HSTU Students Association - HSA

HSTU Students Association - HSA HSTU STUDENTS ASSOCIATION (HSA) - A community of alumni and present students from Hajee Mohammad Danesh Science and Technology University.

We stand for truth and against injustice.

বিদেশে উচ্চশিক্ষার জন্য একাডেমিক মার্কশীট ও সার্টিফিকেট ভেরিফিকেশনবিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য একাডেমিক সার্টিফিকেট ও ...
19/02/2025

বিদেশে উচ্চশিক্ষার জন্য একাডেমিক মার্কশীট ও সার্টিফিকেট ভেরিফিকেশন

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। পূর্বে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে ম্যানুয়ালি ভেরিফিকেশন করতে হতো। কিন্তু বর্তমানে, বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এই পোস্টে আমরা একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশনের অনলাইন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করবো।
অনলাইনে ভেরিফিকেশন করার ধাপসমূহ

১. রেজিস্ট্রেশন
প্রথমে শিক্ষার্থীদের https://www.mygov.bd/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বর্তমানে দেশের যেকোনো সরকারি সত্যায়ন বা মন্ত্রণালয়ের আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে।

২. একাউন্ট সেটআপ
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর লগইন করে প্রয়োজনীয় তথ্য আপডেট করে একাউন্ট প্রস্তুত করতে হবে।

৩. সার্ভিস লিস্ট পর্যালোচনা
সাইটে উপলব্ধ বিভিন্ন পরিষেবার তালিকা দেখতে পারবেন এই লিংকে: https://www.mygov.bd/services।
বিশেষ করে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য পরিষেবাগুলোর তালিকা দেখতে পারবেন এখানে: https://www.mygov.bd/services #67।
এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে।

৪. নির্দিষ্ট পরিষেবা নির্বাচন
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট লিংক: https://www.mygov.bd/services/info?id=BDGS-1732786399
সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে অর্জিনাল সার্টিফিকেট ও প্রভিশনাল সার্টিফিকেটের জন্য আলাদা সেকশন রয়েছে:
প্রভিশনাল সার্টিফিকেট: https://www.mygov.bd/services/info?id=BDGS-1732785796
অর্জিনাল সার্টিফিকেট: https://www.mygov.bd/services/info?id=BDGS-1732785585

৫. আবেদন ফি পরিশোধ
প্রতিটি সার্ভিসের জন্য নির্দিষ্ট ফি রয়েছে, যা সংশ্লিষ্ট লিংক থেকে জানা যাবে। হাবিপ্রবির একাউন্ট নম্বর স্ক্রিনশট আকারে দেওয়া হয়েছে এবং এই লিংকেও পাওয়া যাবে: https://docs.google.com/spreadsheets/d/1_ST2UYOWkGMkXKs6s7N2FGBgmG81JUykskudg2jBnZI/edit?gid=0 =0

৬. আবেদন জমা
আবেদন ফি পরিশোধের পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রথমে এটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, যেখানে কর্তৃপক্ষ যাচাই করে এটি University Grants Commission (UGC)-তে ফরওয়ার্ড করে।

৭. ডকুমেন্টস ডাউনলোড
UGC যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পর শিক্ষার্থীরা নিজেদের MyGov প্যানেলে লগইন করলে ভেরিফাইড কপি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

ট্র্যাকিং ব্যবস্থা
এই পুরো প্রক্রিয়া সাধারণত ৫ কার্যদিবস সময় নেয়। আবেদন প্রক্রিয়ার অবস্থা জানতে শিক্ষার্থীরা নিম্নলিখিত লিংকে গিয়ে ট্র্যাক করতে পারেন: https://www.mygov.bd/application-latest-status

বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সহজ ও দ্রুততর হয়েছে। এখন বিশ্বের যে কোনো স্থান থেকে শিক্ষার্থীরা এই পরিষেবা গ্রহণ করতে পারেন।

পরবর্তী পোস্টে অর্জিনাল সার্টিফিকেট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে।

তথ্যসূত্র:
এই তথ্য অনুসন্ধানে সহায়তা করেছেন সিএসই বিভাগের এলামনাই রাশেদুল ইসলাম ভাই, কম্পিউটার প্রোগ্রামার, আইটি সেল, হাবিপ্রবি।

Mahbub Ul Islam Khan Nibir
EEE"16, HSTU
Masters Student NanoScience & Nanotechnology, University of Siegen, Germany.

