নিউ লক্ষ্য

নিউ লক্ষ্য বল বীর চির উন্নত মম শির

বি এন পির এমন মানবিক কাজ অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আসলেই মানুষের জন্য মানবতার এমন কাজ দেখলেপ্রাকৃতিকভাবেই  মন থেকে ভ...
10/10/2025

বি এন পির এমন মানবিক কাজ অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
আসলেই মানুষের জন্য মানবতার এমন কাজ দেখলে

প্রাকৃতিকভাবেই মন থেকে ভালোবাসা চলে আসে।
যখন কোন দল ব্যক্তি বা গোষ্ঠী মনবতার জন্য দুঃস্থ মানুষদের সেবায় কাজ করে।

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি’— এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের।
অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— মোস্তাকিন আলী (তেলী)-র সঙ্গে যোগাযোগ করতে।
এরই ধারাবাহিকতায় আজ ০৯ অক্টােবর ২০২৫, বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।
এছাড়া তাঁর সার্বিক খোঁজ-খবরও নেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।

অতঃপর প্রবীণ মোস্তাকিন আলী দম্পত্তির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির জন্য গরু’ কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দু’টি অটো ভ্যানের চাবি তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবু’র পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

মানবিক এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

25/03/2025

বাস্তবতা এটাই,এটাই বাংলাদেশের আসল রুপ।তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

- Mahmud Hasan Tabib

21/03/2025

বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা।

আমি মরে গেলেও মানুষ জানুক কেন মরে গিয়েছি ।

মানবতা আজ অসহায় বিশ্ব মোড়লরা চোখে দেখেও আজ অন্ধ। রমজান মাসে গাজায় মানুষ মারছে পাখির মত।
19/03/2025

মানবতা আজ অসহায় বিশ্ব মোড়লরা চোখে দেখেও আজ অন্ধ। রমজান মাসে গাজায় মানুষ মারছে পাখির মত।

02/03/2025

দেশ নিয়ে কথা বললে উভয় সংকট। আসলে আমরা কোন পক্ষের না।আমরা চাই দেশটা সুস্থ থাকুক,সুন্দর থাকুক, ভালো থাকুক,কোন ফেসিস্টদের হাতে না যাক।আমাদের দেশের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে আপনি কোন রাজনৈতিক দলের সমালোচনা করলে বা ভুল ধরিয়ে দিলে ওই দলের কমবেশি সবাই আপনাকে শত্রু ভাবতে শুরু করবে এবং অন্য দলের লোকেরা আপনাকে আপন ভাবতে শুরু করবে।

ঠিক একই ভাবে আপনি কোনো রাজনৈতিক দলের সুনাম করলে ওই দলের কমবেশি সবাই ভেবে নেবে আপনি তার দলের সমর্থক এবং বাকি অন্য দলের সমর্থকেরা আপনাকে এনিমির চোখে দেখা আরম্ভ করবে।

ঠিক এই কারণে আমরা অনেক সময় কারো সমালোচনা করতে গিয়েও করি না কিংবা পোস্ট লিখে কেটে দেই আবার কারও সুনাম করতে গিয়েও থেমে গিয়ে ভাবি যে “থাক, কি দরকার!”

এই “থাক, কি দরকার!“ এর কালচার থেকে এখন বের হয়ে আসার সময় হয়েছে! আপনি মানেন আর না মানেন, সোশ্যাল মিডিয়া তে কথা বলাটা একচুয়ালি অনেক বেশি ম্যাটার করে যার জ্বলজ্যান্ত উদাহরণ হচ্ছে ২৪!

২৪ এ যে ভয় কে জ্বয় করে সবাই আওয়াজ উঠলেন, সেই একই ভয় যদি আবার আমাদের গ্রাস করতে শুরু করে তবে বুঝে নিতে আমাদের স্বপ্নের যাত্রার সমাপ্তির শুরু এখানেই…

সাদা কে সাদা আর কালো কে কালো বলতেই হবে যদি আমরা সত্যিই আমাদের আমাদের মুক্তি চাই!

আচ্ছা একটু ভাবুন তো!!

