বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা

  • Home
  • Bangladesh
  • Feni
  • বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা অফিস:৩৭২,ইব্রাহিম ম্যানসন ২য় তলা, মহিপাল , ফেনী। জ্ঞান অর্জন চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ...
15/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত—

১৪ ও ১৫ মে, ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে নোয়াখালী জেলার ডি.এ.এম.এম মিলনায়তনে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক আহসান আহমাদ খান'র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সংগঠনের প্রাক্তন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সুলায়মান,প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক মাওলানা হাসান আহমাদ খান,খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালমান,মুফতি আব্দুল হক আমিনী। খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা মিজানুর রহমান ফুয়াদ,অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি ইয়াকুব মিয়াজি,ফেনী জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাঈম,লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহমুদুল হাসান শাকিল,কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী শহর সভাপতি ইয়াসিন আরাফাত,নোয়াখালী জেলা সেক্রেটারি ওমায়ের হাসনাত,লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি জাকির হোসাইন,নোয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান,কুমিল্লা মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সভাপতি তানজিমুল ইসলাম ত্বালহা,নোয়াখালী চৌমুহনী শহর সভাপতি যুবাইর মাহমুদ প্রমুখ।


শ্রমিক মজলিস আয়োজিত ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন-২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র...
15/05/2026

শ্রমিক মজলিস আয়োজিত ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন-২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।


ধন্যবাদ
07/05/2026

ধন্যবাদ

৫ মে শাপলা চত্বরে শা*হা*দাতবরণকারীদের মা'গ'ফি'রাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখা -এর উদ্যোগে আলোচনা স...
05/05/2026

৫ মে শাপলা চত্বরে শা*হা*দাতবরণকারীদের মা'গ'ফি'রাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখা -এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আব্দুল্লাহ আল নাঈম -এর সভাপতিত্বে এবং শহর সভাপতি ইব্রাহিম খলিল রাকিব -এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাও: আজিজ উল্লাহ আহমদী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের জেলা সভাপতি সাদ্দাম উদ্দিন, সাবেক সভাপতি আবুল বাশার, শহর শাখার বাইতুলমাল সম্পাদক মেহরাজ উদ্দিন হাসিব প্রমুখ।

“২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর বাবুবাজারে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের তৎকালীন কে...
05/05/2026

“২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর বাবুবাজারে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবুল কাসেম।”

শহীদ সাইফুল ইসলামশাহাদাতের ক্রম: ০৭সাংগঠনিক মান: সদস্যঠিকানা: ধামরাই, ঢাকাআওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের রোষানল...
28/04/2026

শহীদ সাইফুল ইসলাম
শাহাদাতের ক্রম: ০৭
সাংগঠনিক মান: সদস্য
ঠিকানা: ধামরাই, ঢাকা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের রোষানলে পড়ে ২০১৪ সালের ৪ জানুয়ারি মেস থেকে গ্রেফতার হন ইসলামী ছাত্র মজলিসের তৎকালীন ঢাকা জেলার সভাপতি সাইফুল ইসলাম ভাই।

গ্রেফতারের পর তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং রিমান্ডে নেওয়ার পর নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে যায়।

পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাঁকে মুক্তি দিয়ে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ২৮ এপ্রিল তিনি শাহাদাত বরণ করেন।

শহীদের এই রক্ত বৃথা যাবেনা ইনশাআল্লাহ।

আল্লাহ তাআ'লা প্রিয় ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকেও সে পথে কবুল করুন!

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্যদো‘আ ও শুভকামনা।
21/04/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য

দো‘আ ও শুভকামনা।


আলহামদুলিল্লাহ! বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচন ও...
18/04/2026

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন।

সভাপতি: মুহিব আজিজ
সেক্রেটারি: আবরার মাযহারী

প্রিয় ভাইদের জন্য শুভকামনা রইল❤️

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস দাগনভূঞা উপজেলা শাখার সাবেক সভাপতি তানভীরুজ্জামান চৌধুরী-এর শুভ বিবাহ সম্পন্ন।উক্ত শুভক্ষণে ...
11/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস দাগনভূঞা উপজেলা শাখার সাবেক সভাপতি তানভীরুজ্জামান চৌধুরী-এর শুভ বিবাহ সম্পন্ন।

উক্ত শুভক্ষণে ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার পক্ষ থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত‌,ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাঈম,ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ও প্রচার সম্পাদক শাহজাহান সৈকত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
মহান আল্লাহ তায়ালা নবদম্পতির দাম্পত্য জীবনকে পরিপূর্ণ সুখ, শান্তি ও বারাকাহ দিন—আমিন।

20/03/2026
ইসলামী ছাত্র মজলিস ফেনী শহরস্ত দারুল আজহার ফেনী ক্যাম্পাস শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
15/03/2026

ইসলামী ছাত্র মজলিস ফেনী শহরস্ত দারুল আজহার ফেনী ক্যাম্পাস শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Address

অফিস: ইব্রাহিম ম্যানসন ২য় তলা, মহিপাল , ফেনী।
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা:

Share