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে ‘প্রতীকী অনশন’হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
21/09/2024

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে ‘প্রতীকী অনশন’

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দলীয় ও আন্তর্জাতিক মানের উপাচার্য নিয়োগের দাবিতে প্রতীকী অনশন পালন করেছেন। শিক্ষার্থীরা বলেন, তাঁরা এমন একজন উপাচার্য চান, যিনি শিক্ষাবান্ধব ও গবেষণা অনুকূল ক্যাম্পাস তৈরি করতে সক্ষম হবেন এবং কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত হবেন। শিক্ষার্থীরা আরো উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কমানো, আবাসিক ও পরিবহন সুবিধা বৃদ্ধিসহ তাঁদের দাবিগুলো উপাচার্য নিয়োগ না হওয়ায় কার্যকর করা সম্ভব হয়নি।

নতুন বাস শিডিউল আগামী ১৭ তারিখ থেকে কার্যকর হবে।৩০ মিনিট পর পর বাস চলবে।
15/09/2024

নতুন বাস শিডিউল আগামী ১৭ তারিখ থেকে কার্যকর হবে।
৩০ মিনিট পর পর বাস চলবে।

10/09/2024

ক্যাম্পাস লাইফ জীবনের খুব সংক্ষিপ্ত একটা অংশ!
এই সংক্ষিপ্ত জীবনে বন্ধু, সিনিয়র, জুনিয়র সবার সাথে যার সম্পর্ক যতো গভীর তার বাকি জীবন তত বেশি সুন্দর।

Hearty congratulations to you both.  Your integrity, wisdom and efficiency will be an example to our beloved HSTU campus...
05/09/2024

Hearty congratulations to you both.
Your integrity, wisdom and efficiency will be an example to our beloved HSTU campus.

Another day & Another winning moment for Bangladesh in sports.🇧🇩BANGLADESH - 1BHUTAN - 0
05/09/2024

Another day & Another winning moment for Bangladesh in sports.🇧🇩

BANGLADESH - 1
BHUTAN - 0

01/09/2024

বার্সা কি এমনি এমনিই ৭ গোল দেয়😀

শুরু করেছে বরিশাল! এবার অন্যদের পালা। ছাত্র আন্দোলনে বরিশালে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। এ ছা...
01/09/2024

শুরু করেছে বরিশাল!
এবার অন্যদের পালা।

ছাত্র আন্দোলনে বরিশালে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের কথাও জানানো হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়।

NEW BANGLADESH 🇧🇩❤️
01/09/2024

NEW BANGLADESH 🇧🇩❤️

01/09/2024

ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তার কার্যালয়ে গেলে কর্মকর্তার চেয়ারে না বসে পাশে একটি চেয়ারে বসবেন।

ঢাবি'র নবনিযুক্ত ভিসি স্যার গতকাল বিকেলে হল পরিদর্শনে গেলে হলের হাউজ টিউটর স্যাররা ভিসি স্যারকে বারবার প্রভোস্ট স্যারের চেয়ার এগিয়ে দিলেও স্যার তা প্রত্যাখ্যান করেন এবং বলেন,
"যার চেয়ার সেখানে তিনিই বসবেন।"

এটাই পরিবর্তন!
এই পরিবর্তন সবজায়গা চাই❤️

THANK YOU ALL ❤️FACULTY OF AGRICULTURE 🥰🌱
01/09/2024

THANK YOU ALL ❤️
FACULTY OF AGRICULTURE 🥰🌱

Ventura Leatherware Mfy (BD) LtdVentura Leatherware Mfy (BD) Ltd, a 100% export-oriented enterprise in Uttara EPZ of Nil...
31/08/2024

Ventura Leatherware Mfy (BD) Ltd
Ventura Leatherware Mfy (BD) Ltd, a 100% export-oriented enterprise in Uttara EPZ of Nilphamari, is offering job opportunity for deserving candidates for the position of Officer - Property & Hospitality Management.

Post: Officer - Property & Hospitality Management

Requirements
Education
Bachelor/Honors
Graduate or Post Graduate in any subject from any recognized public university.

Preference will be given to Diploma holders in Tourism and Hospitality Management from Bangladesh Tourism Corporation or any other institution.

Experience
1 to 3 years
The applicants should have experience in the following business area(s):
Manufacturing (FMCG), Multinational Companies, Garments, Tannery/Footwear
Freshers are also encouraged to apply.
Additional Requirements
Age 24 to 35 years
The applicant will have to stay at closest locations to Uttara EPZ of Nilphamari.

Conceptual knowledge of General services, Hospitality Management and Travel desk.

Being Familiar with industry practices, Travel Desk and Hospitality Standards.

Employment Status
Full Time

Gender
Only Male

Job Location
Nilphamari

Send Hard Copy CV With Cover Letter

Ventura Leatherware Mfy (BD) Ltd
Address:
Pot # 15-27, Sector # 02,Plot # 23 & 44, Sector # 3, Uttara EPZ, Nilphamari.

Address

Hajee Mohammad Danesh Science And Technology University
Dinajpur
5000

Alerts

Be the first to know and let us send you an email when HSTU Students Association - HSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share