একটা এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট চলছে। দুই একটা টিম এখানে খুবই ভালো, ম্যাচিউর এবং তারা জানে যে তারা এই টুর্নামেন্ট এ ফেয়ার প্লে হলে নিঃসন্দেহে জিতবে । এই একই টুর্নামেন্টে অংশ নিতে একটা নতুন টিম এসেছে যারা হয়তো জিততেও পারবে না, স্ট্রং ও না কিংবা হয়তো খেলাও এত ভালো জানে না! স্টিল নতুন টিম টা তো টুর্নামেন্ট এ অংশ নিয়েছে জেতার জন্যেই।

এখন ম্যাচিউর টিমের থেকে আমারা দর্শক রা কি দেখতে চাইবো?
আমরা দেখতে চাইবো যে তারা নতুন টিমকে সাহস দেবে, উৎসাহ দেবে, ভুল থাকলে ধরিয়ে দেবে কিংবা প্রয়োজনে সঠিক দিক নির্দেশনা দিয়ে হেল্প করবে!

ঠিক এইরকমের একটা পরিবেশ যখন আমরা দর্শক হিসেবে দেখতে পাবো, তখন দর্শক এর জায়গা থেকে আমাদের ভীষণ রকমের তৃপ্তি কাজ করবে। একইসাথে নতুন টিমকে হেল্প করার কালচার দেখে এমনিতেই ম্যাচিউর টিমগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে যাবে।

ঘুরিয়ে প্যাচিয়ে বলার চেষ্টা করছি না।
সরাসরি ই বলছি বাংলাদেশের রাজনীতিতে আমরা জনগণ হিসেবে এই কালচার টাই দেখতে চাই। মুখে মুখে কি হচ্ছে জানি না, আমরা এই কালচার এর বাস্তব প্রতিফলন দেখলে সত্যিই খুব আনন্দিত হবো।

আপনারা যারা সামনে নির্বাচন করবেন, আপনারা সবাই তো আমাদের দেশ মেরামতের দায়িত্ব নিতে চান। সে জায়গা থেকে ভাবতে গেলে যারা আমার দেশটা মেরামত করার দায়িত্ব নিতে চাইবে তাদেরকে তো আমাদের মাথার মুকুট করে রাখার কথা। আমরাও সেই মুকুট করেই রাখতে চাই আপনাদের তবে মুকুট হয়ে থাকার ব্যাপারটা আপনাদের যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হবে।

মুখে মুখে না, ডায়লগে না! কাজে প্রমাণ করে ভালোবাসা অর্জন করে নিন, আমরা ভালবাসতে একটুও কার্পণ্য করবো না সেটা কথা দিতে পারি।

যদি সত্যি দেশ মেরামতের দায়িত্ব নিতে চান তবে, এবং আপনাদের সবার উদ্দেশ্য এক হয় তবে একদল আরেকদলের সাথে কাদা ছোড়াছুড়ি না করে, ফেইক প্রোপাগান্ডা না ছড়িয়ে, একদল আরেকদল কে হেয় প্রতিপন্ন না করে একসাথে মিলে মিশে পরিকল্পনা করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশের হাল ধরুন।

একটা সুন্দর ভোরের অপেক্ষায় রইলাম ❤️

বাংলাদেশ উন্নত বিশ্বের আশ্চর্যে পরিণত হত । যদি আমরা সর্বোচ্চ সময় দিতে পারতাম।এই পৃথিবীতে সত্যিকারের মেধাবীরা অহেতুক আলো...
19/02/2025

বাংলাদেশ উন্নত বিশ্বের আশ্চর্যে পরিণত হত ।
যদি আমরা সর্বোচ্চ সময় দিতে পারতাম।
এই পৃথিবীতে সত্যিকারের মেধাবীরা অহেতুক আলোচনার কেন্দ্রবিন্দু হন না। তাঁরা নিজেদের কর্মের মাধ্যমে ইতিহাস গড়েন, কিন্তু নিজেরা প্রচারের জন্য হাঁসফাঁস করেন না। যে জিনিসের প্রকৃত মূল্য রয়েছে, তার বিজ্ঞাপন লাগে না—স্বর্ণ, হীরা কিংবা অনন্য মেধার মতো। ঠিক তেমনই একজন মানুষ ড. মুহাম্মদ ইউনুস।

ড. ইউনুস কখনও অপ্রয়োজনীয় কথা বলেন না, মিডিয়ার সামনে অহেতুক উপস্থিত হন না, কিংবা নিজের কীর্তির ঢোল পেটান না। তিনি যা বলেন, তাতে গভীরতা থাকে, ভবিষ্যতের দিকনির্দেশনা থাকে। তাঁর প্রতিটি শব্দই পরিমিত, প্রতিটি চিন্তাই সুস্পষ্ট।

তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটতে যান না। চেতনাকে বিকৃত করেন না, অসম্মানও করেন না। ইতিহাসকে তিনি নিরপেক্ষ চোখে দেখেন এবং সেটির যথাযথ মর্যাদা দিতে জানেন। তিনি কাউকে ভয় দেখিয়ে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করেন না, প্রতিশোধপরায়ণ নন, অহংকারী নন।

ড. ইউনুস কারও অতিরিক্ত প্রশংসা করেন না, আবার কাউকে ঘৃণা করতেও শেখান না। তিনি কোনো দলের, কোনো ধর্মের নামে ব্যঙ্গ-বিদ্রুপ করেন না। কোনো বড় কাজ করলেও তার প্রচার নিয়ে ব্যস্ত থাকেন না। বরং তিনি ভবিষ্যতের কথা বলেন, স্বপ্ন দেখান, তরুণদের এগিয়ে যাওয়ার সাহস দেন।

এই সমাজের জন্য, এই জাতির জন্য তিনি এমন কিছু করে যেতে চান যা কল্পনারও বাইরে। কিন্তু আমরা কি তাঁকে সেই সুযোগ দিচ্ছি? আমাদের কি বোঝার ক্ষমতা আছে, কোন মানুষকে আমরা হারাতে বসেছি?

ড. ইউনুস স্বপ্ন দেখান না—তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন। সুযোগ পেলে তিনি এমন কিছু করে যাবেন, যা আমাদের ভাবনার গণ্ডিরও বাইরে। কিন্তু সেই সুযোগ কি আমরা দেব? নাকি আমরা অমূল্য হীরার মূল্যায়ন করতে ব্যর্থ হব?

 #বাপ কা বেটা 👍 👍👍"ড.ইউনুস" বলেছিলেন -- আমরা কোথাও যাবো না, সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে...!!☞ #আন্তর্জাতিক বিনিয়োগ সম্ম...
08/02/2025

#বাপ কা বেটা 👍 👍👍
"ড.ইউনুস" বলেছিলেন -- আমরা কোথাও যাবো না, সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে...!!
☞ #আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন পৃথিবীর সবচেয়ে সেরা ধনকুবের "ইলন মাস্ক"....!!!
ক্ষমতা দেশ ধ্বংস ও নষ্ট করার কাজে নয়, দেশের ও জনগণের উন্নয়ন এর কাজে কি করে ব্যবহার করতে হয়, তা আমাদের নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস দেখিয়ে দিচ্ছেন একের পর এক 👍

06/02/2025

৩য় বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।

আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হাসপাতালে ১টার সময় গিয়েছি।

ব্লাড নিয়েছে ২টার সময়,

দুপুরে না খেয়ে ব্লাড দিলাম।

ব্লাড নিয়ে রোগীর লোক হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে ভাই ভালো থাকবেন।

ঐ ২ ঘন্টার রাস্তায় রুগির লোক কম করে হলেও ৫০ বার ফোন দিয়েছে,

ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন।

যেখানে আমার ১৮০ টাকা গাড়ি ভাড়া গিয়েছিল।

পরে রাতে জানতে পারলাম,

তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা তাই এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করেছে।

ঐরাত থেকে আমার জ্বর শুরু, ৭দিন জ্বর ছিলো, ৩দিন ডিউটিতে যেতে পারি নাই, ৩ দিনে আমার ১৫০০ টাকা বেতন কেটে রেখেছিল কম্পানি।

এখন কথা হলো

রোগীর পরিবার এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করলো

আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিলো না?

আচ্ছা মিষ্টি না খেলাম,

গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো?

আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম,,

ব্লাড নেওয়ার আগে তো ৫০ বার ফোন করেছে,

ব্লাড নেওয়ার পড়ে বাড়িতে ঠিক মতো আসলাম কি না ১মিনিট ফোন করে তো খবর নিতে পারতো তাই না???

৪০ কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেলো

ঐ ৪০ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না???

