স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন

Website

স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান।

স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার শিক্ষার্থীদের থেকে শিক্ষা বৃত্তির আহবান। আগ্রহীরা দ্রুত আবেদন ...
14/05/2025

স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার শিক্ষার্থীদের থেকে শিক্ষা বৃত্তির আহবান। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।

আবেদন ফর্ম - https://drive.google.com/file/d/1eXuN-W6fEiv6O4cThFRVKGiOexF_h1qL/view?usp=sharing

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিস্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফেলান মোহাম্মদ এতিমখানা  এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী প্রা...
08/12/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফেলান মোহাম্মদ এতিমখানা এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহবান করা হচ্ছে।
পদের নাম - সহকারী শিক্ষক (সাধারণ) - ০১
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমানের সনদপ্রাপ্ত। একাডেমিক কাজ এর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ১০,০০০৳ থেকে ১৬,০০০৳
পদের নাম - সহকারী শিক্ষক (আরবি) - ০১
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত শিক্ষাবোর্ড হতে আলিম / উচ্চমাধ্যমিক / দাওরায় হাদিস সনদপ্রাপ্ত। নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। একাডেমিক কাজ এর অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন - ১০,০০০৳ থেকে ১৬,০০০৳
আবেদনের শর্তাবলীঃ
• আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদনপত্রসহ (আবেদনপত্র কম্পিউটার টাইপ হতে হবে), জীবন-বৃত্তান্ত, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের স্ক্যানকপি/ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ সরাসরি অফিসে অথবা [email protected] উল্লেখিত মেইলে জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।
• নিয়োগপ্রাপ্তকে আবাসিক (পরিবারসহ হলে প্রতিষ্ঠানস্থ এলাকায়) থাকতে হবে। তাই যাদের আবাসিক থাকার সুযোগ আছে তাদেরকে আবেদন করার অনুরোধ করা হল।
• সাক্ষাৎকারে সহিহ আক্বিদা ও মানহাজের দিকে গুরুত্বারোপ করা হবে।
আবেদনের শেষ তারিখঃ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজঃ বুধবার।
পরীক্ষার তারিখঃ
• লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। স্থানঃ ফেলান মোহাম্মদ এতিমখানা হল রুম। প্রার্থীকে অবশ্যই সকাল ০৯:০০ টায় এতিমখানা ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ
পরিচালনা কমিটি
ফেলান মোহাম্মদ এতিমখানা
বটতলী বাজার, মুটুকপুর, ফুলবাড়ীহাট-৫২১০, বিরল, দিনাজপুর।
মোবাইলঃ 01762314837, 01725386916 (সরাসরি ফোনকল)।
হোয়াটসঅ্যাপ: 01303-246076⁩

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিস্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহবান করা হচ্ছে। পদের নাম -...
28/11/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহবান করা হচ্ছে।

পদের নাম - অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
আসন সংখ্যা - ০১
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চমাধ্যমিক বা সমমান সনদপ্রাপ্ত। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, অনার্স পাশ ও স্মার্টদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন - ১০,০০০৳ থেকে ১৬,০০০৳

আবেদনের শর্তাবলীঃ
• আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদনপত্রসহ (আবেদনপত্র কম্পিউটার টাইপ হতে হবে), জীবন-বৃত্তান্ত, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের স্ক্যানকপি/ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ সরাসরি অফিসে অথবা [email protected] উল্লেখিত মেইলে জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।
• কম্পিউটার টাইপিংয়ে সর্বনিন্ম গতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
• কম্পিঊটার চালনায় দক্ষ হতে হবে।
• আবেদনকারীর নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।

আবেদনের শেষ তারিখঃ ০৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজঃ বৃহস্পতিবার।

পরীক্ষার তারিখঃ লিখিত / প্রাকটিক্যাল পরিক্ষা ও ইন্টারভিউ ৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজঃ শুক্রবারে ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত হবে। প্রার্থীকে অবশ্যই সকাল ০৯:০০ টার মধ্যে উপস্থিত হতে হবে।

