30/07/2026
ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর (বর্তমানে নতুন চর নামে পরিচিত) এই এলাকার এক অসহায় মা প্রতিদিন বুকভরা কষ্ট নিয়ে তার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছেলেকে আগলে রেখেছেন।
ছোটবেলায় মায়ের কোলে করেই চলাফেরা করত ছেলেটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হয়েছে, আর মায়ের শক্তি কমে এসেছে। আজ আর সেই মায়ের পক্ষে ছেলেকে কোলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি দিন যেন তাদের জন্য এক নতুন সংগ্রামের নাম।
এই অসহায় মায়ের একটাই আকুতি—আমার ছেলের জন্য যদি একটা হুইল চেয়ার হতো সেই আকুতির সাড়া দিয়ে আত-তাকওয়া ফাউন্ডেশন প্রতিবন্ধী ভাইটির হাতে একটি হুইল চেয়ার তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ।
একটি হুইল চেয়ার শুধু একটি উপহার নয়, এটি একজন অসহায় মানুষের স্বাধীনভাবে চলার নতুন আশা, আর এক মায়ের চোখের জল মুছে দেওয়ার ছোট্ট একটি চেষ্টা।