এসব কারণেই এখন এখন ডোনার পাওয়া যায়না 😔

--- রোগীর লোক দের উদ্দেশ্যে বলি -ব্লাড দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজেটিভ রাখার চেস্টা করুন❣️

যাতায়াত ভাড়া অথবা ২০০ টাকা হাতে দিয়ে রোগীর লোকেরা হয়তো ভাবেন যে ওনারা রক্ত কিনে নিয়েছে, এসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন 😞🙏🏻

বি:দ্র :লেখাটি_একজন_রক্তদাতার ।

ইচ্ছে মত নাপা খাওয়ার কুফলঃ পোস্টটি দেখে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা জ...
05/02/2025

ইচ্ছে মত নাপা খাওয়ার কুফলঃ পোস্টটি দেখে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা জ্বর হলে নাপা অথবা নাপা এক্সট্রা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় তাদের জন্য। পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি শেয়ার করলাম সবাই শেষ পর্যন্ত পড়বে।

চেম্বারে রুগী এসেছে ,
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪
আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।
"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে।"


কালেক্টেড

30/01/2025

আমরা কবে জাগবো?

আমাদের প্রিয় বাংলাদেশ, যে দেশ একসময় ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক ছিল, আজ রাজনীতির বিষে বিষাক্ত হয়ে গেছে। এই বিভাজন যেন এক মরণব্যাধি, যা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে পরিবারে, আর পরিবার থেকে হৃদয়ের গভীরতম সম্পর্কগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে। ভাই ভাইয়ের শত্রু হয়েছে, আজীবনের বন্ধুরা দুশমন হয়ে গেছে, এমনকি বাবা-মা আর সন্তানও পরস্পরের বিপরীতে দাঁড়িয়েছে।

কিন্তু আমরা এই বিভাজন থেকে কী পেয়েছি? শুধুই দুঃখ, কষ্ট আর অনুশোচনা। আমরা নিজেদেরই ক্ষতি করছি, অথচ প্রকৃত লাভবান কারা? ক্ষমতার লোভী নেতারা, আর তাদের নেতার নেতা! তারা আমাদের ব্যবহার করছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, আর আমরা? শুধু কষ্ট পাচ্ছি, লড়াই করছি, হারিয়ে ফেলছি আমাদের ভালোবাসা, শান্তি, আর বন্ধন। যে রাস্তাগুলো একসময় হাসি-আনন্দে মুখর ছিল, সেখানে আজ কেবল রাগ, ঘৃণা আর বিদ্বেষের প্রতিধ্বনি। যে হৃদয় একসময় ভালোবাসায় পূর্ণ ছিল, সেখানে আজ জ্বলছে প্রতিহিংসার আগুন।

আরও ভয়ঙ্কর সত্য হলো, আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি বড়দের প্রতি সম্মান, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, অভিভাবকদের প্রতি ভালোবাসা, এই সবকিছুর কারণ শুধুই এই অভিশপ্ত রাজনীতি, যা আমাদের দৈনন্দিন জীবনে কোনও কল্যাণই বয়ে আনে না। রাজনীতির নামে আমরা আমাদের আদর্শ বিসর্জন দিয়েছি, আমাদের শিক্ষা ভুলে গেছি, আমাদের মানবিকতা হ*ত্যা করেছি।

বাংলাদেশ সুন্দর, আমাদের মানুষদের মতো উদার মন পৃথিবীর কোথাও নেই। অথচ, আমরা নিজেদের হাতে নিজেদের স্বর্গটাকে ধ্বংস করছি। কেন? কিছু স্বার্থপর নেতার লোভ, মিথ্যা প্রতিশ্রুতি আর ক্ষমতার খেলা দেখতে? সেই নেতাদের জন্য, যারা আমাদের ভালোবাসে না, আমাদের স্বপ্নকে পদদলিত করে নিজেদের স্বার্থ দেখে?

একবার ভাবুন, যদি আমরা একসাথে “না” বলতাম এই নোংরা রাজনীতিকে, তাহলে কী হতো? তাহলে আমরা এক শান্তিপূর্ণ জীবন যাপন করতাম, আমাদের মধ্যে বিভেদ থাকতো না, ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতাম। তাহলে শিক্ষকরা আবার সম্মানিত হতেন, অভিভাবকেরা আবার শ্রদ্ধার আসনে থাকতেন, বড়দের কথায় আমরা মাথা নত করতাম।

আমরা কবে জাগবো? কবে বুঝবো যে আমরা এক জাতি, এক রক্ত, এক দেশ?

29/01/2025

পাতা থেকে পাথরকুচি গাছের চারা উৎপাদন। পাথরকুচি পাতার সহস্র ঔষধি গুণাগুন।

Address

Dinajpur
5250

Telephone

+8801312794972

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউ লক্ষ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নিউ লক্ষ্য:

Share