An Nafa

An Nafa Faith that Serves

তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
27/05/2026

তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

25/05/2026

সবার ই একটা লক্ষ্য থাকে। পৃথিবী তে বাস করা তো অনেক দিন হলো।লাইফের বর্তমান অবস্থান থেকে নিজেকে আর কোথায় নিয়ে যেতে চাই, এই গোলটা ফিক্সড করা দরকার৷ একটু স্থির হয়ে ভাবুন?

what I really want for the rest of my life?

১.জায়গা জমি, বাড়ি ঘর, স্ট্যাবল ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, সুস্থ্যতা, খ্যাতি, ভাল ডিগ্রী,মানুষের সুনাম, বিদেশ টুর, ব্যাপক বিনোদন ও আরাম ইত্যাদি এটা সবার ই লক্ষ্য।

২ আমার যা থাকবে অর্থাৎ সম্মান, খ্যাতি, সম্পদ তা যেন অন্যের না থাকে এটাও একটা লক্ষ্য।

এই লক্ষ্যগুলো অর্জনে আপনি দিন রাত দৌড়াচ্ছেন। দৌড়ান। অনেক মানুষ দৌড়িয়ে এই লক্ষ্যগুলো পূরণ করছে।

পৈত্রিক সম্পত্তি, ব্যবসায়, চাকরি, জুয়া যে মাধ্যমেই হোক আপনি লক্ষ্য পূরণে অটুট।

নফসকে ঠান্ডা করতেই হবে।

এখুন আল্লাহ পাক কি বলছেন দেখুন। কুরানে আল্লাহ বলছেন দুনিয়ার জীবন হচ্ছে 'মাতাউল গুরুর'। মাতাউন শব্দের অর্থ ভোগ সামগ্রী অর্থাৎ সুন্দর বাড়ি,গাড়ি,ক্ষমতা, প্রশংসা,সুস্থতা,জ্ঞান সহ যা কিছু একজন মানুষ ভোগ করে।

আর গুরুর শব্দের অর্থ প্রতারণা,ধোকা। ধরুন বাজার থেকে ফল কেনার সময় দোকানদার বলল, ভাই ফল খুব মিস্টি। কিন্তু বাড়িতে নিয়ে এসে খেয়ে দেখলেন, কোন স্বাদ নেই। এটা ধোকা।

আরেকটা প্রতারণা হচ্ছে মজার কিছু খেলেন কিন্তু পেট খারাপ হলো, স্বাদ লাগল কিন্তু পেটের ক্ষতি হলো।
আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ফল পেলেন না। খুব পরিশ্রম করে চাকরির পড়াশোনা করলেন কিন্তু দুর্নীতির কারণে চাকরিটা হলোনা, জায়গা কিনলেন, সুন্দর বাড়ি বানালেন,ভাবলেন আর কিছু দরকার নাই, কিন্তু কিছু দিন পরেই আরেক জনের একটা বাড়ি দেখলেন, যেটা বেশি সুন্দর,আপনি এখন মন:কস্ট পেলেন। ভাবছিলেন বাড়ি বানিয়ে সুখ পাবেন, কিন্তু পেলেন দু:খ। এটা ধোকা। নিজ বাড়িতেই কয়েকদিন পর আর ভাল লাগবেনা।

আংগুর খাওয়ার মন চাইল। খাওয়া শুরু করলেন। কয়েকটা খাওয়ার পর দেখবেন আর খেতে পাচ্ছেন না। গরুর কালো ভুনা খাচ্ছেন। কয়েক পিস খাওয়ার পর আর ভাল লাগবেনা খেতে। কিন্তু খাওয়ার আগে ভাবছিলেন, ইস খেলে কতই না ভাল লাগত, কিন্তু বাস্তবে কিছু খাওয়ার পরেই মজা শেষ। এটাই ধোকা। ভাবলেন একটা টুর দিলে সেই ফিলিংস হবে৷ বের হলেন। কিন্তু সময়ের সাথে সাথে টুর বোরিং লাগা শুরু করবে। সুস্থ আছেন।হুট করে জ্বর সর্দি শুরু হলো। শরীর ও ধোকা দিল।

