05/08/2026
অদ্য ০৩/০৮/২০২৬ ইং রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় দিনাজপুর শহরের পাঁচবাড়ি এলাকায় দুইজন ব্যক্তি রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা প্রায় ৭০ বছর বয়সী এক অসহায় বৃদ্ধকে দেখতে পান। তিনি নিজের সম্পর্কে কিছুই বলতে পারছিলেন না, শুধু নাম মোজাম্মেল বলে জানান।
মানবিকতার তাগিদে তারা বৃদ্ধকে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় নিয়ে যান। সেখানে অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূরনবী স্যারের পরামর্শে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে বৃদ্ধকে আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর শাখায় নিয়ে আসা হয়।
রাতেই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর শাখার আশ্রয়কেন্দ্রে নিরাপদে রয়েছেন। তার চিকিৎসা ও পরিচর্যা চলমান রয়েছে। পাশাপাশি তার পরিবারের সন্ধানেও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী সেই দুইজন ব্যক্তি এবং সহযোগিতার জন্য দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব নূরনবী স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
সকলের কাছে দোয়ার আবেদন - আল্লাহ যেন মোজাম্মেল চাচাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার পরিবারের সঙ্গে পুনর্মিলনের তাওফিক দান করেন। আমীন।
াউন্ডেশন #মানবতার_সেবায় #পরিবারের_সন্ধান_চাই #হারানো_মানুষ