নব-দিগন্ত

নব-দিগন্ত (একটি সামাজিক সংগঠন)

26/05/2026

সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা,
ঈদ মোবারক♥

🤍
10/05/2026

🤍

 #কিছু_ছবি_কথা_বলে
08/05/2026

#কিছু_ছবি_কথা_বলে

যারা ছোট ছোট বাচ্চা দের  #মোবাইল দিয়া বসায় রাখেন, এরপর  #টিচার একটা দিয়ে আশা করেন ও সব perfect way তে চট করে  শিখে যাবে?...
03/05/2026

যারা ছোট ছোট বাচ্চা দের #মোবাইল দিয়া বসায় রাখেন, এরপর #টিচার একটা দিয়ে আশা করেন ও সব perfect way তে চট করে শিখে যাবে?
তাদের জন্য.....

#পড়াশোনার_পরিবেশ_তৈরি_করার_দায়িত্ব_আপনার

আপনি কীভাবে বেড়ে উঠেছেন, জানি না। তবে, আপনার পরবর্তী #প্রজন্মকে 'ডিভাইস প্রজন্ম' হিসেবে না গড়তে চাইলে বাসা-বাড়িতে পারিবারিক পাঠাগার প্রতিষ্ঠা করুন। একদিনেই তা হয়তো হবে না। তবে চেষ্টা করলে ৫/৭ বছরে একটা সমৃদ্ধ পারিবারিক লাইব্রেরি গড়ে উঠবে #ইনশাআল্লাহ।

কল্পনা করুন তো, আপনার স্টাডি রুমে কোনো মেহমান বসলে কেমন লাগবে? আগত মেহমান আপনার ব্যক্তিত্ব ও রুচি সম্পর্কে এবং আপনার পরিবারের ব্যাপারে কেমন একটা পজেটিভ ধারণা নিয়ে তারা ফিরবে।

আপনার বাচ্চারা একাডেমিক এক্সিলেন্সির পাঠ পাবে লাইব্রেরিতে বসে। কোনো বাচ্চা মোবাইলে গেম খেলতে চাইলে তাকে শর্ত দিন রিডিং রুমে বসে ১০ পৃষ্ঠা পড়লে ১০ মিনিট খেলতে পারবে। বাচ্চাদের বইয়ের সমুদ্রে ডুবিয়ে দিতে হবে। বাচ্চারা পৃষ্টা ছিঁড়ে ছিঁড়ে বড়ো হয়ে উঠুক।

কোনো প্ল্যানের দরকার নাই। যত দ্রুত সম্ভবত আপনার ড্রয়িং রুমেই একটা বুকসেলফ কিনে ফেলুন। কতকিছুই তো আছে! টিভি, সোফা, ফুলের টব, ওয়ালমেট। সাথে একটা বুকসেলফ কিনুন না। মনে রাখবেন, প্রথমেই বই নয়, আগে একটা বুকসেলফ কিনতে হবে। বুকসেলফ থাকলে বই সেখানে ঢুকবেই।

প্রতি মাসে ৫০০ টাকার বই কিনুন। স্রেফ ৫০০ টাকা! অনেক বেশি মনে হচ্ছে? এই ৫০০ টাকা আপনার নেক্সট জেনারেশনকে এক্সিলেন্সি এনে দিবে #ইনশাআল্লাহ।

সন্তানকে কত কী কিনে দিচ্ছেন। সাথে নবিজির জীবনী, সাহাবীদের জীবনী, কুরআনের একটা সহজ অনুবাদ, একটা হাদিস গ্রন্থ, ইসলামি জীবন দর্শনের সহজ পাঠ, ইসলামি গল্প-উপন্যাস, ইতিহাস, মানবিক গুনাবলীর সাহিত্য সংগ্রহ করে দিন না। জাহেলিয়াতের চতুর্মুখী আক্রমণের মোকাবিলায় কেন নিশ্চুপ থাকছেন?

প্রতি পরিবারে একটা #লাইব্রেরি থাকা নিশ্চিত করা দরকার। উন্নত বিশ্বে বাড়িতে স্টাডি রুম মাস্ট। আমাদের দেশে হয়তো কঠিন, আবার চাইলে সহজ। চেষ্টা তো করুন, অন্তত ড্রয়িং রুমে একটা বুকসেলফে কিছু বই।

আচ্ছা, আপনি তো পৃথিবী ছেড়ে চলে যাবেন, তাই নয়? ইন্তেকালের ২০০ বছর পর আপনার কী কী স্মৃতিচিহ্ন অবশিষ্ট থাকবে? উত্তর প্রজন্ম এসে আপনার অস্তিত্ব কীভাবে উপলব্ধি করবে? কখনো ভেবেছেন? আপনি কি এখন আপনার পূর্বের পঞ্চম পূরুষের অস্তিত্ব উপলব্ধি করতে পারেন?

একটা সমৃদ্ধ #পারিবারিক_পাঠাগার তৈরি করুন; পঞ্চম পূরুষ এসেও আপনার অস্তিত্ব অনুভব করবে ইনশাআল্লাহ। তারা ছুঁয়ে দেখবে, স্পর্শ করবে বইগুলো। তারা ভাবতে পারবে, তাদের এক পূর্বপূরুষ এই বইগুলো স্পর্শ করেছিল। ২২০০ সালের প্রজন্ম বই খুলে দেখবে বইটির প্রকাশনা সাল ২০২০-২০৫০।

#সংগৃহীত

01/05/2026
20/04/2026

আগামীকাল থেকে
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

শুভ নববর্ষ ❤️💚💜
14/04/2026

শুভ নববর্ষ ❤️💚💜

বিনম্র শ্রদ্ধা
26/03/2026

বিনম্র শ্রদ্ধা

20/03/2026

দেশে ও প্রবাসে সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,
ঈদ মোবারক♥

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when নব-দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নব-দিগন্ত:

Share