23/04/2026
[মাওলানা আতিক উল্লাহ সাহেবের দাওয়াতি রোডম্যাপ]
সরকার যেভাবে পাঁচসালা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, আমরাও আগামী পাঁচটা বছর নিবিড় দাওয়াতের মেহনতে নিজেকে নিয়োজিত করতে পারি।
আসুন, আমরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে চেষ্টা শুরু করি।
ইনশা আল্লাহ সবকিছু বদলে যাবেই।
বিশেষ করে ওলামায়ে কেরাম ও দ্বীন সচেতন ভাইদের প্রতি বিনীত আরজ।
আমরা প্রত্যেকে অন্তত একটা স্কুলে দ্বীন শেখানোর দায়িত্ব নিতে পারি।
আমরা প্রত্যেকে নিজের এলাকার প্রতিটি শিক্ষার্থিকে দ্বীন শেখাতে পারি।
আমরা প্রত্যেকে নিজ মাদরাসার ছাত্রদেরকে আপন পরিবার ও এলাকায় দাওয়াতি মেহনত করার জন্য প্রশিক্ষিত করে তুলতে পারি।
আমরা প্রত্যেকে নিজ মাদরাসার চারপাশে ঘরে ঘরে গিয়ে দ্বীন শেখাতে পারি।
আমরা প্রত্যেকে নিজ মসজিদের প্রতিটি মুসল্লীকে দ্বীন শেখাতে পারি।
----
কালিমার দাওয়াত
কালিমার মেহনত
আমরা কালিমার দাওয়াত ও মেহনত নিয়ে
প্রথমে বিভাগীয় শহরে যেতে চাই।
তারপর জেলাশহরে।
তারপর থানাশহরে।
তারপর ইউনিয়নে।
তারপর গ্রামে-গঞ্জে।
তারপর পাড়া-মহল্লায়।
আমরা বাংলার প্রতিটি শিশুর কাছে পৌঁছতে চাই।
আমরা বাংলার প্রতিটি কিশোরের কাছে পৌঁছতে চাই।
আমরা বাংলার প্রতিটি তরুনের কাছে পৌঁছতে চাই।
আমরা বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছতে চাই।
আমরা বাংলার প্রতিটি শিক্ষার্থির কাছে পৌঁছতে চাই।
আমরা বাংলার প্রতিটি স্কুলে যেতে চাই।
আমরা বাংলার প্রতিটি কলেজে যেতে চাই।
আমরা বাংলার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেতে চাই।
আমরা বাংলার প্রতিটি শিক্ষালয়ে যেতে চাই।
আমরা বাংলার প্রতিটি মানুষের কাছে যেতে চাই।
এই তাকাযাকে সামনে রেখে যারা নিজেদের এলাকায় মেহনতের জন্য আমাদের দাওয়াত দিতে চান, আমাদেরকে কমপক্ষে ২৪ ঘণ্টার জন্য দাওয়াত দিতে হবে। একটা-দুইটা আয়োজনের জন্য গিয়ে পোষায় না। আমাদের জন্য ২৪ ঘণ্টার প্যাকেজ সাজাতে হবে। সেটার রূপরেখা কেমন হবে?
