Al-Khayriyah Foundation

Al-Khayriyah Foundation উম্মাহর স্বার্থে, উম্মাহর পাশে
(1)

আল-খায়রিয়াহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

আমাদের "আল-খায়রিয়াহ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ ও রসূল সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ অনুযায়ী দাওয়াত দেওয়া ও জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের এই পেইজটি খোলা হয়েছে।

আপনি আমাদের এই দাওয়াতি কাজে ইসলামি জ্ঞ্যান প্রচার ও বন্ধুদেরকে এই পেইজে আমন্

ত্রণ জানিয়ে শরিক হতে পারেন।

☞হাদিসে এসেছে—>
❝নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।" ⇨বুখারিঃ ৩৪৬১!

একটি বাছুর, স্বাবলম্বিতার নতুন পথ!আলহামদুলিল্লাহ—যাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম...
26/08/2026

একটি বাছুর, স্বাবলম্বিতার নতুন পথ!

আলহামদুলিল্লাহ—যাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি বাছুর প্রদান করতে পেরেছি।

তিনি পূর্বে ভ্যানযোগে বিভিন্ন এলাকায় তরকারি ফেরি করে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু অসুস্থতার কারণে বর্তমানে আগের মতো কাজ করতে পারছেন না। ফলে তার আয়ও অনেকটাই কমে গেছে।

এ অবস্থায় তিনি আমাদের কাছে এমন একটি সহায়তার আবেদন করেন, যা তার জন্য ভবিষ্যতে আয়ের একটি ভালো মাধ্যম হতে পারে। তার প্রয়োজন ও পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং যাচাই-বাছাই শেষে, যাকাতের অর্থ থেকে তাকে একটি বাছুর প্রদানের সিদ্ধান্ত নিই।

আমাদের আশা, বাছুরটি লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে তার জন্য আয়ের একটি স্থায়ী সুযোগ তৈরি হবে এবং তিনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

সফল প্রোজেক্ট—৪০

#স্বাবলম্বীকরণ_প্রকল্প
#যাকাত_প্রকল্প
#মানবিক_সহায়তা

আলহামদুলিল্লাহ, ৪ বছরের পথচলা 💙২০২২ সালের ১ আগস্ট থেকে শুরু হয়েছিল আল-খায়রিয়াহ ফাউন্ডেশন-এর পথচলা। দেখতে দেখতে পেরিয়ে গে...
22/08/2026

আলহামদুলিল্লাহ, ৪ বছরের পথচলা 💙

২০২২ সালের ১ আগস্ট থেকে শুরু হয়েছিল আল-খায়রিয়াহ ফাউন্ডেশন-এর পথচলা। দেখতে দেখতে পেরিয়ে গেল ৪টি বছর।

এই দীর্ঘ পথচলায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

এটি আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়—এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করার এবং কল্যাণের পথে এগিয়ে চলার একটি ছোট্ট প্রচেষ্টা।

এই পথচলায় যারা স্বেচ্ছাসেবা, অনুদান, পরামর্শ কিংবা যেকোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও জাযাকুমুল্লাহু খাইরান। 🤍

বিশেষ কৃতজ্ঞতা Fahim Rabby , Risalat Mahmud SiyAm , S Md Abdullah , Husain Imtiaz , Md Shajid -এর প্রতি—যারা মূল্যবান সময়, স্বেচ্ছাশ্রম ও সরাসরি উপস্থিতির মাধ্যমে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে আন্তরিকভাবে পাশে থেকেছেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

আগামীতেও আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে আরও বড় পরিসরে মানুষের পাশে থাকার প্রত্যাশা রাখি।

আল্লাহ তাআলা আমাদের এই পথচলা কবুল করুন এবং আরও বেশি মানুষের উপকার করার তাওফিক দান করুন। আমিন।

21/07/2026
দোয়া, সহমর্মিতা ও সহযোগিতা—এই দুর্যোগে এটাই হোক আমাদের পরিচয়।আল্লাহ তাআলা চট্টগ্রামের সকল মানুষকে হেফাজত করুন। আমীন। #চট...
13/07/2026

দোয়া, সহমর্মিতা ও সহযোগিতা—এই দুর্যোগে এটাই হোক আমাদের পরিচয়।
আল্লাহ তাআলা চট্টগ্রামের সকল মানুষকে হেফাজত করুন। আমীন।
#চট্টগ্রাম_বন্যা
#সহযোগিতা
ায়রিয়াহ_ফাউন্ডেশন

সদকা বিপদ দূর করে এবং অশুভ মৃত্যু প্রতিহত করে।— আত-তিরমিজি
16/06/2026

সদকা বিপদ দূর করে এবং অশুভ মৃত্যু প্রতিহত করে।

— আত-তিরমিজি

একটি সেলাই মেশিন, স্বাবলম্বিতার নতুন পথ।আলহামদুলিল্লাহ! আমাদের কাছে এক অসহায় বোনের খোঁজ আসে, যিনি স্বামীহারা এবং এক মেয়ে...
10/06/2026

