09/03/2026
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংক–এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) বাস্তবায়নাধীন “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের
আওতায় Case Management System (CMS) মাঠ পর্যায়ে সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২ মার্চ, ২০২৬ হতে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান কার্যালয়ে CMS সফটওয়্যারের উপরে "তথ্য ব্যবস্থাপনা সুসংহতকরন” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটির উদ্বোধন করেন সংস্থার সম্মানিত ডিরেক্টর (মাইক্রোফাইন্যান্স) এবং রেইজ প্রকল্পের ফোকাল পারসন জনাব মোঃ জাহিদুল আলম।
উক্ত কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার রেইজ প্রকল্পের সমন্বয়কারী জনাব মোঃ ইকরাম হোসেন, লাইফস্কিল অফিসার জনাব মোঃ কারিবুর ইসলাম, এমআইএস অফিসার জনাব মোঃ আব্বাস উদ্দীন, এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব মোঃ জহিরুল ইসলাম এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব মোঃ রওশন আনিস।
কর্মশালার সেশন পরিচালনা করেন সংস্থার রেইজ প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার জনাব মোঃ গোলাম মোর্ত্তজা