নিন্মোক্ত বিষয়গুলো সামনে রাখতে পারি-
এক:
মৌলিক মেহনত
১. শবগুজারি ও কিয়ামুল লাইলের ব্যবস্থা।
(আগ্রহী সাথীদের সাথে মসজিদে শবগুজারি, ভোররাতে তাহাজ্জুদ, জিকির, মুনাজাত)
৩. কমপক্ষে ১০ টি স্কুলে মেহনতের ব্যবস্থা।
(প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, ভার্সিটি, এলাকায় সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্কুল)
৪. কমপক্ষে ৫-টি জায়গায় ঘরোয়া মাহফিলের ব্যবস্থা।
(বাসা ও মহিলা মাদরাসা)
৫. পাঁচ নামাজের পর পাঁচটি মসজিদে দ্বীনি ভাইদের সাথে বসার ব্যবস্থা।
৬. কমপক্ষে ৫-টি মাদরাসায় আসাতিযায়ে কেরাম ও তালিবে ইলমদের সাথে দেখা-সাক্ষাতের ব্যবস্থা।
৭. কুরআন মাশকের ব্যবস্থা। স্থানীয় মক্তবগুলো পরিদর্শনের ব্যবস্থা।
উল্লেখ্য: উপরোক্ত ছয়টি আমাদের মৌলিক কাজ। এই কাজগুলো ঠিকমতো আঞ্জাম দিতে পারলে, আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হবে। ইন শাআল্লাহ। বাকি নিন্মোক্ত বিষয়গুলোর ব্যবস্থা করতে পারলে আমাদের মেহনত ও সফর আরো বেশি ফলপ্রসূ হবে। ইন শা আল্লাহ
দুই:
আত্মশুদ্ধিমূলক কাযক্রম
১. আমলে সালিহ নিয়ে আলোচনার ব্যবস্থা।
২. আমলে সু নিয়ে আলোচনার ব্যবস্থা।
৩. কবিরা গুনাহ ও সগিরা গুনাহ নিয়ে আলোচনার ব্যবস্থা।
৪. খুলুকিন আযীম বা নবীজি সা.-এর মহত গুণগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা।
৫. আখলাকে যামীমা বা মন্দগুণগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা।
৬. নাফসের বড় বড় দশটি রোগ সম্পর্কে আলোচনার ব্যবস্থা।
৭. এলাকায় প্রচলিত গুনাহ ও অন্যায়গুলো নিয়ে আলোচনার ব্যবস্থা।
৮. তাওহিদ, ইসলাম, ঈমান, ইহসান, ইখলাস, তাকওয়া নিয়ে আলোচনার ব্যবস্থা।
৯. শিরক, কুফর, বিদাত, নিফাক, ইরতিদাদ, সেকুলারিজম, লিবারালিজম নিয়ে আলোচনার ব্যবস্থা।
তিন:
শিক্ষামূলক কাযক্রম
১. একটি সূরার তরজমা, তাফসীর, বালাগাত, এজায, লামাসাত নিয়ে বসার ব্যবস্থা। সবাই মিলে মুযাকারার ব্যবস্থা। তিলাওয়াত, তাদাব্বুর, তাযাক্কুর, তাফাক্কুরের ব্যবস্থা। দীর্ঘসময় তিলাওয়াতের ব্যবস্থা।
২. হাদীসের একটি অধ্যায় নিয়ে মুযাকারার ব্যবস্থা।
৩. সীরাতের কোনো একটি পর্ব নিয়ে বসার ব্যবস্থা।
৪. ফিকহের একটি অধ্যায় নিয়ে মুযাকারার ব্যবস্থা।
৫. ইতিহাসের একটি পর্ব নিয়ে মুযাকারার ব্যবস্থা।
৬. নবী, সাহাবী, সালাফ, আকাবির, ওলি-আউলিয়ার জীবন ও কর্ম নিয়ে মুযাকারার ব্যবস্থা।
৭. বিভিন্ন বাদ-মতবাদের তুলনামূলক পযালোচনার ব্যবস্থা।
৮. শাস্ত্রভিত্তিক সেমিনারের আয়োজন-
উলুমুল কুরআন, কাসাসুল কুরআন, তরজমাতুল কুরআন, তারকীবুল কুরআন, বালাগাতুল কুরআন, উলুমুল হাদীস, হাদীসের শিক্ষা, সীরাহ, সাহাবায়ে কেরাম, ইতিহাস, ফিকহ, উসুলুল ফিকহ।
৯. শিক্ষার্থিদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীর আয়োজন। যেমন, বিজ্ঞানমেলা, ইংরেজিমেলা, বাংলামেলা, গণিত অলিম্পিয়াড, কোডিং অলিম্পিয়াড, এ-আই অলিম্পিয়াড, ক্যালিগ্রাফি চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, মিনি সংসদ, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, সাইকেল প্রতিযোগিতা, নাশীদসন্ধ্যা।