একটি সেলাই মেশিন, স্বাবলম্বিতার নতুন পথ।
আলহামদুলিল্লাহ! আমাদের কাছে এক অসহায় বোনের খোঁজ আসে, যিনি স্বামীহারা এবং এক মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে সংসার পরিচালনা করছিলেন। সীমিত সামর্থ্য ও আয়ের অভাবে পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাও তার জন্য কঠিন হয়ে উঠেছিল।

পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করে আমরা চেষ্টা করেছি এমন একটি সহায়তা দিতে, যা শুধু সাময়িক উপকার নয়; বরং তার জন্য আয়ের একটি স্থায়ী মাধ্যম হতে পারে।

সেই লক্ষ্যেই যাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আমাদের আশা, এর মাধ্যমে তিনি নিজে উপার্জনের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ।

সফল প্রজেক্ট – ৩৯

#স্বাবলম্বীকরণ_প্রকল্প
#যাকাত_প্রকল্প
#স্বাবলম্বিতার_পথে
#মানবিক_সহায়তা

07/06/2026

একটি রিক্সা, একটি পরিবারের নতুন আশা।
আলহামদুলিল্লাহ, আল-খায়রিয়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের যাকাতভিত্তিক "স্বাবলম্বীকরণ প্রকল্প–২০২৬" সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

এই প্রকল্পের অংশ হিসেবে আমরা একজন অভাবী ভাইয়ের খোঁজ পাই, যিনি জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করার পর আমরা চেষ্টা করেছি তাকে এমন একটি সহায়তা দিতে, যা শুধু সাময়িক উপকার নয়; বরং দীর্ঘমেয়াদে তার জীবিকার একটি মাধ্যম হতে পারে।

সেই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ, আমরা তাকে একটি রিকশা প্রদান করেছি। আমাদের আশা, এর মাধ্যমে তিনি নিজের পরিশ্রমে উপার্জন করতে পারবেন, নিজের পরিবারকে সহায়তা করতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি, যাকাতের অন্যতম সৌন্দর্য হলো মানুষের প্রয়োজন পূরণের পাশাপাশি তাকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দেওয়া।

আল্লাহ তাআলা দানকারী ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করুন এবং এই ভাইয়ের জীবিকায় বরকত দান করুন। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও আমরা এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই ইনশাআল্লাহ।

সফল প্রোজেক্ট — ৩৮

#স্বাবলম্বীকরণ_প্রকল্প
#যাকাত_প্রকল্প
#অসহায়ের_পাশে
#মানবিক_সহায়তা

অসহায় ও এতিম শিক্ষার্থীদের জন্য কুরবানির উপহারআলহামদুলিল্লাহ! একজন সম্মানিত বোন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কুরবানির উদ্দ...
06/06/2026

অসহায় ও এতিম শিক্ষার্থীদের জন্য কুরবানির উপহার

আলহামদুলিল্লাহ! একজন সম্মানিত বোন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কুরবানির উদ্দেশ্যে একটি ছাগল ক্রয় করে নির্দিষ্ট একটি মাদ্রাসায় দান করার জন্য অর্থ প্রদান করেন। সেই অনুযায়ী আমরা একটি ছাগল ক্রয় করে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে পেরেছি।

পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ ছাগলটি কুরবানি করে রান্নার ব্যবস্থা করেন এবং সেখানে অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন।

সফল প্রোজেক্ট — ৩৭

#কুরবানি_প্রকল্প #এতিমের_পাশে #মানবিক_সহায়তা

কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ত্যাগ, তাকওয়া ও ইবরাহিমী আদর্শের প্রতীক।এই মহান ইবাদত ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রত...
27/05/2026

কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ত্যাগ, তাকওয়া ও ইবরাহিমী আদর্শের প্রতীক।
এই মহান ইবাদত ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে।

শান-শওকত নয়, বরং তাকওয়া, তাওয়াক্কুল ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই উদযাপিত হোক আমাদের কুরবানির ঈদ।

আল-খায়রিয়াহ ফাউন্ডেশন পরিবারের তরফ থেকে ঈদুল আজহা মুবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

✨ইয়াওমুল আরাফাহ✨৯ই জিলহজ্জ | ২৭ মে, বুধবাররোজা, দুয়া ও আল্লাহর কাছে তাওবাহ করার দিন।🕋
25/05/2026

✨ইয়াওমুল আরাফাহ✨
৯ই জিলহজ্জ | ২৭ মে, বুধবার
রোজা, দুয়া ও আল্লাহর কাছে তাওবাহ করার দিন।🕋

Address

Kamlapur Lalermor
Faridpur
7800

Telephone

+8801771992873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Khayriyah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share