22/04/2025
প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: অবৈধ ড্রাম ট্রাক, নিয়ন্ত্রণবিহীন যানবাহন, মাদক ও জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
তারিখ: ২৪শে এপ্রিল, ২০২৫ (আগামী বৃহস্পতিবার)
সময়: সকাল ১১টা
স্থান: মণ্ডলের বাজার, খানসামা, দিনাজপুর।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের, মণ্ডলের বাজার এলাকা সহ আশেপাশের অঞ্চলে অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল, রেজিস্ট্রেশন ও নিয়ম-বিধি বিহীন যানবাহনের দৌরাত্ম্য, মাদক ব্যবসার অবাধ বিস্তার এবং জুয়ার মতো সামাজিক ব্যাধি দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
এইসব বেআইনি কার্যকলাপ শুধু জনজীবনকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং আমাদের তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে এবং সার্বিকভাবে সামাজিক নিরাপত্তা ও শান্তি বিনষ্ট করছে।
এই বাস্তবতায়, আমরা এলাকাবাসী আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং শান্তিপূর্ণ সমাজ গড়ার দাবিতে একত্রিত হয়ে আগামী বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, বেলা ১১ টায়, মণ্ডলের বাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করছি।
আমাদের দাবিসমূহ:
১। অবৈধ ড্রাম ট্রাক এবং রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।
২। মাদক ব্যবসা ও জুয়ার আসর বন্ধে প্রশাসনকে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে হবে।
৩। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি — দ্রুত এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে আমরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবো।
আসুন, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজ, তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎকে রক্ষা করি।