১০. কোনো একটা বই বা বিষয় নিয়ে পাঠচক্রের আয়োজন।
গোটা বই হওয়া জরুনি নয়, বাংলা/আরবী/ইংরেজি/উর্দু/ফারসি ভাষায় লিখিত কোনো প্রবন্ধ হতে পারে। সীরাহর কোনো অংশ হতে পারে, ইতিহাসের কোনো অংশ হতে পারে। কুরআনের কোনো সুরা হতে পারে।
১১. হাতের লেখা সুন্দর করার কর্মশালার আয়োজন।
১২. পরীক্ষায় ভালো করার উপায় বিষয়ক কর্মশালার আয়োজন।
চার:
জনসংযোগমূলক কাযক্রম
১. এলাকার ইমাম-খতিব-মুহতামিমদের সুহবতে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ।
২. এলাকায় সচেতন আলিম ও তরুণদের সাথে একবার বসার সুযোগ।
৩. থানা, ব্যারাক, ক্যাম্প, কারাগার, মেথর-ডোমপট্টি, গণিকালয়, হিজড়াপট্টি, শ্রমিকপল্লী, জেলেপল্লী, বস্তি, গার্মেন্টস, ফ্যাক্টরি, (দাওয়াত ও) পরিদর্শনের ব্যবস্থা।
৪. দ্বীনের বড়, দুনিয়ার বড়, কাজে বড়, পদে বড় এই চার শ্রেণীর ব্যক্তিদের সাথে বসার ব্যবস্থা।
৪. এলাকার সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, পেশাজীবী সংগঠন, পাঠাগারগুলোর সদস্যদের সাথে বসার ব্যবস্থা।
৫. এতিমখানা, বৃদ্ধাশ্রম, মাদকাসক্তি নিরাময়কেন্দ্র, হাসপাতালগুলো পরিদর্শনের ব্যবস্থা।
৬. এলাকার সবচেয়ে মেধাবী শিক্ষার্থিদের সাথে সাক্ষাতের ব্যবস্থা।
৭. এলাকায় কোনো গুণীজন, কীর্তিমান থাকলে তার সাথে সাক্ষাতের ব্যবস্থা।
৮. বিভিন্ন ঘরানার দ্বীনি মারকাযগুলো পরিদর্শনের ব্যবস্থা।
৯. বিভিন্ন পেশাজীবীর সাথে বসার ব্যবস্থা।
(ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী)।
১০. অন্য ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা। ধর্মগুরুদের সাথে ভাব বিনিময়ের ব্যবস্থা।
১১. শিল্প-সাহিত্য, নাটক-চলচ্চিত্র জগতের লোকদের সাথে সৌজন্য সাক্ষাত।
১২. স্থানীয় পত্রিকাগুলোর অফিস পরিদর্শন, সম্পাদক, সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত।
১৩. ডিশ ও নেট কানেকশনদাতাদের সাথে সৌজন্য সাক্ষাত।
১৪. নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, নিয়মিত ফজরের মুসল্লিদের সাথে সাক্ষাত।
পাঁচ:
সচেতনতা সৃষ্টিমূলক কাযক্রম
১. যুবক-যুবতীদের জন্য ক্যারিয়ার ভাবনা বিষয়ে সেমিনারের আয়োজন।
২. শিক্ষার্থিদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরামর্শ বিষয়ক সেমিনার আয়োজন।
৩. এলাকার ইতিহাস-ঐতিহ্য, এলাকার কীর্তিমান, গুণী, এলাকার সুবিধা-অসুবিধা, সমস্যা ও সমাধান, এলাকার সম্ভাবনা ও সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে সেমিনার আয়োজন করা।
৪. বেকার, গরীবদের কর্মসংস্থান বিষয়ক সেমিনার আয়োজন করা।
৫. মিথ্যা মামলাপীড়িত, বিচারবিহীন কারাবন্দীদের নিয়ে আলোচনা ও প্রতিকার। আইনি ও আর্থিক সুবিধা প্রদান নিয়ে আলোচনা।
৬. পুঁজির অভাবে ধুঁকতে থাকা উদ্যমী তরুন, উদ্যোক্তাদের সাথে আলোচনা।
৭. এলাকার বিধবা, বৃদ্ধ, দুঃস্থ, অন্ন-বস্ত্র-বাসস্থানহীন মানুষের পুনর্বাসন বিষয়ক সেমিনার।
