03/07/2026
**الحمد لله**
আলহামদুলিল্লাহ।
আজকের দিনটি As-Sirat Welfare Foundation এবং Siratul Mustaqim Islamic Academy এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আল্লাহর অশেষ রহমতে *সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমির ৫ম শাখা* প্রতিষ্ঠার জন্য *৬০ শতাংশ জমি* আল্লাহর একজন বান্দা দান নিশ্চিত করলেন । ইনশাআল্লাহ, এই জমিতেই প্রতিষ্ঠিত হবে *সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমির একটি স্থায়ী ক্যাম্পাস* এবং *As-Sirat Welfare Foundation-এর আঞ্চলিক কার্যালয়*।
আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ও সেবাকেন্দ্র গড়ে তোলা, যেখানে ইসলামী মূল্যবোধ, আধুনিক শিক্ষা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম একসঙ্গে পরিচালিত হবে। ইনশাআল্লাহ, এই ক্যাম্পাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
এই মহৎ উদ্যোগের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা সকলের নিকট দোয়া কামনা করছি, যেন আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করেন, এতে বরকত দান করেন এবং দ্রুত বাস্তবায়নের তাওফীক দান করেন।
"হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।" (সূরা আল-বাকারা: ১২৭)
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
#সিরাতুল_মুস্তাকীম_ইসলামিক_একাডেমি #স্থায়ী_ক্যাম্পাস #আঞ্চলিক_কার্যালয়