐂𝐞𝐥𝐥 (𝐅𝐔𝐋𝐁𝐂)।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পথশিশুদের সঙ্গে আনন্দঘন ও অর্থবহ সময় কাটানো, তাদের সঙ্গে বিশ্বাস, যত্ন ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মূলধারার সমাজে আরও অন্তর্ভুক্তির পথ তৈরি করা।
খেলাধুলা, বিনোদন, মেহেদি, উপহার, খাবার, আন্তরিক কথোপকথন আর অসংখ্য হাসি প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দিয়েছে, কখনো কখনো সামান্য যত্নই একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
তবে 𝐋𝐢𝐠𝐡𝐭 𝐨𝐟 𝐇𝐨𝐩𝐞 শুধুমাত্র একদিনের আয়োজন নয়। এটি একটি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের সূচনা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, বিশ্বাসের সম্পর্ক তৈরি করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং তাদের জন্য আরও ভালো সুযোগ তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া।
আমাদের প্রধান অতিথি 𝐃𝐫. 𝐀.𝐒.𝐌. 𝐒𝐨𝐡𝐫𝐚𝐛 𝐀𝐥 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧, সিভিল সার্জন, ফেনী জেলা এবং বিশেষ অতিথি 𝐌𝐝. 𝐑𝐚𝐤𝐢𝐛 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 𝐇𝐚𝐳𝐚𝐫𝐢, চাইল্ড রাইটস অফিসার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাঁদের মূল্যবান উপস্থিতি, উৎসাহ ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।