27/08/2026
***মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান***
অদ্য ২৭ আগস্ট ২০২৬ ইং তারিখে গ্রাম বিকাশ কেন্দ্র (GBK)-এর সিডিএল-এ কারিগরি বিষয়ে অধ্যয়নরত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর উপজেলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব তাপস রায়, উপজেলা সমাজসেবা অফিসার, পার্বতীপুর উপজেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম বিকাশ কেন্দ্র (GBK)-এর প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় মনোযোগী হয়ে দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করা হয়।