আপনার জীবন ও একদিন অসময়ে মৃত্যু নামক সবচেয়ে বড় ধোকায় পড়ে যাবে।

দুনিয়ার এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খুব স্টাডি দরকার।

স্রস্টার কাছে এই দুনিয়ার খাবার,সম্মান, বাড়ি, গাড়ি, স্ট্যাটাস, রং, ঢং মশার ডানার চেয়েও তুচ্ছ। রাসুল তো বলেই দিয়েছেন এটা মরা কান কাটা বকরির চেয়েও কম দামি।

তাহলে এখন কি বাড়ি, গাড়ি প্রয়োজন নেই। ইজ্জত, সম্মান সব বিলিয়ে দিব। নাহ। এগুলো জরুরতের সব আসবাব। এগুলো কখনো এইম ইন লাইফ, ড্রিম হতেই পারেনা৷ এগুলো সব ফেইক। এগুলো যাস্ট জরুরত মেটানোর জন্য ব্যবহার করব। আর ভাবব আমার এগুলো সব ধংস হয়ে যাবে, এগুলো প্রেমে পড়ার মত বস্তু নয়, আল্লাহ পাক এগুলো কিছু সময়ের জন্য জরুরত পূরণের জন্য দিয়েছেন। আসল ভোগ সামগ্রী, বিলাসিতা, মজ মাস্তি সব কিছু হবে জান্নাতে।

আর এগুলো পাওয়ার জন্য প্লান করুন, এইম করুন, ভাবুন, কিভাবে আল্লাহ পাক কে ম্যানেজ করে, সম্পর্ক তৈরি করে জান্নাতে যাব। সম্পর্ক করতে হলে কুরান পড়তে হবে, নামাজ পড়তে হবে। নাহলে কিছুই পাওয়া যাবেনা। কারণ দুনিয়ায় পাওয়ার মত কিছু নেই। যাস্ট সাময়িক কিছু মিনিটের সুরসুরি আর দু:খ কস্ট মেটানোর একটা জায়গা।

20/05/2026

আন নাফার জন্য মেহেনতকারী সকলের প্রতি কৃতজ্ঞতা...

19/05/2026

এ যাবত আন নাফার সফল কিছু কার্যক্রমের সারসংক্ষেপ...

17/05/2026

আমরা মানুষ সব সময় নগদ ভোগ বিলাসে বেশি বিশ্বাস করি। ধরুন, আপনি ২০ মিনিট সময় নিয়ে নামাজ পড়লেন। কিন্তু নগদে ভোগ বিলাসের কিছুই পেলেন না। অর্থাৎ কোন বিনোদন ই ফিল করলেন না। আপনি টাকা পয়সাও পেলেন না।নামাজের মাধ্যমে আপনার পেটও ভরল না, উলটা উঠা বসা করে কিছু পরিশ্রম হলো।

মানুষ যে কাজ করে টাকা পয়সা পায়, বিনোদন পায়, আরাম পায় সেটাই সাধারণত করে। যেমন: আপনার ৩ বেলা খাবার খাওয়া লাগবে। এজন্য খাবারের প্র‍য়োজন বুঝানোর জন্য কোন নবীর দরকার নেই, আসমানি ওহির প্রয়োজন নেই। ক্ষুধা লাগলে আপনি খাবেন ই।

কিন্তু মানুষ যেন আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ এর আলামত হিসেবে নামাজ পড়ে, সে জন্য আল্লাহ পাক কত কিছুই না করছেন।

নবীদের মাধ্যমে দাওয়াত দিলেন, আসমানি ওহি কুরান পাঠালেন, আল্লাহ কে চেনার জন্য একটা আস্ত মহাবিশ্ব সৃষ্টি করলেন, চিন্তার শক্তি দিলেন তবুও কোটি কোটি বাংগালী মুসলমান নামাজ পড়েনা।

কারণ ওই যে,নামাজ পড়ে নগদে কিছুই পাচ্ছেনা। তাই একদিন মরব, তারপর জান্নাত পাব, তারপর ভোগ বিলাস শুরু করব জান্নাতে। এত সময়ের অপেক্ষা মানুষ করতে চায়না।

নগদে যে কাজ করে আরাম পায় সেটাই করে, সেটা আড্ডা দিয়ে হোক, ফেসবুকিং করে হোক, টাকা ও স্ট্যাটাস কামানোর নোংরা প্রতিযোগিতাই হোক না কেন সে নগদ আরাম আয়েশ খোঁজে। এইদিক কে আজান দিচ্ছে দিক, হুশ ই থাকেনা।

অথচ স্থিরতার সাথে ও ধ্যান খেয়ালের সাথে নামাজের মধ্যে যে টেস্ট আছে, যে ভোগ বিলাস নামাজের মধ্যে আছে সেটা সে কোনদিন খুঁজেনি। নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত জরুরত পুরা করা সম্ভব। এটা আল্লাহর ওয়াদা আছে। নামাজ পড়ে নগদ টাকা পাবেন না,নামাজ টাকা কামাই করার জায়গাও না।

নামাজ পড়লে দেখবেন অল্প পরিশ্রমে কামাই বাড়বে,যা কামাবেন সেটার মধ্যে আপনি সন্তুস্ট থাকবেন।

টাকার মধ্যে বরকত পাবেন, দেখবেন টাকা অনর্থক অপচয় হবেনা।

সমাজের স্ট্যাটাস, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। দেখবেন মানুষ আপনাকে ভালবাসবে। কারণ আল্লাহ পাকও আপনাকে মহব্বত করবে।

মানসিক আরাম পাবেন। কারণ গবেষণায় এসেছে, স্রস্টার কৃতজ্ঞতা স্বীকার করলে মন ভাল থাকে, সুখের হরমোন ডোপামিন রিলিজ হয়, ব্লাড প্রেসার ভাল থাকে।

এগুলোই তো চাই আমরা, এগুলো নামাজের মাধ্যমে পাওয়া সম্ভব। অর্থ সহ ধ্যানের সাথে নামাজ পড়েই দেখুন না একবার।

নামাজ পড়েই দেখুন না কয়েকটা দিন। দেখবেন ব্যবসায় বেড়ে যাবে, সুস্থ থাকবেন, বরকত আসবে আরো হাজারো উপকার।আর মূল বিনিময় তো পাবেন মৃত্যুর পর।

17/05/2026

''অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?'' সুরা আর রাহমান

16/05/2026

আপনি নামাজ পড়বেন না কেন? মগের মুল্লুক নাকি?

আল্লাহ আপনার পুরো দেহ সৃষ্টি করেছেন, মানেন এটা?

আপনার পুরো দেহের প্রত্যেক টা অংগ উনি ঠিক রাখছেন। মানেন এটা?

আপনি হাগেন, মুতেন, ঘুমান, হাসেন, হাটেন, বসেন সব কিছুতেই উনি ইনভলভ আছেন। স্বীকার করেন?

এই যে সুইজারল্যান্ড, কাশ্মির এত সুন্দর, ডিজাইনার যে আল্লাহ এটা মানেন তো?

সূর্য, চাঁদ, তারা, গাছ, নদী, সমুদ্র, জংগল, মরুভূমি, সী বিচ, পাহাড়, ঝর্ণা সব উনি সৃষ্টি করে নিয়ন্ত্রন করছেন। মানেন তো?

দিন, রাত, ঠান্ডা, গরম, বৃষ্টি, বাতাস সব উনার ইশারায় পরিবর্তন হচ্ছে মানেন তো?

ডিম থেকে মুরগীর বাচ্চা, এক ফোটা পানি থেকে আপনি সহ সব প্রাণি, বীজ থেকে গাছ, ফুল, ফল সব অলৌকিক ভাবে উনি সৃষ্টি করছেন এটা মানেন?

আপনার মৃত্যুর পর, আপনার কাজকর্ম বিচার করা হবে। এটা মানেন?

আপনি যে সব মানেন, শুধু মাথা নাড়াইলে আর হুম বললে এটার বহি:প্রকাশ হবেনা। আপনি যে আল্লাহ কে স্বীকার করেন, মানেন এই অনুভূতি মাপার কোন যন্ত্র নাই।

আপনি যে আল্লাহ কে মানেন, তার প্রশংসা ও কৃতজ্ঞতা সীকার করেন এটার আলামত, প্রমাণ শুধুমাত্র নামাজ পড়ার মাধ্যমেই পরিপুর্ণভাবে প্রকাশ পায়।

নামাজ পড়ছেন না, কিন্তু মুখে বলছেন আল্লাহকে মানি, সব স্বীকার করছেন, এগুলো ভন্ডামি।

আপনি কতটুকু ভন্ড, নিজেকে জিজ্ঞেস করুন।নিজে যে ভন্ড হয়ে গিয়েছেন এটাও বুঝতে পারছেন না।

লাখ লাখ নাস্তিক, মুশরিক, কাফির মানুষের বিপদে সাহায্য করে, দান খয়রাত করে, বাপ মার সেবা ক্রে, হালাল ইনকাম করে, সুন্দর ব্যবহার করে, ক্ষতি করেনা মানুষের।

এগুলো মানুষের কমন ফিতরাত। জন্ম থেকেই মানুষ পাপ করলে খারাপ অনুভব করে। এগুলোর সাথে আল্লাহ কে স্বীকার অস্বীকারের সম্পর্ক খুব কম।

নামাজ পড়াটাই মূল ডকুমেন্ট আপনি আল্লাহ কে কতটুকু স্বীকার, বিশ্বাস, ভয় করেন।

16/05/2026

মোটাদাগে ৩ টি কারণে আল্লাহ পাকের সবচেয়ে বড় হুকুম ৫ ওয়াক্ত নামাজ কোটি কোটি মানুষ পড়তে পারছেনা বা পড়লেও দায়সারা ভাব, জামাত মিস ইত্যাদি। সময় নিয়ে পড়তে পারেন।

১.মানুষ প্রাণি নগদ ভোগ বিলাসে বেশি বিশ্বাসি। নামাজ পড়ে বাড়ি,গাড়ি, ব্যবসায়, চাকরি,স্ট্যাটাস এগুলো কিছুই নগদে পাইতে দেখেনা কাউকে, তাই একদিন মরব, তারপর জান্নাত পাব, তারপর ভোগ বিলাস শুরু করব। এত সময়ের অপেক্ষা মানুষ প্রাণি করতে চায়না। নগদে যে কাজ করে আরাম পায় সেটাই করে, সেটা আড্ডা দিয়ে হোক, ফেসবুকিং করে হোক, টাকা ও স্ট্যাটাস কামানোর নোংরা প্রতিযোগিতাই হোক না কেন সে নগদ আরাম আয়েশ খোঁজে। এইদিক কে আজান দিচ্ছে দিক, হুশ ই থাকেনা।

অথচ স্থিরতার সাথে ও ধ্যান খেয়ালের সাথে নামাজের মধ্যে যে টেস্ট আছে, যে ভোগ বিলাস নামাজের মধ্যে আছে সেটা সে জানেইনা। ভোগ বিলাসে নগদ সুখ শান্তি খুজতে গিয়ে বার বার ব্যর্থ হওয়ার পরেও ওই মেটেরিয়ালিস্টিক কাজগুলো থেকে সুখের সন্ধান করে। এভাবেই একদিন মরে যায় সে। আফসোস।

২.স্বাভাবিক ভাবে হুকুম বা কমান্ড তারই মানা হয়

# যার কাছ থেকে মানুষ প্রাণি কিছু পায়
# যার অভাব মিটানোর ক্ষমতা আছে
# যে মালিকের আপনার ক্ষতি করার সামর্থ্য থাকে

এই ধরনের মালিকের সবাই চাকরি করে বা হুকুম মানে।

ধরুন, কোন মালিক আপনাকে মাসে ১০০ কেজি চাল,১০ কেজি গরুর মাংস, ২০ হাজার টাকা অগ্রিম দিয়ে দিল এবং বিনিময়ে আপনাকে প্রতিদিন ৫ বার তার গাড়ি ও বাগান পরিষ্কার করার দায়িত্ব দিল। আপনি এই চুক্তি মেনে নিলেন। কিন্তু কাজে ফাকি দিলেই মালিক আপনাকে দেয়া খাবার ও স্যালারি কেড়ে নেয়ার ক্ষমতা রাখে তাহলে আপনি কিন্তু ভয়ে ঠিকি তার হুকুম মানবেন।

আর যদি মালিকের কাছে সেটা ফ্রিতে পেয়ে যায় তাহলে প্রশ্নই উঠেনা সেই মালিকের চাকরি বা হুকুম মানার। বড় জোর একটু সুনাম করে বেড়াবে। কিন্তু চাকরি করবেনা। ফ্রির কোন দাম নেই।

আল্লাহ পাক আর মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে তা হলো- আল্লাহ পাক মানুষ প্রাণির সব বেসিক প্রয়োজন অগ্রিমভাবে এবং ফ্রিতে মিটাচ্ছেন। মানুষের নিখুত সৃষ্টি থেকে শুরু করে সমস্ত অংগপ্রত্যংগের যেমন হার্ট, কিডনি, লিভার, ব্রেন, বাতাস, অক্সিজেন, চক্ষুর দেখভাল ও পরিচর্যা আল্লাহ পাক ফ্রিতে করে দিচ্ছেন। এবং অগ্রিম সব দিয়েছেন। তাই এটার মূল্য মানুষ দিচ্ছেনা।

কেউ ধরুন, মাগরিবের নামাজ পড়লনা। এখন আল্লাহ পাক যদি তাকে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা জ্বর, সর্দি, কাশি, পেটের গন্ডগোল ইত্যাদি অসুখ দ্বারা ইন্সট্যান্ট এটাক করত আর নামাজ পড়ার সাথে সাথে সব অসুখ ভাল করে দিত তাহলে কিন্তু সবাই নামাজ পড়ত। কিন্তু এটা আল্লাহ পাক করেনা।

তাই ডোন্ট কেয়ার ভাব সবার। আল্লাহ পাক রহমান। উনার হেকমতের দাবি অনুযায়ী উনি এমন আচরণ করেন না। উনার ক্যারেক্টারের মধ্যে এটা নেই। তাই মানুষ প্রাণি বিশাল সুযোগ নিচ্ছে। অথচ নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত জরুরত পুরা করা সম্ভব। এটা আল্লাহর ওয়াদা আছে। নামাজ পড়েই দেখুন না কয়েকটা দিন। দেখবেন ব্যবসায় বেড়ে যাবে, সুস্থ থাকবেন, বরকত আসবে আরো হাজারো উপকার।আর মূল বিনিময় তো পাবেন মৃত্যুর পর।

৩.মানুষ প্রানির এক অদৃশ্য শক্তি আল্লাহর প্রতি বিশ্বাস কম। তার নিজের সৃষ্টি সে নিজ চোখে দেখেনি, তার প্রতিটি কোষের পরিচর্যা,দেখভাল,যত্ন যে একজন অদৃশ্য শক্তি করছেন সেটাও সে দেখেনা। বীজ থেকে গাছ হওয়া,সূর্য, চাদের সৃষ্টি হওয়া সে দেখেনি। আবার বিজ্ঞানের বিভিন্ন আজগুবি থিওরি পড়ে মোটামুটি সে বিভ্রান্ত। আবার সে সত্য খুজতে চায়না।

কে এই অদৃশ্য শক্তি?কি তার উদ্দেশ্য? এগুলো নিয়ে ভাবতে সে চায়না। ভাবার মধ্যেই সব হেদায়াত আছে। যারা এগুলো নিয়ে ভাবে তাদের সাথেও মিশেনা।

স্পেশালি মৃত্যুর পর মানুষের বিচার করে ভয়ংকর শাস্তি দেয়ার যে পাওয়ার আছে আল্লাহর, এটা সে বিশ্বাস করেনা। করলেও সেটা দুর্বল। আর ভাবে উনি তো ক্ষমাশীল। সব মাফ করে জান্নাতে পাঠাই দিবে। নামাজ না পড়লেও সমস্যা নেই।

