26/08/2026
বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ আগস্ট ২০২৬ রোজ বুধবার জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
স্থান: জয়নাল হাজারী কলেজ
---
কর্মসূচির শুভ উদ্বোধন করেন: মোঃ এনামুল হক
অধ্যক্ষ, জয়নাল হাজারী কলেজ ও
সভাপতি, জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপ।
---
এ সময় উপস্থিত ছিলেন:
মোঃ শাহাদাৎ হোসেন সহকারী অধ্যক্ষ,জয়নাল হাজারী কলেজ।
---
দীপক চন্দ্র নাথ
সম্পাদক, জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপ ও
মাসুদা বেগম
আর এস এল,
আরো উপস্থিত ছিল শিক্ষকবৃন্দসহ রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোভার সদস্যরা পরিবেশ সংরক্ষণ, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে।
rover scout group
hazari College