Exclusive Dinajpur

Exclusive Dinajpur EXCLUSIVE DINAJPUR IS A PAGE ABOUT DINAJPUR DISTRICT NEWS, PHOTOS, INFORMATION UPDATE.

দিনাজপুরের সব নিদর্শন নিয়ে, আমাদের পথ চলা, আমরা আছি আপনাদের পাশে, আপনারাও আমাদেরকে সহযোগীতা করুণ...

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সিট ভগির পাড়া এলাকায় ডারার পার ভাঙা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাই...
09/06/2025

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সিট ভগির পাড়া এলাকায় ডারার পার ভাঙা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাইক্রোবাস। ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি ব্রিজের একটি পিলারে আটকে যায়।

মাইক্রোবাসে থাকা ১৮ যাত্রী প্রাণে রক্ষা পান অল্পের জন্য। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।

এই ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এর দ্রুত সংস্কার প্রয়োজন।

দিনাজপুর, সদর উপজেলায়, ৪ নং শেখপুরা নতুন সুইচ গেট এর পার্শে অপরিচিত এক ব্যাক্তির লাশ উদ্ধারের খবর জানা‌গে‌ছে।
09/06/2025

দিনাজপুর, সদর উপজেলায়, ৪ নং শেখপুরা নতুন সুইচ গেট এর পার্শে অপরিচিত এক ব্যাক্তির লাশ উদ্ধারের খবর জানা‌গে‌ছে।

দিনাজপুর  রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভ*য়া*বহ বাস দূ*র্ঘট*না, নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিদ্যুৎ এর খুটিতে লাগিয়ে দে...
09/06/2025

দিনাজপুর রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভ*য়া*বহ বাস দূ*র্ঘট*না, নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিদ্যুৎ এর খুটিতে লাগিয়ে দেয় এতে কোন নি*হ*তর খবর পাওয়া যায় নাই।

09/06/2025

দিনাজপুরের মোহনপুর রাবার ড্রামে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবারু দলের সাত ঘন্টার উদ্ধার চেষ্টায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর জেলা সদর মোহনপুর রাবার ড্রাম এ গোসল করতে এসে ১৬বছরের এক ছেলে নিখোঁজ পানিতে। উদ্ধারের যথেষ্ট চেষ্টা।
08/06/2025

দিনাজপুর জেলা সদর মোহনপুর রাবার ড্রাম এ গোসল করতে এসে ১৬বছরের এক ছেলে নিখোঁজ পানিতে। উদ্ধারের যথেষ্ট চেষ্টা।

ছাত্রলী‌গের নেত্রী‌কে বি‌য়ের অ‌ভি‌যো‌গে কোতয়া‌লি থানার অ‌সি‌কে ক্লোজড করার খবর জানা গে‌ছে।শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের...
08/06/2025

ছাত্রলী‌গের নেত্রী‌কে বি‌য়ের অ‌ভি‌যো‌গে কোতয়া‌লি থানার অ‌সি‌কে ক্লোজড করার খবর জানা গে‌ছে।

শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের চারদিন পরে ক্লোসড ওসি মতিউর

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা, ডেভিল হান্ট অভিযান পরিচালনাসহ বিভিন্ন কাজে সফলতার সাথে দায়িত্ব পালন করায় সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিউর রহমান। কিন্তু সম্মাননা প্রাপ্তীর মাত্র চারদিনের মাথায় তাঁকে ওই পদ থেকে অপসারণ করে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করার অপরাধে তাঁকে ওসির পদ থেকে অপসারণ করা হয়েছে। যদিও ওই ছাত্রলীগ নেত্রী জুলাই অভ্যুত্থান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

মতিউর রহমান দিনাজপুর কতোয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন গত বছর ২৩ অক্টোবর তারিখে। এর আগে তিনি গাইবান্ধা জেলার বৈরাগী হাট তদন্ত্র কেন্দ্রে আইসি পদে কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, যোগদানের পর থেকে মাদকবিরোধী ও ডেভিল হান্ট অভিযান নিয়মিত পরিচালনা করছিলেন তিনি। গত ২৩ অক্টোবর’২৪ তারিখ হতে ৩০ মে'২০২৫ পর্যন্ত এলাকার প্রায় সাড়ে ৪০০ জন ডেভিলকে গ্রেফতার করতে সক্ষম হোন। এছাড়া তিনি মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করেছেন। ওসি মতিউর রহমানের যোগদানের পর শুধুমাত্র মাদকের মামলায় সহস্রাধিক মাদক কারবারী, পাচারকারী ও মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। যা ছিল মতিউর রহমানের অনন্য কৃতিত্ব।

