Feni Wildlife Rescue Team

Feni Wildlife Rescue Team [Animal Rescuer ] [Wildlife Rescuer] [Volunteer ] [ Non-Profitable] [Conserver] Their goals are generally distinct from the conversational community.

The community and its rescue team, known as "Feni Wildlife Rescue team" rescued & adopted cats/dogs/wild animals. FWRT Community is concerned with the health, safety & physical wellness of individual animal.

10/08/2026

ফেনী পৌরসভা কর্তৃক বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক ভ্যাক্সিন ক্যাম্পেইন।

সহযোগীতা - ফেনী এনিমেল লাভার্স টিম।

আসুন সচেতন হই।
21/07/2026

আসুন সচেতন হই।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আব্দুল্লা আস সাদিক স্যারের   তথ্যের ভিত্তিতে ফেনী পুলিশ কোয়ার্টার থেকে আহত অবস্...
09/07/2026

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আব্দুল্লা আস সাদিক স্যারের তথ্যের ভিত্তিতে ফেনী পুলিশ কোয়ার্টার থেকে আহত অবস্থায় গন্ধগোকুল উদ্ধার।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে একটি আহত গন্ধগোকুল সফলভাবে উদ্ধার করেছে ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাণীটি এলাকাটিতে একটি বাসায় ঘোরাঘুরি করলে স্হানীয় কয়েকজন মিলে আহত করে, পরবর্তী স্হানীয় সচেতন নাগরিকরা খবর টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কে জানায়,
বিষয়টি ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমকে জানালে।

এরপর উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে গন্ধগোকুলটি উদ্ধার করেন।
উদ্ধারের পর প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী এটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

গন্ধগোকুল বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বনাঞ্চল ধ্বংস, আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের অজ্ঞতার কারণে এ প্রাণীটি প্রায়ই লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ অথবা নিকটস্থ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১রাজধানী ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন...
09/06/2026

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১

রাজধানী ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।
উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রাণীগুলোকে তাদের জন্য উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন অধিদফতর। বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

অদ্য ২৭/৫/২০২৬ তারিখে ফেনী সদর বালিগাঁও ইউনিয়ন হইতে গ্রামবাসী সচেতনতা একটি বাচ্চা মেছোবিড়াল উদ্ধার করা হয়।২ দিন আগে বাচ্...
27/05/2026

অদ্য ২৭/৫/২০২৬ তারিখে ফেনী সদর বালিগাঁও ইউনিয়ন হইতে গ্রামবাসী সচেতনতা একটি বাচ্চা মেছোবিড়াল উদ্ধার করা হয়।

২ দিন আগে বাচ্চা মেছোবিড়াল টি মা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বাড়ির উঠানে চলে আসলে পরবর্তী বাড়িওয়ালা সেটি নিজের হেফাজতে রেখে দেন।
পরবর্তী ফেনী বন্যপ্রানী রেস্কিউ টিমের হাতে হস্তান্তর করেন।

উদ্ধার পরে এটি আমাদের বন্যপ্রানী শেল্টারে রেখে পর্যবেক্ষণ রাখা হবে,,, উপযুক্ত ছাড়ার মত হলে বনে অবমুক্ত করা হবে।

আমাদের বন্যপাখির কোয়ারান্টাইন হাউজ,,, আহত পাখি রেস্কিউ পরবর্তী এখানে রেখেই চিকিৎসা করতে হয়। একদম খোলা মেলা জায়গা, এজনই ক...
09/05/2026

আমাদের বন্যপাখির কোয়ারান্টাইন হাউজ,,, আহত পাখি রেস্কিউ পরবর্তী এখানে রেখেই চিকিৎসা করতে হয়।

একদম খোলা মেলা জায়গা, এজনই ক্লিন না যদিও চারদিকে গাছপালা ভরপুর।
এই জায়গা থেকেই সুস্থ হয়ে গেলে ওরা নিজের মতো উড়াল দিয়ে যায়,তার কারন উপরে একবারে খোলা সিস্টেম।

লাস্ট একটা বড় শকুন ও ৩ টা ইগল পাখি এখান থেকে পর্যাপ্ত পরিমান মাংস পেয়ে সুস্থ হয়ে নিজের মত করে ৭দিন পর উড়াল দিয়ে তার মতো করে বাচঁতে চলে যায়।

একটি ইনজুরি হওয়া প্রানী রেস্কিউ করার পর তাকে বাঁচানোর কত আপ্রাণ চেষ্টা করে থাকি যাস্ট কয়েকটা ছবি দেওয়া হলো।সেদিন রাত আমর...
06/05/2026

একটি ইনজুরি হওয়া প্রানী রেস্কিউ করার পর তাকে বাঁচানোর কত আপ্রাণ চেষ্টা করে থাকি যাস্ট কয়েকটা ছবি দেওয়া হলো।

সেদিন রাত আমরা ঘুমাই নি সারারাত ড্রেসিন ইনজেকশন দেওয়া, কত কি করলাম। শীতের মধ্যে নজরুল ভাই সাইমুন ফারাবী টেনশনে মধ্যে ছিলাম দুজনেরই একটা কথা যেভাবে হোক বাচাঁতে হবেই হবে।

সারা রাত, সারাদিন গেলো সন্ধ্যা বেলা সে মারা গেলো অতিরিক্ত রক্ত ক্ষরনে বাচানো গেলো না চিতাবিড়াল বাচ্চা টা কে।

04/05/2026
04/05/2026

ফেনী শহরে বন্যপাখি বিক্রেতা আটক।
ডাক্তারপাড়া স্হানীয় তরুনরা এক হকার কে টিয়া পাখি, শালিক পাখি ও মুনিয়া পাখি বিক্রি করতে দেখে আটক করে খবর দেন ফেনী বন্যপ্রানী রেস্কিউ টিম কে।

ফেনী বনবিভাগ চৌকস টিম ও ফেনী বন্যপ্রানী রেস্কিউ টিমের আহনাফ তামিদ সহ সদস্য রা পাখিগুলো উদ্ধার করেন।

পাখি বিক্রেতা বন্যপ্রানী আইন সমর্পকে অবগত ছিলেন না,, তার ভুল বুজতে পেরে আর বিক্রি করবেন না বলে মুছলেখা দিয়ে ছাড়া পায়।

পাখি গুলো বনবিভাগ অফিসে বাগানে অবমুক্ত করা হয়।

03/05/2026

অদ্য ২/৫/২০২৬ সোনাগাজী হইতে একটা টিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত।

অনলাইন বিক্রি পোস্ট, ক্রেতা সেজে সোনাগাজী বাজার হইতে আটক করা হয় ১টি টিয়া পাখি।

বিক্রেতাকে আইন সমর্পকে অবগত করলে তিনি তার ভুল বুজতে পারেন, বন্যপাখি ক্রয় বিক্রয় লালন পালন হত্যা করা আইনগত দণ্ডনীয় অপরাধ।

তাহার থেকে প্রাথমিকভাবে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোনাগাজী বনবিভাগ চৌকস টিম ও ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমের সোনাগাজী উপজেলা টিম হেড আকিব রেজা নেত্বেত্রে এই অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী সোনাগাজী রেঞ্জ বনবিভাগ অফিসে সামনে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয় পাখিটি কে।

Address

Feni Twon
Feni
3900

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Wildlife Rescue Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Feni Wildlife Rescue Team:

Shortcuts

Share