Save The Nature Of Bangladesh - ফেনী জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Feni
  • Save The Nature Of Bangladesh - ফেনী জেলা শাখা

Save The Nature Of Bangladesh - ফেনী জেলা শাখা এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈ?

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃ

হৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

বিচার চাই......
17/10/2025

বিচার চাই......

17/10/2025

ভাঙ ভাঙ গাড়ি ভাঙ
ওরা দেখেও দেখেনা, শুনেও শুনেনা
তাই ওদেরটা আগে ভাঙ.....

🔥 এক গবেষক, দুই চাকরি ! তাহলে ওষুধের ট্রায়াল কতটা নিরপেক্ষ ?বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে বড় প্রশ্ন তুলেছে Bangla Outloo...
17/10/2025

🔥 এক গবেষক, দুই চাকরি !
তাহলে ওষুধের ট্রায়াল কতটা নিরপেক্ষ ?
বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে বড় প্রশ্ন তুলেছে Bangla Outlook-এর এক অনুসন্ধান।
💊 ডা. মো. আলিমুর রেজা একদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর সিনিয়র ম্যানেজার,
অন্যদিকে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিসেস-এর ডেপুটি ডিরেক্টর —
যে প্রতিষ্ঠান আবার বেক্সিমকোর ওষুধের ট্রায়াল করে! 😳
👉 কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে দেখা গেছে,
তিনি বেক্সিমকোর ওষুধের পরীক্ষার প্রধান গবেষক,
কিন্তু কোথাও স্বার্থের সংঘাত (Conflict of Interest) ঘোষণা নেই।
⚠️ বিশেষজ্ঞদের মতে, এই দ্বৈত ভূমিকা বাংলাদেশের ৪ বিলিয়ন ডলারের ওষুধ শিল্পের বিশ্বাসযোগ্যতাকে বিপদে ফেলছে।
🔗 বিস্তারিত জানতে পড়ুন:

#বাংলাদেশ #ওষুধশিল্প #ফার্মা #গবেষণানৈতিকতা
https://www.banglaoutlook.org/investigation/246235

17/10/2025

সাতার শিখুন পানিতে ডুবে মরার ভয় থেকে বাঁচুন, পানিতে ডুবে মরার সময় আর নয়।

17/10/2025

দোহাজারি - কক্সবাজার রেললাইনের দুপাশে পরিবেশ বিধ্বংসী কয়েক কোটি নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপন করে ফুলের রেণু মিশ্রিত বাতাসে ঘন্টার পর ঘন্টা রেল ভ্রমনের ফলে পরিকল্পিত ভাবে শিশু সহ সব যাত্রীদের শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত করার মাস্টারপ্ল্যান কার।

এই রোডে ৩ থেকে ৪ ঘন্টা রেল ভ্রমনের সময় একজন সুস্থ মানুষের ফুসফুসে নিশ্বাসের মাধ্যমে কতটা ফুলের রেণু ডুকবে তা কল্পনা করতেই আতঙ্কিত হচ্ছি ⁉️
অবিলম্বে রেল লাইনের দুই পাশ থেকে এসব ক্ষতিকর উদ্ভিদ নির্মূল করার দাবী জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কে।
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের দুপাশে কোটি কোটি পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ উদ্ভিদ ইউক্যালিপটাস ও আকাশমণি ফুলের রেণু থেকে আপনার ফুসফুস রক্ষা করতে নাক মুখ ডেকে রাখুন। সকল যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হোক এবং অবিলম্বে এই ক্ষতিকর উদ্ভিদ নির্মূল করুন।



#প্রকৃতি_সুরক্ষা_ও_সবুজায়নের_নামে_ইউক্যালিপটাস_ও_আকাশমনির_মত_হানাদার_বৃক্ষ_রোপন_বন্ধ_হোক
#ইউক্যালিপটাস_নির্মূল_করি_পরিবেশ_রক্ষা_করি
#আকাশমণি_নির্মূল_করি_পরিবেশ_রক্ষা_করি
#ইউক্যালিপটাস_নির্মূল_কর্মসূচী

শুঁটকি পল্লী করার মত দেশে শত শত স্পট রয়েছে, বিশ্ব বৈচিত্র্য ও জীববৈচিত্র্যের অন্যতম আধার সুন্দরবন ধ্বংস করে শুঁটকি পল্লী...
17/01/2025

শুঁটকি পল্লী করার মত দেশে শত শত স্পট রয়েছে, বিশ্ব বৈচিত্র্য ও জীববৈচিত্র্যের অন্যতম আধার সুন্দরবন ধ্বংস করে শুঁটকি পল্লী করার পেছনে দ্বায়ী বন কর্মকর্তাদের অপসারণ ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানাচ্ছি।

আমাদের আধুনিক সুন্দরবন, হে হে হেরিটেজ......
বাঘ কি শুটকি মাছ খায় ?
নয়ত ১১৪ থেকে ১২৫ হইল কেমনে ⁉️ 🤭🤭
বাঘ গুনতে খরচ যেন কত কোটি টাকা লাগসে‼️
Masum Ameer #সুন্দরবন #জীববৈচিত্র

ফেনী জেলায় যাদের বাড়ীতে পরিপক্ক  #শিউলি_ফুল ও  #কাঠ_গোলাপ এর গাছ রয়েছে এবং গাছে প্রচুর ফুল ফোটে সেই পরিবারকে পুরুস্কৃত ক...
03/01/2025

ফেনী জেলায় যাদের বাড়ীতে পরিপক্ক #শিউলি_ফুল ও #কাঠ_গোলাপ এর গাছ রয়েছে এবং গাছে প্রচুর ফুল ফোটে সেই পরিবারকে পুরুস্কৃত করতে চাই......
আছে কি এমন কোন পরিবার ?
#দেশীয়_ফুলের_গাছ_লাগাই_ইকোসিস্টেম_বাঁচাই

03/01/2025

ফেনী জেলার ৩৫ বৈধ ও ৬৮ অবৈধ সব ইট ভাটায় তো পুড়ছে টপ সয়েল ও বনের কাঠ , উপেক্ষিত ইটভাটা নীতিমালা!
চলছে পরিবেশ অধিদপ্তর ও মিডিয়ার হালখাতা।

Address

Main Rood
Feni

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh - ফেনী জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save The Nature Of Bangladesh - ফেনী জেলা শাখা:

Share