Haji Abdul Karim and Sameatheben Foundation

Haji Abdul Karim and Sameatheben Foundation হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক ও অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান। রেজি নং ফরিদ ৯৮৪।

আলহামদুলিল্লাহ,  অত্র ফাউন্ডেশনের একজন তরুণ ও মেধাবী স্বেচ্ছাসেবক পড়ালেখার উদ্দেশ্য আজ জাপানে অবস্থান করছে, সেই সাথে অত্...
08/05/2026

আলহামদুলিল্লাহ, অত্র ফাউন্ডেশনের একজন তরুণ ও মেধাবী স্বেচ্ছাসেবক পড়ালেখার উদ্দেশ্য আজ জাপানে অবস্থান করছে, সেই সাথে অত্র ফাউন্ডেশন থেকে অর্জিত বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা নিজের জীবনে প্রয়োগ করছে। সেই সাথে অত্র ফাউন্ডেশনের প্রতি নিবেদিত থেকে মানবকল্যাণে অবদান রেখে চলছে। শুভকামনা সব সময়।
আমাদের সকল সুহৃদ দের অর্থবহ সহযোগিতা ভবিষ্যৎ এ অব্যাহত থাকবে, বলে একান্তভাবে প্রত্যাশা করছি।

আসসালামু আলাইকুম,  প্রিয় সম্ভাব্য প্রশিক্ষানার্থী, আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকারী ভাবে বিনা মুল্য প্রশিক্ষণ নেওয়ার সুয...
23/04/2026

আসসালামু আলাইকুম, প্রিয় সম্ভাব্য প্রশিক্ষানার্থী, আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকারী ভাবে বিনা মুল্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এখন আপনার সামনে, সাথে সম্মানী। আপনী চাইলে ফ্যাশন ডিজাইন (সেলাই প্রশিক্ষণ) বা বিউটিফিকেশন ট্রেডে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরন সাপেক্ষে দ্রুত আবেদন করেন, স্বেচ্ছাসেবক হিসেবে তথ্যগত সহযোগিতার জন্য জহুরুল হক ( কল্লোল) আপনাদের সাথে রয়েছে। আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য +880 1919-081515।
পরিশেষে প্রশিক্ষণ শেষে গুরুত্বপূর্ণ মানব সম্পদ হিসেবে দেশে এবং বিদেশে কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন বলে বিশ্বাস করি।
বিস্তারীত সংযুক্ত বিজ্ঞাপ্তিতে।
সবার জন্য অগ্রিম ধন্যবাদ রইল।

শুভেচ্ছান্তে,
ফাউন্ডেশন কতৃপক্ষ

21/04/2026

📘 এসএসসি / দাখিল পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা ও শুভকামনা 📘

আজ দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা—তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এই মুহূর্তে আমাদের সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
🤲 মহান আল্লাহ্‌র কাছে প্রার্থনা—
তিনি যেন তোমাদের মেধা, পরিশ্রম ও ধৈর্যের সর্বোত্তম ফল দান করেন, মনকে স্থির রাখেন এবং প্রতিটি উত্তরে বরকত দান করেন।
📌 কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
✔ পরীক্ষার হলে সময়মতো পৌঁছাও এবং প্রয়োজনীয় সব উপকরণ সঙ্গে রাখো
✔ প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে উত্তর লেখা শুরু করো
✔ সহজ প্রশ্ন আগে সমাধান করো, সময় ব্যবস্থাপনায় সচেতন থাকো
✔ অযথা দুশ্চিন্তা না করে আল্লাহ্‌র উপর ভরসা রাখো (তাওয়াক্কুল)
✔ সৎ ও ন্যায়ভাবে পরীক্ষা দাও—নকল থেকে সম্পূর্ণ বিরত থাকো
🌿 মনে রাখবে—
সফলতা শুধু নম্বরে নয়, বরং সততা, ধৈর্য ও আল্লাহ্‌র উপর নির্ভরতার মধ্যেই প্রকৃত কল্যাণ।
📖 “আর মানুষ তার চেষ্টা অনুযায়ীই ফল পাবে।”
✨ Haji Abdul Karim & Sameatheben Foundation এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া—
আল্লাহ্‌ তোমাদের জন্য এই পথকে সহজ করে দিন এবং উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিন।

🌸 সবার জন্য আন্তরিক শুভকামনা—সাফল্য তোমাদের সঙ্গী হোক। 🌸

Collected
07/04/2026

Collected

🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌿আলহামদুলিল্লাহ! অদ্য ২৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখে আমাদের আঙ্গিনাভিত্তিক বিভিন্ন ফলজ গাছের বৃক্...
27/03/2026

🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌿

আলহামদুলিল্লাহ! অদ্য ২৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখে আমাদের আঙ্গিনাভিত্তিক বিভিন্ন ফলজ গাছের বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হলো।

অত্র ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা, সমাজ উন্নয়নে ২০২৪ সনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ “অদম্য নারী” খেতাবে ভূষিত ও তাঁর পরবর্তী প্রজন্ম নিজ হাতে এ্যাভোকাডোসহ নানা ফলজ গাছ রোপণ করেছেন।

🥑 এ্যাভোকাডো (Persea americana) একটি অত্যন্ত পুষ্টিকর ফল—ভালো ফ্যাট, ভিটামিন ও শক্তির সমৃদ্ধ উৎস। এই বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ার আহ্বান জানানো হয়েছে।

🌱 রাসূলুল্লাহ (সা.) বলেছেন:“যদি কোনো মুসলমান একটি গাছ রোপণ করে বা ফসল উৎপাদন করে, আর তা থেকে কোনো মানুষ, পাখি বা প্রাণী খায়—তাহলে তা তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।”

✨ আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই—পরিবেশ বাঁচাই, মানবতার কল্যাণে কাজ করি, এবং আখিরাতের জন্য সওয়াব অর্জন করি।

#বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ #সদকায়ে_জারিয়া #পরিবেশ_রক্ষা

21/03/2026

🌙✨ ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ আমাদের এবং আপনাদের ইবাদত কবুল করুন, আমিন। তিনি আমাদের সফলকামীদের অন্তর্ভুক্ত করুন। এই পবিত্র ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবসেবার মানসিকতা আরও দৃঢ় করুক। আল্লাহ আমাদের সবাইকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।
আসুন, আমরা ঈদের আনন্দ ভাগ করে নেই সবার সাথে—
মানবতার কল্যাণে একসাথে কাজ করি। পরিশেষ মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।

🌙 আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙

ভাঙ্গার জমিন দৈনিক পত্রিকার দৃষ্টিতে সম্প্রীতির মেল বন্ধন "ইফতার "💥🙏   #ইফতার_বিতরণ   #সামর্তবান_ফাউন্ডেশন  #রমজান_২০২৬
20/03/2026

ভাঙ্গার জমিন দৈনিক পত্রিকার দৃষ্টিতে সম্প্রীতির মেল বন্ধন "ইফতার "💥🙏
#ইফতার_বিতরণ #সামর্তবান_ফাউন্ডেশন #রমজান_২০২৬

19/03/2026

ফরিদপুরের ভাঙ্গায় মালি গ্রামে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মানিত রোজাদারদের মাঝে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। ✨🌼♥️
#ইফতার_বিতরণ
#রমজান_২০২৬
#মানবিক_উদ্যোগ
#সামর্থ্যবান_ফাউন্ডেশন
#ভাঙ্গা_ফরিদপুর

19/03/2026

🌙 ফরিদপুরের ভাঙ্গায় আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন-এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মানবতার সেবায় এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। 🤲✨
#ইফতার_বিতরণ
#রমজান_২০২৬
#মানবিক_উদ্যোগ
#সামর্তবান_ফাউন্ডেশন

28/02/2026
আলহামদুলিল্লাহ, অত্র ফাউন্ডেশনের পক্ষ  থেকে ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখে ভ্রাম্যমান সম্মানিত রোজাদারদের মাঝে সীমিত পরিসরে সফল...
28/02/2026

আলহামদুলিল্লাহ,
অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখে ভ্রাম্যমান সম্মানিত রোজাদারদের মাঝে সীমিত পরিসরে সফলভাবে ইফতার বিতরণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে যাদের স্বেচ্ছাশ্রমে ক্ষুদ্র আয়োজনটুকু সফল হয়েছে তাদেরকে ও কৃতজ্ঞতা জানাই। স্থানঃ মালীগ্রাম বাসস্ট্যান্ড, মালীগ্রাম বাসস্ট্যান্ড-কালামৃধা রোডের সংযোগস্থল।

Address

Haji Karim Palace, Holding # 571, Ground Floor, Late Haji Abdul Karim Miah Sarak, Heraldi
Faridpur
7830

Alerts

Be the first to know and let us send you an email when Haji Abdul Karim and Sameatheben Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Haji Abdul Karim and Sameatheben Foundation:

Share