12/04/2025
ইফতার বিতরণ ২০২৫।
আর্থিক হিসাবঃ
চাল প্রতি কেজি ৪৯ টাকা করে, ৫০০ কেজির দাম ২৪৫০০ টাকা, ( প্রতি প্যাকেটে দেয়া খুচরা মূল্য ২৭৫ টাকা)।
ছোলা বুট প্রতি কেজি ৯৫ টাকা করে, ১০০ কেজির দাম ৯৫০০ টাকা, (খুচরা মূল্য ১১০
টাকা)
মসুর ডাল প্রতি কেজি ৯৮ টাকা করে, ৫০ কেজির দাম ৪৯০০ টাকা, (৫৫)
খেসারি ডাল প্রতি কেজি ৯৮ টাকা করে, ৫০ কেজির দাম ৪৯০০ টাকা, (৫৫)
তেল (পলিব্যাগ রূপচাঁদা) প্রতি লিটার ১৭৫ টাকা করে, ১০০ লিটারের দাম ১৭৫০০ টাকা, (১৮০)
চিনি প্রতি কেজি ১২০ টাকা করে, ১০০ কেজির দাম ১২০০০ টাকা, (১৩০)
খেজুর প্রতি কেজি ১৪০ টাকা করে, ৫০ কেজির দাম ৭০০০ টাকা, (৮০)
মুড়ি প্রতি কেজি ৬৬ টাকা করে, ৫০ কেজির দাম ৩৩০০ টাকা, (৪০)
সেমাই (লাচ্ছা) প্রতি প্যাকেট ৪০ টাকা করে, ১০০ প্যাকেটের দাম ৪০০০ টাকা, (৫০)
সেমাই (বাংলা) প্রতি প্যাকেট ১৭.৫ টাকা করে, ১০০ প্যাকেটের দাম ১৭৫০টাকা, (৩৫)
নুডলস প্রতি প্যাকেট ১৭ টাকা করে, ২০০ প্যাকেটের দাম ৩৪০০ টাকা, (৫০)
লবন প্রতি কেজি ৩৬ টাকা করে, ১০০ কেজির দাম ৩৬০০ টাকা, (৪০)
কিসমিস প্রতি কেজি ৫৭০ টাকা করে, ৫ কেজির দাম ২৮৫০ টাকা, (৬৫)
বাদাম প্রতি কেজি ১৮০ টাকা করে, ১০ কেজির দাম ১৮০০ টাকা, (৩০)
মোট- ১০১০০০ টাকা।
= ১০১০০০ টাকা (খুচরা মূল্য ১১৯৫ টাকা প্রায়)।
অতিরিক্ত খরচঃ বস্তা কিনে সব প্যাকেট করার পর যেই আইটেম শর্ট পরেছিল সেগুলো পূরন করতে সর্বমোট আরো ৪৫০+৯০টাকার খরচ।
=৫৪০ টাকা
[কিসমিস ৫০ গ্রাম ৬০ টাকা, বাদাম ১০০ গ্রাম ৩০ টাকা, লাচ্ছা সেমাই ১০ প্যাকেট ৪৫০ টাকা ]
আরো কিছু খরচঃ
পাইকারি দামে সব বস্তা কিনে নিজেরা পরিমান মতো প্যাকেট করার জন্য ছোট ছোট পলিব্যাগ এবং সব আইটেম একসাথে নিয়ে বড় একটা বস্তা নেয়ার জন্য বড় বস্তা কিনতে হয়েছে।
মোট পলি ব্যাগ ৩৬০+১৮০+৯০+৮০০(বড় বস্তা ৮০ পিস) = ১৪৩০ টাকা।
বহনে খরচ ৪০+৩০+৩০০ টাকা। অন্যান্ন (পিপড়ার ঔষধ) ৪০ টাকা।
=৪১০ টাকা
সবগুলো প্যাকেট মিলে বড় বস্তা হওয়ায় আমরা স্বেচ্ছাসেবী ভাইদের বাইক দিয়ে সকল বিতরণ কাজ শেষ করতে কষ্ট হলেও আমরা বাইক ব্যবহার করেই শেষ করেছি। যেই বাইকে করে বিতরণ করা হয়েছে সেগুলোর তেলের খরচ যার বাইক সে ব্যক্তিগতভাবে বহন করেছে। যা প্রতি বছরই করা হয়।
=০ টাকা।
মোট খরচঃ (১০১০০০+৫৪০+১৪৩০+৪১০+০) = ১০৩৩৮০ টাকা
(মোট টাকা হিসেবে সর্বমোট ১০০ প্যাকেটের প্রতি প্যাকেটে খরচ হয়েছে ১০৩৩.৮০ টাকা যা খুচরা মূল্য হিসেবে ১২২০ টাকা প্রায়)।
এই পর্যন্ত সংগ্রহ হয়েছে= ১০৪৫৬৯ টাকা।
গত বছরের কিছু টাকা আমাদের হাতে থাকার পর ফেনীক্যাফের পক্ষ্য থেকে আমরা একটি মাদ্রাসায় ইফতারের আয়োজন করেছিলাম আরো একজন দাতা সহ। সেই হিসেবে আমাদের হাতে গত বছরের কোন টাকা ছিল না।
সব প্যাকেট করার পর মোট ২২০ টাকার পলিব্যাগ রিটার্ন দেয়া হয়েছিল এবং মোট খরচে ২৮০ টাকা কম দেয়া হয়েছিল। [চাল ৬ বস্তা ২৫০০ টাকা, ৪ বস্তা ২৩৭০ টাকা] মোট ৫০০ টাকা কম।
মোট খরচ = ১০৩৩৮০-৫০০ = ১০২৮৮০ টাকা
[প্যাকেটকরণে কিছু ভুলঃ এবারের ১০ টি প্যাকেটে ভুলক্রমে লাচ্ছা সেমাই ১ টার পরিবর্তে ২ টা দেয়া হয়েছিল, তাই ১০ টা সেমাই শর্ট হওয়ায় আমরা পূনরায় অতিরিক্ত ১০ টি কিনে নিয়েছিলাম। আর একটি বস্তাতে সয়াবিন তেল দেয়া হয়নি। পরে সেই বস্তাটি আর খুঁজে পাইনি। সয়াবিন তেল এক লিটার সহ আরো কিছু অতিরিক্ত জিনিস একজন অসহায়কে দিয়ে দেয়া হয়েছিল।]
খরচের পরে এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে= ১৬৮৯ টাকা।