Bangladesh Scouts, Dinajpur District Rover

Bangladesh Scouts, Dinajpur District Rover This is the official page of Bangladesh Scouts, Dinajpur District Rover

19/05/2026
ইবোলা ভাইরাসকে 'বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভা...
19/05/2026

ইবোলা ভাইরাসকে 'বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বজুড়ে উচ্চতর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় একে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার বুন্দিবুগিও (Bundibugyo) ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে, যা এর আগে সবচেয়ে পরিচিত জায়ার (Zaire) স্ট্রেইন থেকে কিছুটা ভিন্ন। কঙ্গোতে ছড়িয়ে পড়া নতুন এই বুন্দিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে ব্যবহারের জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং Africa CDC পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

লক্ষণঃ ইবোলায় আক্রান্ত হলে সাধারণত তীব্র জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, গলাব্যথা এবং অত্যধিক দুর্বলতা দেখা দেয়। পরবর্তী সময়ে বমি, ডায়রিয়া, শরীরে ফুসকুড়ি এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তপাতের মতো উপসর্গ দেখা দিতে পারে।

প্রতিরোধের উপায়ঃ
১. ব্যক্তিগত পরিচ্ছন্নতা
২. নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া।
৩. আক্রান্ত ব্যক্তির কাছে যাওয়ার সময় অবশ্যই শরীর ঢেকে রাখা ও মাস্ক পরিধান করা।
৪. রোগের লক্ষন দেখা দিলে, নিজেকে আলাদা করে ফেলা।

মৃত্যুর হারঃ সাধারণ ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৫০% হয়ে থাকে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা নতুন এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হার অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন।

সকলের প্রতি অনুরোধ দেশের বাইরে ভ্রমণ বা আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এবং সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন। সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব নিজে সঠিক তথ্য জানা এবং সকলকে সচেতন করা।

তথ্যসূত্রঃ ইবোলা রোগ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

District Executive Committee Senior Rover Mate Representative Workshop.Organized by: Bangladesh Scouts Rover RegionDate:...
16/05/2026

District Executive Committee Senior Rover Mate Representative Workshop.

Organized by: Bangladesh Scouts Rover Region
Date: 14-15 May 2026
Venue: Rover Scout Training Centre, Mouchak, Gazipur


বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় জেলা নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধি ওয়ার্কশপ ২০২৬ তারিখ ১৪-১৫ ম...
16/05/2026

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় জেলা নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধি ওয়ার্কশপ ২০২৬
তারিখ ১৪-১৫ মে ২০২৬
স্থানঃ জাতীয় রোভার প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুর।
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার পক্ষে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ।



ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকঞ্জ এলাকার ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ অন্যান্য দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্...
12/05/2026

ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকঞ্জ এলাকার ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ অন্যান্য দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমে সাড়াদানে আগ্রহী রোভার স্কাউট (বয়স ১৮ বছরের বেশি) ও অ্যাডাল্ট লিডারগণকে নিম্নক্ত গুগল ফর্ম পূরন করার জন্য অনুরোধ করা হলো।

https://forms.gle/QQMt6LwHoTdb1nNn7

অঞ্চল ভিত্তিক রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারগণের পর্যাপ্ত নাম না পাওয়ায়, ফর্ম পূরনের সময় আগামী ১৮ মে ২০২৬, সোমবার পর্যন্ত বৃদ্ধি করা হলো।

10/05/2026

শোক সংবাদ:
দিনাজপুর জেলা রোভারে সভাপতি ও দিনাজপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের "মাতা" গতকাল রাত ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন "
দিনাজপুর জেলা রোভারে এর পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
হে আল্লাহ, স্যারসহ পরিবারের সকল সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুর।
08/05/2026

জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুর।

26/04/2026
পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের আশ্রয়। যাকে ভালো রাখা আমাদের দায়িত্ব। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্...
22/04/2026

পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের আশ্রয়।

যাকে ভালো রাখা আমাদের দায়িত্ব। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো জীবন উপহার দেওয়া। প্লাস্টিক ছেড়ে সবুজের পথে হাঁটলেই বদলে যেতে পারে পৃথিবীর চিত্র। আসুন, ছোট সচেতনতার মাধ্যমে বড় পরিবর্তনের উদ্দেশ্যে কাজ করি। কারণ পৃথিবী বাঁচলেই বাঁচবে আমাদের জীবন। আজকের অঙ্গীকার- "একটি সবুজ, নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়া।"

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts, Dinajpur District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts, Dinajpur District Rover:

Share