Swarnapushpo - স্বর্ণপুষ্প

Swarnapushpo - স্বর্ণপুষ্প ✨ স্বর্ণপুষ্প ✨
একটি সাংস্কৃতিক ও সনাতন সংগঠন
সংস্কৃতি • ধর্ম • ঐতিহ্য
ফলো করো আমাদের যাত্রায়
🌿🌼বিরাজ সত্য সুন্দর 🌼🌿
(1)

অগ্নিকর্ণিকা কৌশিকী, নৃমুণ্ডমালিকা মহাচামুণ্ডা।রক্তবীজরক্তাভিষেকভয়া, গাত্রে কালরাত্রির অন্ধকার।মহাপ্রলয়ের পূর্ব-প্রতিধ্ব...
06/08/2026

অগ্নিকর্ণিকা কৌশিকী, নৃমুণ্ডমালিকা মহাচামুণ্ডা।
রক্তবীজরক্তাভিষেকভয়া, গাত্রে কালরাত্রির অন্ধকার।
মহাপ্রলয়ের পূর্ব-প্রতিধ্বনি, ধ্বংসের নৃত্যরতা করালবদনা।
দেবী কালিকা— শ্মশানচারিণী, কালের শাসিকা, মুক্তির আদি স্রোতস্বিনী।

— অন্ধকার ভেদ করে আসছে সেই আহ্বান —
**মহালয়া আবাহন উৎসব — ১৪৩২**
স্বর্ণপুষ্প 🪷🌿
✨ অপেক্ষা নয়, অনুভবের সূচনা — ২০২৬ ✨

☕ সৌহার্দ্যের আড্ডা, সুন্দর কিছু মুহূর্ত। 💙আজ স্বর্ণপুষ্প-এর সদস্যদের সঙ্গে দিনাজপুর সরকারি কলেজ ও লিচু চত্বরে এক অনানুষ...
24/07/2026

☕ সৌহার্দ্যের আড্ডা, সুন্দর কিছু মুহূর্ত। 💙

আজ স্বর্ণপুষ্প-এর সদস্যদের সঙ্গে দিনাজপুর সরকারি কলেজ ও লিচু চত্বরে এক অনানুষ্ঠানিক মিলনমেলা ও চা-আড্ডায় কিছু আনন্দঘন সময় অতিবাহিত হয়েছে।

সাংগঠনিক ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরও দৃঢ় করে। একসঙ্গে পথচলার এই আন্তরিকতাই আমাদের আগামী দিনের প্রেরণা।

আজকের এই সুন্দর মুহূর্তগুলোর কিছু খণ্ডচিত্র আপনাদের জন্য। 📸✨

📍 Location: Dinajpur Government College & Lichu Chattar, Dinajpur

— স্বর্ণপুষ্প
একটি সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন

#স্বর্ণপুষ্প

আজ সফলভাবে সম্পন্ন হলো স্বর্ণপুষ্পের শ্রী শ্রী মহালয়া আবাহন উৎসব–১৪৩৩-এর ওরিয়েন্টেশন।আজকের আয়োজনে মহালয়া আবাহন উৎসবে...
21/07/2026

আজ সফলভাবে সম্পন্ন হলো স্বর্ণপুষ্পের শ্রী শ্রী মহালয়া আবাহন উৎসব–১৪৩৩-এর ওরিয়েন্টেশন।

আজকের আয়োজনে মহালয়া আবাহন উৎসবে অংশগ্রহণকারী সকলের সঙ্গে পরিচয়পর্ব, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরা হয়। সবার আন্তরিক উপস্থিতি, উৎসাহ ও অংশগ্রহণ আগামী দিনের প্রস্তুতিকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তুলবে—এই বিশ্বাস রাখি।

উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।

মায়ের আগমনের অপেক্ষায়... 🪔❤️
জয় মা দুর্গা।

রথযাত্রা শুধু একটি উৎসব নয়—এটি ভক্ত ও ভগবানের মিলনের এক পবিত্র মুহূর্ত। শ্রী জগন্নাথ দেব রথে আরোহন করে ভক্তের কাছেই আসেন...
16/07/2026

