Red Crescent Youth, Feni Unit

Red Crescent Youth, Feni Unit New Page of BDRCS Feni Youth. We work on calamities, sufferings and crises and build trained youth power.
(1)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের জুন মাসের মাসিক সাধারণ সভা আজ ভারপ্রাপ্ত যুব প্রধান আবদুল...
13/06/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের জুন মাসের মাসিক সাধারণ সভা আজ ভারপ্রাপ্ত যুব প্রধান আবদুল হালিম জুলহাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন , ২০তম যুব কার্যকরী পর্ষদ এর যুব প্রধান শামসুল আরেফিন সহ ২০তম যুব কার্যকরী পর্ষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ প্রধান, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দলনেতা, উপ-দলনেতা বৃন্দ।
সভাপতির অনুমতিক্রমে সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ২০তম যুব কার্যকরী পর্ষদের প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ প্রধান- মো: ইসতিয়াক বিন আলম (সিয়াম)

ধন্যবাদান্তে-
মোঃ ইসতিয়াক বিন আলম সিয়াম
বিভাগীয় উপ-প্রধান
প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ
২০তম যুব কার্যকরী পর্ষদ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিট।

🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।✅ পর্যাপ্ত পানি পান করুন✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন...
06/06/2026

🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।

✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন
✅ হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখুন
✅ মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থ বোধ করলে দ্রুত বিশ্রাম এবং চিকিৎসা নিন

তাপপ্রবাহের ঝুঁকি কমাতে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।





২০ তম যুব কার্যকরী পরিষদের সর্বশেষ প্রোগ্রাম  #আজ ফেনী জেলার পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের "১ম পুনর্মিলনী" অনুষ্ঠ...
29/05/2026

২০ তম যুব কার্যকরী পরিষদের সর্বশেষ প্রোগ্রাম #আজ ফেনী জেলার পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের "১ম পুনর্মিলনী" অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিট এর স্বেচ্ছাসেবক'রা রেজিষ্ট্রেশন এবং শৃঙ্খলা সহ সার্বিক কার্যক্রমে "হৃদী সহযোগী" হিসেবে সহযোগিতা প্রদান করেন।

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা! ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্...
27/05/2026

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা!
​ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই— ঈদ মোবারক!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের মে মাসের মাসিক সাধারণ সভা আজ উপ যুব প্রধান ১ আবদুল হালিম ...
23/05/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের মে মাসের মাসিক সাধারণ সভা আজ উপ যুব প্রধান ১ আবদুল হালিম জুলহাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব আব্দুল মান্নান, যুব প্রধান শামসুল আরেফিন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ প্রধান, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দলনেতা, উপ-দলনেতা বৃন্দ।
সভাপতির অনুমতিক্রমে সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান- এমদাদুল হোসেন।

সভায় সহকারী পরিচালক, যুব প্রধান ও উপ যুব প্রধান ১ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করে। এই ছাড়া যুব স্বেচ্ছাসেবকদের মাঝে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনের সনদপত্র ও ২৬ শে মার্চ এ ডিসপ্লে কার্যক্রমে অংশগ্রহনকারী যুব স্বেচ্ছাদেবকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।

ধন্যবাদান্তে-
মোঃ ইসতিয়াক বিন আলম সিয়াম
বিভাগীয় উপ-প্রধান
প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিট।

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ও ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন এর আয়োজনে বিদ্যালয়ের ...
14/05/2026

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ও ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন এর আয়োজনে বিদ্যালয়ের যুব সদস্যদের মাঝে রেড ক্রস/রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক বিষয় সমূহ ও প্রতিষ্ঠানে যুব সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য সমূহের উপর অরিয়েন্টেশন আয়োজন করা হয়। উক্ত অরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, ফেনী ইউনিটের যুব প্রধান শামসুল আরেফিন, উপ-যুব প্রধান-১ আবদুল হালিম জুলহাস ও প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ-প্রধান মোঃ ইসতিয়াক বিন আলম ও প্রতিষ্ঠানের নবাগত যুব রেড ক্রিসেন্ট সদস্য বৃন্দ।

গত ১২ মে ২০২৬, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট, জিয়া মহিলা কলেজ দলের আয়োজনে এবং ব...
14/05/2026

গত ১২ মে ২০২৬, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট, জিয়া মহিলা কলেজ দলের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের সহযোগিতায় "RC/RC Basic and First Aid ওরিয়েন্টেশন" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের ৭ জন সাবেক সক্রিয় সদস্যকে তাদের মানবিক সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ ইকরাম হোসেন, অত্র কলেজের প্রভাষক ও যুব রেড ক্রিসেন্ট শিক্ষক ইনচার্জ জনাব মোঃ রাজিব হোসাইন, যুব প্রধান শামসুল আরেফিন, উপ-যুব প্রধান আবদুল হালিম জুলহাস ও প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।

ফেনী জেলার শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে আজ দুই দিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সমাপনী ...
10/05/2026

ফেনী জেলার শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে আজ দুই দিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।
​প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব এম. একরামুল হক ভূঞার সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের উপ-যুব প্রধান-১ আবদুল হালিম জুলহাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক এম.এ. খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং বডির সভাপতি জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, প্রতিষ্ঠানটির কে.জি শাখার পরিচালক জনাব এ.কে.এম শামছুদ্দিন, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব শরীফুল ইসলাম অপু, সহকারী পরিচালক জনাব আব্দুল মান্নান, যুব প্রধান শামসুল আরেফিন ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
​এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ-প্রধান মোঃ ইসতিয়াক বিন আলম (সিয়াম) এবং দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় উপ-প্রধান অর্নব সরকার।

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে ২ দিন ব্যাপী 'রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা...
10/05/2026

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে ২ দিন ব্যাপী 'রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ২য় দিন এর স্থির চিত্র।
​আয়োজনে: যুব রেড ক্রিসেন্ট, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ দল।
​সহযোগিতায়: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিট।

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে ২ দিন ব্যাপী 'রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা...
09/05/2026

সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে ২ দিন ব্যাপী 'রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ১ম দিন এর স্থির চিত্র।
​আয়োজনে: যুব রেড ক্রিসেন্ট, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ দল।
​সহযোগিতায়: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিট।

Address

College Road, Feni Sadar
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Feni Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share