29/10/2025
ফরিদপুর শহরের যানজট এখন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবার জন্যই এক চরম ভোগান্তির নাম। দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও সমালোচনা চললেও কার্যকর কোনো সমাধান এখনো দৃশ্যমান হয়নি।
অবশেষে প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। শহরের রাস্তাগুলোর বড় একটি অংশ অপরিকল্পিতভাবে দখল হয়ে আছে, প্রয়োজনের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়ে গেছে, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা এসব মিলিয়ে প্রতিদিনই শহরবাসীকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
আমরা প্রত্যাশা করি, আজকের নেওয়া সিদ্ধান্তগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি সুপরিকল্পিত নগর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি।
ইনশাআল্লাহ, যদি প্রশাসন কঠোর ও নিরপেক্ষভাবে পদক্ষেপ নেয়, তবে আমরা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করতে প্রস্তুত।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ ফরিদপুরের কর্মকর্তাবৃন্দ, এবং নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান রহমান পিয়াল, (Salman Rahman Piyal) সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, ( Ariful Sheikh) সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, (Didarul Islam Didar) সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া ( RM Hridoy এবং সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা (MD Sohel Rana)
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর ভাঙ্গা চারলেন বাস্তবায়ন আন্দোলন কমিটির সমন্বয়কারী জনাব মাহমুদুল হাসান ওয়ালিদ (Mahmudul Hasan Walid) এবং কাজী রিয়াজ (Kazi Riaz) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় ফরিদপুর শহরে যানজট নিরসনে সকল রাজনৈতিক দল, সচেতন তরুণ সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তাবিত সুপারিশসমূহ:
১️⃣ অবৈধ পার্কিং ও ফুটপাত দখল উচ্ছেদে রাজনৈতিক ব্যক্তিবর্গের নিরপেক্ষ থাকা এবং প্রশাসনের কার্যক্রমে কোনো প্রকার প্রভাব না খাটানো।
২️⃣ উচ্ছেদ অভিযানের পর নিয়মিত মনিটরিং ও নজরদারি নিশ্চিত করা, প্রয়োজনে জরিমানা ও সচেতনতামূলক প্রচার চালু রাখা।
৩️⃣ মার্কেট ও দোকান মালিকদের জন্য কঠোর নির্দেশনা, নির্ধারিত সীমানার বাইরে (বিশেষ করে ফুটপাতে) কোনো পণ্য প্রদর্শন বা বিক্রি না করা।
৪️⃣ অটো রিকশা ও ইজি বাইক অনুমোদনে সীমা নির্ধারণ, যাতে এক ব্যক্তির নামে নির্ধারিত সংখ্যার বেশি যানবাহনের অনুমোদন দেওয়া না হয়।
৫️⃣ শহরের ভেতরে বাইরের রিকশা ও ইজি বাইকের প্রবেশ নিষিদ্ধ করা, যাতে স্থানীয় যানবাহনচালক ও যাত্রীদের চলাচলে শৃঙ্খলা বজায় থাকে।
৬️⃣ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও তরুণ সমাজ একসঙ্গে কাজ করতে পারে।
এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ ফরিদপুর শহরের যানজট সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং একটি শৃঙ্খলাবদ্ধ ও চলাচলযোগ্য নগর পরিবেশ গড়ে উঠবে।