July Monch Dinajpur - জুলাই মঞ্চ দিনাজপুর

July Monch Dinajpur - জুলাই মঞ্চ দিনাজপুর ভিন্ন দল, ভিন্ন পথ: দেশের প্রশ্নে ঐক্যমত।
দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ।

ইনকিলাব হারুনুর রশিদ হিমেল নিজেকে পুড়িয়েভস্ম হবার অসীম স্পর্ধায় মাজলুমকে স্বপ্ন দেখায় যে ইচ্ছা, নতুন দিনের। কাপুরুষের কল...
19/12/2025

ইনকিলাব

হারুনুর রশিদ হিমেল

নিজেকে পুড়িয়ে

ভস্ম হবার অসীম স্পর্ধায়

মাজলুমকে স্বপ্ন দেখায় যে ইচ্ছা,

নতুন দিনের।

কাপুরুষের কলঙ্ক মুছে দিয়ে

প্রায়শ্চিত্তকে বয়ে

নেবার প্রতিশ্রুতিতে

রক্তে আসে ইনকিলাব।

ক্যাপ্টেন হয় হাদীর মত

একা একজন

প্রাণঘাতি বুলেটে লেখা নিয়তি

ইনকিলাব কেড়ে নিতে পারে না।

এ লড়াই চলবে, বলেছেন হাদী।

এই রায় কার্যকর এর জন্য আন্তরিক পদক্ষেপ চাই। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে এখুনি ভুমিকা রাখবে আশা করছি।রাজনৈতিক দলগুল...
17/11/2025

এই রায় কার্যকর এর জন্য আন্তরিক পদক্ষেপ চাই।
অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে এখুনি ভুমিকা রাখবে আশা করছি।রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে হাসিনাকে তার শশুরবাড়ি থেকে এনে বিচার কার্যকর করার প্রতিশ্রুতি দিতে হবে।

21/07/2025

শোকবার্তা
মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জুলাই মঞ্চের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
এই দুঃসময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

— মোঃ তানভীর হোসেন শাকিল
বিভাগীয় প্রতিনিধি, জুলাই মঞ্চ (রংপুর বিভাগ)

21/07/2025
20/07/2025

আমরা বিশ্বাস করি, এই দেশ কারো পারিবারিক সম্পত্তি নয়। এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে সাধারণ মানুষ একত্রিত, সচেতন, সাহসী জনগণ।

জুলাই মঞ্চ একটি প্ল্যাটফর্ম এখানে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে। আমরা কোনো নিষিদ্ধ সংগঠন বা স্বৈরাচারী মানসিকতাকে আশ্রয়-প্রশ্রয় দেই না। বরং যেখানেই এমন মানসিকতার জন্ম হবে, সেখানেই আমরা দাঁড়াবো জনগণের কণ্ঠ নিয়ে।

রংপুর বিভাগেও আমরা এমন একটি ঐক্যবদ্ধ, সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তুলছি যেখানে নেতৃত্ব নয়, অংশগ্রহণই সবচেয়ে বড় পরিচয়।

বাংলাদেশকে ভালোবাসি তাই অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

— মোঃ তানভীর হোসেন শাকিল
বিভাগীয় প্রতিনিধি (রংপুর)
জুলাই মঞ্চ

18/07/2025

জুলাই মঞ্চ বরাবরের মতোই একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।
আমরা বিশ্বাস করি স্বৈরাচারী মানসিকতা, নিষিদ্ধ সংগঠন বা একচেটিয়া কর্তৃত্ব যেখানে জায়গা করে নিতে চায়, সেখানে জনগণের ঐক্যই সবচেয়ে বড় প্রতিরোধ।

জুলাই মঞ্চ এমন এক প্ল্যাটফর্ম, যেখানে দলমত নির্বিশেষে সৎ ও বিবেকবান মানুষেরা একত্রিত হন। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যেকোনো প্রান্তে যদি স্বৈরাচারী মনোভাব চিহ্নিত হয়, জুলাই মঞ্চ সবার আগে সেই অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে।

— মোঃ তানভীর হোসেন শাকিল
বিভাগীয় প্রতিনিধি (রংপুর)
জুলাই মঞ্চ

16/07/2025

গত বছর জুলাই অভ্যুত্থানের আগে সারাদেশের সাধারণ মানুষ যেভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে নেমে এসেছিল, তা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আশাবাদী করেছিল।কিন্তু প্রায় এক বছর পর আমরা দেখেছি অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক শক্তিগুলোর পরস্পরের প্রতি সম্প্রীতি কমে যাচ্ছে। সেই সাথে বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো উদীয়মান তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তিগুলোর উত্থানে সহযোগী না হয়ে বিরোধে জড়িয়ে পড়ছে। একটি জলজ্যান্ত ধারাবাহিক গণহত্যার বিচার এখনো শেষ হয়নি,দৃশ্যমান হয়নি একটি কার্যকর বৈচারিক দৃষ্টান্ত।সংস্কারের প্রশ্নে কোন ক্ষেত্রে অনৈক্য লক্ষণীয়। জুলাই মঞ্চ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে তা হল ভিন্ন মতাদর্শের মানুষেরা অন্তত জুলাই চেতনাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হবেন। সেই সাথে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে জনমত গঠন ও রাজপথে অবস্থান জানান দেবেন।।
জুলাই আন্দোলনের সামনের সারির সহযোদ্ধারা গোপালগঞ্জে আজ যেভাবে হামলার শিকার হলেন ও সাবেক ফ্যাসিবাদী সরকারের সমর্থিত লোকজনের যে আস্ফালন আমরা দেখলাম তা সম্ভব হয়েছে কেবলমাত্র জুলাই আন্দোলনে কাজ করা শক্তিগুলোর মধ্যে বিভেদ- বিভক্তির কারণে।
সুতরাং ঐক্য ও সংহতির বিকল্প নেই।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when July Monch Dinajpur - জুলাই মঞ্চ দিনাজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share