Youth Ending Hunger Feni District Forum

Youth Ending Hunger Feni District Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth Ending Hunger Feni District Forum, Nonprofit Organization, Feni.

ফেনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতজাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে...
14/10/2025

ফেনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফেনীর উদ্যোগে আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ফেনী শহরের ডেফোডিল রেসিডেন্সিয়াল স্কুলে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দি হাঙ্গার প্রজেক্ট ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফেনীর আয়োজনে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেফোডিল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ শাখাওয়াত হোসেন।
সঞ্চালনায় ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফেনীর জয়েন্ট কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অর্পিতা ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন মাহমুদ, ডেফোডিল স্কুলের চেয়ারম্যান বদরুদ্দোজা হেলাল , দি হাঙ্গার প্রজেক্ট কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাঈন উদ্দিন মিলন এবং দি হাঙ্গার প্রজেক্ট MIPS প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফেনীর তথ্য ও যোগাযোগ সম্পাদক ও শমসের গাজী ইউনিটের আহবায়ক আশরাফুল ইসলাম আবির এবং অর্থ সম্পাদক আফসানা আক্তার সুরাইয়া।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি নাইমুল হক ফাহাদ,সদস্য রাতুল আলম, সদস্য তাহমীদ ভূঁইয়া এবং স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে প্রোগ্রাম সম্পূর্ন হয়।

আগামীকাীল ১৪ই অক্টোবর রোজ মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি।সময়: সকাল ১১:৩০স্থান...
13/10/2025

আগামীকাীল ১৪ই অক্টোবর রোজ মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি।

সময়: সকাল ১১:৩০

স্থান: ডেফোডিল রেসিডেন্সিয়াল স্কুল

২৫/০৪/২০২৫.ফেনীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শমসের গাজী ইউনিটের উদ্যোগে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি।আজ ফেনী...
06/10/2025

২৫/০৪/২০২৫.
ফেনীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শমসের গাজী ইউনিটের উদ্যোগে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি।

আজ ফেনীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শমসের গাজী ইউনিট-এর উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ফেনী ট্রাংক রোড শহীদ মিনারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে করোনা সতর্কতা বিষয়ক লিফলেট বিতরণ এবং মাস্ক সরবরাহ করা হয়।

কর্মসূচিটি ইয়ুথ এন্ডিং হাঙ্গার জেলা ফোরাম-এর তথ্য ও যোগাযোগ সম্পাদক ও শমসের গাজী ইউনিটের আহবায়ক আশরাফুল ইসলাম আবির-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোরশেদ হোসেন – সাধারণ সম্পাদক, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতি; সুজন ফেনী জেলা শাখার যুগ্ম সম্পাদক ও উপদেষ্টা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফেনী জেলা,
সৈয়দ নাছির উদ্দিন – কো-অর্ডিনেটর, দি হাঙ্গার প্রজেক্ট, কুমিল্লা অঞ্চল
ইলিয়াস মোল্লা – রিপোর্টার, ফেনী সময়

এছাড়াও কর্মসূচিতে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জাহিদুল আলম তন্ময়, শিশির রহমান, ইমাম হাসান দিহান প্রমুখ।

আয়োজক আশরাফুল ইসলাম আবির বলেন,
“আমরা দেখছি অনেকেই এখনও মাস্ক ব্যবহার বা স্বাস্থ্যবিধি মানতে অবহেলা করছেন। তাই আমরা এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি, যাতে সবাই আবারও সচেতন হয় এবং নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করে।”

লিফলেটগুলোর মাধ্যমে করোনা ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায়, টিকার গুরুত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে সঠিকভাবে ব্যবহারের পদ্ধতিও বোঝানো হয়।

অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের সামাজিক সচেতনতামূলক কাজকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Ending Hunger Feni District Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share