ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Feni
  • ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন

ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিষ্ট এর অধিকার নিয়ে কাজ করে। আমরা মেডিকেল টেকনোলজিষ্ট এর অধিকার নিয়ে কাজ করি।

নিয়োগ বিজ্ঞপ্তি পদ. মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদ সংখ্যা. ০১অভিজ্ঞতা. ১-২ বছর আবাসন ফ্রিযোগ্যতাডিপ্লোমা + বিএসসি ল্যাব মে...
12/01/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ. মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব
পদ সংখ্যা. ০১
অভিজ্ঞতা. ১-২ বছর
আবাসন ফ্রি

যোগ্যতা

ডিপ্লোমা + বিএসসি ল্যাব মেডিসিন
অথবা ডিপ্লোমা ল্যাব মেডিসিন

বেতন ২৫-৩০
লোকেশন সোনাগাজী, ফেনী
যোগাযোগ ০১৬৪৭-৪৭০৪২৪

আজ স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন এর একটি পরিচিত...
07/01/2026

আজ স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন এর একটি পরিচিত সভা অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মূলত হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান ও স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর উদ্দিন সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন এর সভাপতি নাজির আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র মজুমদার।

সভায় পারস্পরিক পরিচয়, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবা খাতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এই ধরনের উদ্যোগ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী।

🇧🇩 মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি 🇧🇩১৬ ডিসেম্বর—গর্ব, আত্মত্যাগ ও স্বাধীনতার চিরন্তন প্রতীক।মহান বিজয় দিবস উপলক্ষে আজ ``ফে...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি 🇧🇩

১৬ ডিসেম্বর—গর্ব, আত্মত্যাগ ও স্বাধীনতার চিরন্তন প্রতীক।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ``ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন" এর পক্ষ থেকে ফেনী কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ বীরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের মানবসেবার মহান পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

তাঁদের আদর্শ ধারণ করেই আমরা একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাব।

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মহান বিজয় দিবসের গৌরবময় শুভেচ্ছা।

🇧🇩 বাংলাদেশ চিরজীবী হোক 🇧🇩

04/12/2025
📌 স্মারকলিপি প্রদানমেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ, এর পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে...
26/11/2025

📌 স্মারকলিপি প্রদান

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ,

এর পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছি।

✊ ন্যায্য প্রাপ্য আদায়ে আমরা ঐক্যবদ্ধ।

মাসিক সাধারণ সভা
16/11/2025

মাসিক সাধারণ সভা

আজ ✨ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনের ✨ সদস্যবৃন্দ ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়ের সাথে সৌজন...
22/10/2025

আজ ✨ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনের ✨ সদস্যবৃন্দ ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মানিত সিভিল সার্জন স্যার ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনকে টেষ্ট সমূহের মানোন্নয়ন ও ল্যাবরেটরি মেনেজমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্টদের স্বার্থরক্ষায় কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদ্বয়

— আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন পরিবার 💉

📢 ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনআজ আমাদের এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যদের ভোটে গঠিত ...
17/09/2025

📢 ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন
আজ আমাদের এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যদের ভোটে গঠিত হয়েছে।
🔹 সভাপতি: নজির আহমেদ (সোহেল)
🔹 সাধারণ সম্পাদক: জাহিদুল হক (জাহিদ)

আমাদের প্রতি আস্থা ও সমর্থন প্রদানের জন্য সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং আমাদের পেশার মর্যাদা রক্ষা ও উন্নয়নের জন্য একটি অঙ্গীকার।

নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে—
✅ পেশাজীবীদের অধিকার সংরক্ষণ
✅ চিকিৎসা সেবার মানোন্নয়ন
✅ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ন্যায্য দাবি আদায়
✅ পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা
—এ সকল বিষয়ে নিবেদিতভাবে কাজ করে যাবে।
আমরা বিশ্বাস করি, সকল সদস্যদের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Address

206, Trank Road
Feni
3900

Telephone

01647470424

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী জেলা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share