রথযাত্রা শুধু একটি উৎসব নয়—এটি ভক্ত ও ভগবানের মিলনের এক পবিত্র মুহূর্ত। শ্রী জগন্নাথ দেব রথে আরোহন করে ভক্তের কাছেই আসেন, তাঁর এই আগমন আমাদের মনে করিয়ে দেয়—আস্থা ও ভক্তিই জীবনের সবচেয়ে মূল্যবান অলংকার। এই শুভ দিনে হৃদয় ভরে উঠুক শান্তি, শ্রদ্ধা ও নীরব আনন্দে।

স্বর্ণপুষ্প 💛🌿
বিরাজ সত্য সুন্দর

#স্বর্ণপুষ্প #রথযাত্রা #জগন্নাথদেব 🌼

অহংকারশূন্যা শিবানী, মহামায়ার আদিম মূর্তি,ত্রিগুণপরমা, সত্ত্ব-রজ-তমত্রয়াতীত, অদৃশ্য জ্যোতি।বেলপাত্রমণ্ডিতাধিষ্ঠাতা, শিবস...
08/07/2026

অহংকারশূন্যা শিবানী, মহামায়ার আদিম মূর্তি,
ত্রিগুণপরমা, সত্ত্ব-রজ-তমত্রয়াতীত, অদৃশ্য জ্যোতি।
বেলপাত্রমণ্ডিতাধিষ্ঠাতা, শিবসখা, ভগবতী সর্বজ্ঞা,
শিবপত্নী প্রাচীনায়া, সর্বদা সৃষ্টির সূচনা-কারিণী।
অজ্ঞানের নিকুঞ্জে নিহিত, তপস্বিনিতরঙ্গিনী মমতা,
তাঁহার ছায়ায় শিবও সচল, ত্রিলোকধারিণী ভগবতী।
নবপত্রিকাসমাগতিপথে, প্রেরণাদাত্রী করুণাময়ী,
নিত্যং জ্ঞাতব্যা মম নাম, জগদেকলব্যায়।
শিবানী—গুহ্যমহিমা, জগদ্বন্ধুর শূন্যস্বামী।

━━━━━━━━━━━━━━━━━━
মহালয়া আবাহন উৎসব — ১৪৩২
স্বর্ণপুষ্প 🪷🌿

অপেক্ষায় ২০২৬ ✨

তিনি আসছেন... আর তাঁর শুভ আগমনের সাথেই আসছে এমন কিছু, যার অপেক্ষায় থাকাটা হবে সার্থক।শিউলির গন্ধে জাগে প্রভাত,কাশের বুক...
03/07/2026

তিনি আসছেন... আর তাঁর শুভ আগমনের সাথেই আসছে এমন কিছু, যার অপেক্ষায় থাকাটা হবে সার্থক।
শিউলির গন্ধে জাগে প্রভাত,
কাশের বুকে শুভ্রতা ভাসে।
আগমনী সুরে কাঁপে হৃদয়,
শুভ ক্ষণের অপেক্ষায় সবাই হাসে।
━━━━━━━━━━━━━━━━━━
শরতের নির্মল আকাশ, কাশফুলের দোলা আর শিউলির সুবাস—সবই যেন একটাই বার্তা বহন করছে... তিনি আসছেন।
তাঁর এই পবিত্র আগমনকে কেন্দ্র করে স্বর্ণপুষ্প-এর পক্ষ থেকেও আসছে এক বিশেষ আয়োজন।
• কী সেই আয়োজন?
• কাদের জন্য?
• কেন এত অপেক্ষা?
উত্তর এখনই নয়...
আর মাত্র কিছুটা অপেক্ষা। খুব শিগগিরই একে একে উন্মোচিত হবে সবকিছু।
━━━━━━━━━━━━━━━━━━
চোখ রাখুন আমাদের Official Page-এ।
Follow করে থাকুন আমাদের সঙ্গে।
আগামী প্রতিটি Update-এর সবার আগে সাক্ষী হোন আপনিও।
কারণ...
এবারের আগমনী শুধু আগমনী নয়, অপেক্ষা করছে আরও বিশেষ কিছু।

