Gen-Z of Bhaduria

Gen-Z of Bhaduria স্মার্ট ও বৈষম্যহীন ভাদুরিয়া বিনির্মানে আমরা Generation Zoomer

04/08/2026

আজ ৪ই আগস্ট। ২০২৪-এর এই রক্তঝরা ও অগ্নিঝরা দিনে আমি গ্রামে ছিলাম।
​চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য—আমাদের গ্রামের স্কুল-কলেজপড়ুয়া একদল কিশোর ও তরুণ, সোজা কথায় আমাদের জেন-জি (Gen-Z) প্রজন্ম। হাতে সাধারণ লাঠি নিয়ে তারা নির্ভয়ে ছুটে যাচ্ছিল ভাদুরিয়ার দিকে, আন্দোলনের উদ্দেশ্যে।
​কোনো দলীয় ব্যানার ছিল না, ছিল না কোনো পদ-পদবির লোভ। কেবল দেশের মানুষের অধিকার আর মুক্তির তাগিদ ছিল তাদের চোখেমুখে। সেদিন ভাদুরিয়ার মতো প্রত্যন্ত গ্রাম-বাংলার অলিগলি থেকে যদি এই তরুণরা জীবন বাজি রেখে বেরিয়ে না আসতো, তবে দেশ হয়তো আজকের এই স্বাধীনতা দেখতো না।
এই প্রান্তিক তরুণদের অকুতোভয় সংগ্রামের ফলেই দীর্ঘ ১৭ বছরের জুলুম, নির্যাতন ও ক্ষমতার দাপট থেকে বিরোধী দলগুলো মুক্তি পেয়েছে, নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।( ভালো করতেছে না খারাপ করতেছে সেটা ভিন্ন আলাপ)।
​ইতিহাসের পাতায় হয়তো বড় বড় নেতাদের নাম লেখা থাকবে, কিন্তু ২৪-এর এই দ্বিতীয় স্বাধীনতার আসল নায়ক ছিল রাজপথে রক্ত দেওয়া ও ভয়কে জয় করা সেই সাধারণ গ্রামীণ জেন-জি তরুণরাই।
​তাদের এই ত্যাগ যেন কোনো রাজনৈতিক সমীকরণে হারিয়ে না যায়। স্যালুট সেই সাহসী বীরদের! ❤️🇧🇩
✒️তানভির কাদির সুহিন😍

Address

Bhaduria, Nawabganj
Dinajpur
5266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z of Bhaduria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share