08/10/2026
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদকের নাম কাউকে জিজ্ঞেস করা হলে- প্রত্যাশিত উত্তরটি হবে "নোবেল প্রাইজ"। প্রতিবছর চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অবদান রাখা বিশ্বের সেরা ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৬ সালে ইতি মধ্যেই শান্তি ও অর্থনীতি বাদে বাকি সেক্টরগুলোতে পুরস্কার প্রদান করা হয়েছে। সর্বশেষ সাহিত্যে নোবেল জয় করেছেন কানাডীয় কবি ও সাহিত্যিক অ্যান কার্সন। এছাড়া বাকি সেক্টরগুলোতে যারা যারা বিজয়ী হয়েছেন তাদের তথ্যও ফটোকার্ডে যুক্ত করা হলো।
আগামীকাল উন্মোচন করা হবে এই বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আপনার কি মনে হয় কে পাবেন শান্তিতে নোবেল পুরস্কার? কমেন্টে জানান।