৮. বৃক্ষরোপণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পুকুর-নলকুপ-খাল খনন, মজা খাল-পুকুর পরিষ্কার, পতিত জমি আবাদ, এলাকার অবকাঠামোগত উন্নয়ন. মৎস্য ও পোল্ট্রি শিল্প উন্নয়ন, বিষয়ে আলোচনা।
৯. উদ্যোক্তা মেলা।
১০. বাড়িওয়ালা ও ভাড়াটের অধিকার ও করণীয় সম্পর্কে আলোচনা।
১১. গাড়ির মালিক, চালক, হেল্পারদের অধিকার ও করণীয় সম্পর্কে আলোচনা।
১৩. হোটেল, মোটেল, পার্ক, বিনোদনকেন্দ্রের মালিকদের করণীয় সম্পর্কে আলোচনা।
১৪. আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, নিরাপত্তারক্ষীদের করণীয় সম্পর্কে আলোচনা।
ছয়:
সেবামূলক কাযক্রম
১. ডাক্তারদের নিয়ে একটা মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা (রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, প্রেশার মাপা, চোখ পরীক্ষা, নাককানগলা পরীক্ষা, ডায়েট পরামর্শ, ব্যায়াম পরামর্শ)।
২. যৌতুকবিহিনী বিয়ের ব্যবস্থা করা।
৩. গরিব শিক্ষার্থিদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণের ব্যবস্থা।
৪. ছিন্নমূল, গৃহহীনদের স্থায়ী আবাসনের ফিকির।
৫. কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও চারা বিতরণ। চাষের উপকরণ বিতরণ। কৃষি উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান।
৬. প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-অসুবিধা নিয়ে আলোচনা ও প্রতিকার।
৭. শিক্ষার্থিদের বিষয়ভিত্তিক উন্নতির ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে বিজ্ঞান, অংক ও ইংরেজিতে।
৮. কাজের বুয়া, বৃদ্ধ শ্রমিক, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সমস্যাগুলো প্রতিকারের ব্যবস্থা।
সাত:
আত্মোন্নয়নমূলক কাযক্রম
১. দাম্পত্যজীবনে করণীয়-বর্জনীয় বিষয়ক সেমিনার।
২. স্কিল ডেভেলপম্যান্ট বিষয়ে সেমিনার।
৩. পেশাজীবী, শ্রমিক, কৃষকদের সুবিধা-অসুবিধা, সংকট ও সমাধান বিষয়ক সেমিনার।
৪. শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার।
৫. দুর্বল শিক্ষার্থিদের শিক্ষা পরামর্শ বিষয়ক সেমিনার।
বিশেষ দ্রষ্টব্য: ১
উপরে যা কিছু বলা হল, সবই একসাথে কোথাও বাস্তবায়ন করা গেলে আলহামদুলিল্লাহ। উদ্যোক্তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সাধ্যমতো বেশি ইভেন্টের ব্যবস্থা করতে। কিছু ইভেন্ট আছে, এখন হয়তো আয়োজন করা যাবে না, ভবিষ্যতে অবশ্যই যাবে ইন শা আল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য: ৩
আমাদের যাওয়া-আসার ভাড়া ও বিতরণ করা বইয়ের মূল্য কি আপনারা পরিশোধ করবেন নাকি আমরা, সেটা আগেই পরিষ্কার করে জানাতে হবে। আপনাদের তাওফীকে না কুলোলে নির্দ্বিধায় জানাতে পারেন। ভাড়া ও বইয়ের টাকার জন্য মেহনত আটকে থাকতে পারে না।
যোগাযোগ
মাদরাসাতুল কুরআনিল কারীম
01552738562
01924651373
01612676775
ইন শা আল্লাহ
ওয়াফফাকানাল্লাহ
জাযাকুমুল্লাহু খাইরান
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
কার্টেসি : মাওলানা আতিক উল্লাহ
NB: Kotokicui kra jay Mehnoter Niyote!