19/02/2026
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় পূর্ব দরবারপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন–এর রমজান ইফতার উপহার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ ও প্রবাসে অবস্থানরত দাতা ভাই-বোনদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মাধ্যমে আমরা ৫০টি সীমিত আয়ের পরিবারের মাঝে ইফতার উপহার পৌঁছে দিতে পেরেছি।
🧺 ইফতার উপহারের মেনু (পরিবারপ্রতি):
▪️ ছোলা বুট – ২ কেজি
▪️ মুড়ি – ১ কেজি
▪️ চিনি – ১ কেজি
▪️ তেল – ১ লিটার
▪️ পেয়াজ – ২ কেজি
▪️ খেজুর – ৫০০ গ্রাম
▪️ ট্যাং – ১ পিস
▪️ বুটের ডাল – ১ কেজি
▪️ আলু – ২ কেজি
▪️ লাচ্ছি সেমাই – ১ প্যাকেট
▪️ বাংলা সেমাই – ১ প্যাকেট
▪️ চিড়া – ১ কেজি
এই মানবিক কাজে যারা অর্থ, শ্রম, সময় ও দোয়ার মাধ্যমে পাশে ছিলেন—সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আল্লাহ তায়ালা আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন—আমিন।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে চালিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি।
🤍 মানবতার পাশে থাকুন, মানবতার হাত বাড়ান 🤍
—
পূর্ব দরবারপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন