06/08/2026
ভালো কাজ করার জন্য অনেক টাকা লাগে না, লাগে শুধু একটি সুন্দর মন আর আন্তরিক ইচ্ছাশক্তি। 🤍
আল্লাহ কোন ভালো কাজের মাধ্যমে, কাকে কীভাবে উত্তম প্রতিদান দেবেন বা আমাদের ভুলত্রুটি ক্ষমা করবেন—তা একমাত্র তিনিই ভালো জানেন। তাই যখনই মানুষের উপকার করার কোনো সুযোগ আসে, সেটিকে আল্লাহর দেওয়া এক মূল্যবান নিয়ামত মনে করে কাজে লাগানোর চেষ্টা করা উচিত।
সবাই এমন সুযোগ পায় না। তাই যদি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই, তবে আলহামদুলিল্লাহ—এটাকে সৌভাগ্য মনে করি।
আজও আমাদের সংগঠনের পক্ষ থেকে দুইজন অভাবী মানুষের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট প্রয়াস। সকলের কাছে দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি। 🤲
#হিলফুল_ফুজুল_শান্তির_সংস্থা
#মানুষের_পাশে
#মানবিক_উদ্যোগ
#অসহায়ের_পাশে
#সেবাই_আমাদের_অঙ্গীকার