যোগাযোগের ঠিকানাঃ
প্রধান অফিস, স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন
বটতলী বাজার, মুটুকপুর, ফুলবাড়ীহাট-৫২১০, বিরল, দিনাজপুর।
মোবাইলঃ ০১৭৬২৩১৪৮৩৭, ০১৭২০৪৯৮৭৮১, ০১৭২৫৩৮৬৯১৬ (সরাসরি ফোনকল)।
হোয়াটসঅ্যাপ: 01791-815590

প্রত্যেক স্বেচ্ছাসেবকের ডেডিকেশন এত বেশী ছিল যা বলে প্রকাশ করা অসম্ভব। সারারাত জেগে বন্যাকবলিত এলাকায় গিয়ে একবারও বলে নি...
30/08/2024

প্রত্যেক স্বেচ্ছাসেবকের ডেডিকেশন এত বেশী ছিল যা বলে প্রকাশ করা অসম্ভব। সারারাত জেগে বন্যাকবলিত এলাকায় গিয়ে একবারও বলে নি ঘুম পেয়েছে। কোথাও বুক সমান পানি, কোথাও ২ মানুষ পানি সেখানেও কোন চিন্তা ছাড়াই নেমে গেছে। সাপ, জোক এগুলোর কোন ভয় করে নি। দিন শেষে রাত হয়েছে জনপদ বিপদজনক হয়ে গেছে তাও বিতরণ করতে একটুকুও পিছ পা হয় নি।
এত এত ত্যাগের জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। তোমাদের জন্যই এত বড় কাজ সম্ভব হয়েছে। কালেকশন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।

রাতেও সেচ্ছাসেবকদের কার্যক্রম চলছে
30/08/2024

রাতেও সেচ্ছাসেবকদের কার্যক্রম চলছে

আলহামদুলিল্লাহ আজ এখন পর্যন্ত ৪৫০ প্যাকেট বিতরণ সম্ভব হয়েছে। বেশীভাগ বিতরণ গুলো হচ্ছে রাস্তার ধারে তাই অনেকেই চাহিদার চে...
29/08/2024

আলহামদুলিল্লাহ আজ এখন পর্যন্ত ৪৫০ প্যাকেট বিতরণ সম্ভব হয়েছে।
বেশীভাগ বিতরণ গুলো হচ্ছে রাস্তার ধারে তাই অনেকেই চাহিদার চেয়ে বেশী পাচ্ছে, আবার অনেকে পাচ্ছেই না। আমরা প্রত্যেক প্যাকেট বিতরণ করেছি প্রত্যন্ত অঞ্চলে যেখানে নৌকা নিয়ে যাওয়াটাও কঠিন।

সকল প্রস্তুতি শেষ, সব মিলে ৮ টন খাদ্য সামগ্রী। বি:দ্র: খাদ্য সামগ্রীর একাংশের ছবি।
27/08/2024

সকল প্রস্তুতি শেষ, সব মিলে ৮ টন খাদ্য সামগ্রী।

বি:দ্র: খাদ্য সামগ্রীর একাংশের ছবি।

চলতেছে প্যাকেজিং। যা যা থাকতেছে - চাল, ডাল, খেজুর, তেল, বিস্কুট, মুড়ি, চিড়া, লবণ, চিনি, স্যালাইন, সাবান, দিয়াশলাই, ঔষধ।
26/08/2024

চলতেছে প্যাকেজিং। যা যা থাকতেছে - চাল, ডাল, খেজুর, তেল, বিস্কুট, মুড়ি, চিড়া, লবণ, চিনি, স্যালাইন, সাবান, দিয়াশলাই, ঔষধ।

Address

Mutukpur ( Bottali), Dinajpur/Setabgonj/Pirgonj Road, Birol
Dinajpur
5210

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share