ওলামারা বলেন, তওবা ছাড়া মাফ নাই। তওবা হলো অনুতপ্ত হওয়া, চরম আফসোস করা এবং অনুশোচনার প্রকাশ ঘটানো। ধরুন, বাজারে গিয়ে মাছ কিনবেন। দরদাম শেষ। এখানে পকেটে হাত দিয়ে দেখছেন মানিব্যাগ নেই। বাড়িতে ফেলে এসেছেন। এখন আপনি প্রচুর আফসোস করছেন, নিজের উপর বিরক্ত হচ্ছেন। আবার পরীক্ষার খাতায় একটা সহজ প্রশ্ন ভুল দাগিয়ে এসেছেন, খুব অনুতপ্ত হচ্ছেন। কিন্তু এক ওয়াক্ত ফজরের নামাজ মিস করে এরকম ফিলিংস, আফসোস, অনুতপ্ত কোনদিন কি হয়েছেন? অথচ আপনি লাখ লাখ সিজদা দেন নাই। কোন অনুশোচনা নেই। একই ভুল বার বার করলে বুঝা যায় অনুশোচনার প্রকাশ আপনার দ্বারা হচ্ছেনা।

তওবার বিষয়টি ঠিক এমন ই। মৃত্যুর চরম কস্টের সময় কিভাবে আপনি নামাজ না পড়ার আফসোস করার শক্তি পাবেন? আফসোস এত সহজে আসবেনা। এজন্য অনেক দিন ধরে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সময় লাগবে। হুট করে হবেনা।

উপরোক্ত এই কারণগুলোর চিকিৎসা করুন। ভাবুন, পড়ুন। নাহলে ভয়ংকর বিপদে পড়তে হবে।

৩ টি বিষয় মনে রাখি সবাই:

১. মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে পাচ ওয়াক্ত নামজ ( সহিহ হাদিস)

২. জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমারা জাহান্নামে কেন এলে? উত্তর আসবে, আমরা নামাজ পড়তাম না( আল কুরআন)

৩. কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে( আল হাদিস)

৪. ঘুমের কারণে নামাজ না পড়ার কারণে পাথরের আঘাতে মস্তিষ্ক ছিন্নভিন্ন করে দেয়া হবে( সহিহ হাদিস)

৫. জামাতে নামাজ আদায় না করার কারণে রাসুল (সা) বাড়ি ঘর পুড়িয়ে ফেলার ইচ্ছা পোষণ করেছেন( সহিহ হাদিস)।

13/05/2026

জুনায়েদ জামশেদের অসাধারন একটি নাত পরিবেশন করছেন মুতাসিম বিল্লাহ, শুরা সদস্য, আন-নাফা ফাউন্ডেশন

11/05/2026

আলহামদুলিল্লাহ!
গত ৯ই মে, শনিবার সন্ধ্যায় আন নাফা ফাউন্ডেশন কার্যালয়ে কুরআনপ্রেমীদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় Learn Quran, Live Quran প্রোগ্রামের অধীনে বেসিক ইসলামিক ও কুরআন শিক্ষা কোর্স সফলভাবে সম্পন্নকারী ছয়জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই মহান উদ্যোগ সফল করার তাওফিক দেওয়ার জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে লক্ষ-কোটি শুকরিয়া।
সম্মানিত ওস্তাদগণ, দেশ–বিদেশের সকল শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের দোয়া, শ্রম ও আর্থিক সহযোগিতার বরকতে আজ শিক্ষার্থীদের জবানে প্রথমবারের মতো আল্লাহর কালাম উচ্চারিত হয়েছে—সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আপনাদের নেক আমলের খাতা আরও ভারী করে দিন।
আপনাদের আন্তরিকতা ও অংশগ্রহণ আন নাফা ফাউন্ডেশনের আগামীর পথচলায় আরও অনুপ্রেরণা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

09/05/2026

আন নাফা ফাউন্ডেশনের Learn Quran, Live Quran প্রোগ্রামের ১ম ব্যাচের ছাত্রদের কুরআন বিতরন ও আলোচনা সভার আয়োজন চলছে...

Address

Lebur Mor, Golapbag
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when An Nafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share