জুলাইযোদ্ধা ছাত্রলী‌গের রাজনী‌তির স‌ঙ্গে জ‌ড়িত এক নারীকে বিয়ে করার অপরাধে শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের ৪ দিনের মাথায় দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমানকে রংপুর ডিআইজি কার্যালয়ে ক্লোজ করায় হতবাক দিনাজপুরবাসী। সেই নারী এক সময় ছাত্রলীগ করেছিলেন বলে শোনা যায়। আর সেটিই অভিযোগ হিসেবে আনা হয়েছে। ব্যক্তিগত এসব বিষয়ের কারনেই নাকি অন্য কোনো অদৃশ্য কারনে তাকে রংপুরে কেন ক্লোজ করা হলো তা কারোই বোধগম্য হচ্ছে না। নতুন বাংলাদেশে দিনাজপুরে নতুন ওসি হিসেবে মতিউর রহমান যোগদান করেই নিষ্ক্রিয় পুলিশকে শক্তহাতে সক্রিয় করার কাজ করে কোতয়ালী থানাকে নতুনভাবে সাজিয়েছেন। যার ফলস্বরূপ ২৬ মে’২৫ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করে পুলিশ বিভাগ। অথচ এর মাত্র ৪ দিন পর গত ৩০ মে’২৫ তাকে ক্লোজ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, যে অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত ছাড়াই ওসি মতিউরকে দিনাজপুর থেকে সরানো হয়েছে, সে অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করলেই অভিযোগটি মিথ্যা হিসেবে প্রমাণিত হবে।
দিনাজপুর কোতয়ালী থানা সুত্র জানায়, ২৩ অক্টোবর’২৪ তারিখে নতুন বাংলাদেশে কোতয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন মতিউর রহমান। যে সময় তিনি যোগদান করেন, সে সময় সমস্ত পুলিশ ছিল নিষ্ক্রিয়। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পুলিশের প্রতি সাধারন মানুষের বিন্দুমাত্র কোনো আস্থা ছিল না। সব মিলিয়ে বিশৃংখল পুলিশকে তিনি সুন্দরভাবে ঢেলে সাজান। পুলিশকে নতুনভাবে জনগনের বন্ধু হিসেবে তুলে ধরতে কাজ করেন। বিগত সময়ের মতো তদবীর বানিজ্য আর চলতে দেননি। এক সময় মুখচেনা নামধারী কতিপয় ব্যক্তি ওসির পাশে বসে তাদের কাজ বাগিয়ে নিয়ে অবৈধ আয়-উপার্জন করতেন। সেটি তিনি বন্ধ করে দিতে সক্ষম হোন। সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টে ব্যাপকভাবে সফলতা অর্জন করেন। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ডেভিলদের চিহ্নিত করে তিনি তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিলেন। ওসি মতিউর শুধু এসব কাজই করেননি, এলাকার মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করেছেন। ফলে এলাকায় তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিতি পেয়েছেন। জনকল্যানে কাজ করা এমন ওসিই চান দিনাজপুরবাসী। জানা গেছে, একটি অভিযোগের প্রেক্ষিতে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে একটি গোপনীয় প্রতিবেদন গৃহীত হয়। সেই প্রতিবেদনটি একজন সিনিয়র কর্মকর্তার মাধ্যমে অনুসন্ধানের জন্য গত ৩০ মে’২৫ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। পরে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কে অনুসন্ধান পূর্বক ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। একইসাথে ৩০ মে’২৫ অপর একটি চিঠির মাধ্যমে ওসি মতিউর রহমানকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ন্যাস্ত করা হয়।
জানা গেছে, মানবিক কারনে জুলাইযোদ্ধা হুমায়রা বিনতে কবির সুরভিকে যথাযথ নিয়ম মেনেই আইনানুগভাবে বিয়ে করেন ওসি মতিউর রহমান। সুরভিকে কথিত ছাত্রলীগের কিছু নেতা ব্লাকমেইল করে নানা রকম কু-প্রস্তাব দিতে থাকে। তাই এ নিয়ে তিনি শঙ্কিত ছিল। তাকে কথিত ছাত্রলীগ নেতাদের হাত থেকে উদ্ধার করতেই বিয়ে করেন। পরবর্তীতে এ ব্যাপারে সুরভি কিংবা ওসি মতিউরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও আসেনি। অথচ একটি মহল কি কারনে অভিযোগ করেছে তা কেউ জানে না। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজ করা হয়েছে।

07/06/2025
দিনাজপুর বড় মাঠে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত।
07/06/2025

দিনাজপুর বড় মাঠে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত।

07/06/2025

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দা‌নে দে‌শের সর্ববৃহৎ ঈ‌দের জামাত অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

অবৈধ ভাবে রাস্তায় মালামাল  রাখা,তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন এবং বিপনণ বন্ধসহ, জনসাধারণের ভোগান্তি নিরসনে ঢাকা মোড় এল...
06/06/2025

অবৈধ ভাবে রাস্তায় মালামাল রাখা,তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন এবং বিপনণ বন্ধসহ, জনসাধারণের ভোগান্তি নিরসনে ঢাকা মোড় এলাকায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইছাহাক আলীর নের্তৃত্বে যৌথ বাহিনীর অভিযান।

তথ্য সংগ্রহ : শাহিদ

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত অন্যান্য বাবের ন্যায় এবারেও সৌদি আরবের সাথে মিল রেখে দ...
06/06/2025

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

অন্যান্য বাবের ন্যায় এবারেও সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় আজ শুক্রবার (৬ জুন ২০২৫) ঈদুল আযহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (৯ জুন ২০২৫) সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ জন মুসল্লি অংশগহণ করেন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামে অবস্থিত ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও
নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলার
ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০/২৫টি গ্রামের কয়েক'শ মানুষ আগাম ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিন ঈদ ও কুরবানী করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানী করার আহবান জানানো হয়। পাশাপাশি কুরআনুল করিমের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো হয়।
পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায়কারীদের কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়।
মোঃ মতিউর নামে একজন মুসল্লি জানান, আমি প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কুরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম যে এটিই সঠিক তখন থেকে আমি এই নামাজের জামাতে শরিক হয়েছি।
মোঃ তমিজ উদ্দীন নামে একজন মুসল্লি জানান, আমি দশ বছর যাবত আগাম ঈদের নামাজ পড়ি।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসল্লিদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৫ সালে এসে তা বেড়ে প্রায় হাজারে পৌঁছেছে।

Address

Town/City/Village
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exclusive Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share