স্বর্ণপুষ্প
বিরাজ সত্য সুন্দর
(একটি অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন) 💛🪷

শ্রদ্ধাঞ্জলিমুস্তাফা মনোয়ারশিল্পের রঙে, পুতুলের প্রাণে, সংস্কৃতির স্পন্দনেযিনি গড়ে গেছেন এক অনন্য জগত—তিনি আজ নিঃশব্দে ...
29/06/2026

শ্রদ্ধাঞ্জলি
মুস্তাফা মনোয়ার

শিল্পের রঙে, পুতুলের প্রাণে, সংস্কৃতির স্পন্দনে
যিনি গড়ে গেছেন এক অনন্য জগত—
তিনি আজ নিঃশব্দে পাড়ি দিলেন অনন্তের পথে।

বাংলার মাটি, মঞ্চ আর মনের ভাঁজে
রয়ে যাবে তাঁর স্পর্শ, তাঁর সৃষ্টির আলো।

“পাপেট ম্যান” শুধু একটি নাম নয়,
এটি এক যুগ, এক শিল্পধারা, এক অবিনশ্বর উত্তরাধিকার।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি এই মহান শিল্পীকে।
তার বিদায়, আমাদের গভীর শূন্যতা—
তবুও তাঁর শিল্প বেঁচে থাকবে, চিরকাল।

🖤 ২৯ জুন ২০২৬

#স্বর্ণপুষ্প
#বিরাজ_সত্য_সুন্দর

🌼 জয় জগন্নাথ 🌼॥ ॐ श्रीजगन्नाथाय नमः ॥জলেই তাঁর মহিমা, স্নানেই তাঁর প্রকাশ—যিনি জগতের নাথ, তিনিই অন্তরের আশ্রয়।স্নানযাত...
29/06/2026

🌼 জয় জগন্নাথ 🌼

॥ ॐ श्रीजगन्नाथाय नमः ॥

জলেই তাঁর মহিমা, স্নানেই তাঁর প্রকাশ—
যিনি জগতের নাথ, তিনিই অন্তরের আশ্রয়।

স্নানযাত্রার এই পবিত্র প্রভাতে
অন্তরের সমস্ত ক্লান্তি, অহংকার ও অশান্তি
মহাপ্রভুর চরণে বিলীন হোক—

🌊 জাগুক ভক্তি, স্থির হোক মন, পূর্ণ হোক জীবন।

স্বর্ণপুষ্পের পক্ষ থেকে
পবিত্র স্নানযাত্রার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা।

🎶 সুরে, ছন্দে, সাধনায়—সংগীতই আত্মার ভাষা।আজ ২১শে জুন, বিশ্ব সংগীত দিবস উপলক্ষেসংগীতের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানা...
21/06/2026

🎶 সুরে, ছন্দে, সাধনায়—সংগীতই আত্মার ভাষা।

আজ ২১শে জুন, বিশ্ব সংগীত দিবস উপলক্ষে
সংগীতের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায় স্বর্ণপুষ্প।

“নাদরূপং জগত্ সর্বং, নাদব্রহ্ম তথোচ্যতে।”
এই বিশ্বই সুরের প্রকাশ—সংগীতই তার চিরন্তন রূপ।

সংগীত হোক আমাদের সংস্কৃতি, অনুভূতি ও আত্মার বন্ধন।
চিরকাল বেজে উঠুক এই সুরের ধারা। 🎼✨

— স্বর্ণপুষ্প
বিরাজ সত্য সুন্দর

#বিরাজ_সত্য_সুন্দর #স্বর্ণপুষ্প

একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি—স্বর্ণপুষ্প স্টুডিও এর মূল ভিত্তি গড়ে ওঠে সেখান থেকেই।পরবর্ত...
20/06/2026

একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি—স্বর্ণপুষ্প স্টুডিও এর মূল ভিত্তি গড়ে ওঠে সেখান থেকেই।

পরবর্তীতে সেই যাত্রা আরও একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে ২০২৫ সালের ২০শে জুন—যেদিন আমাদের নিজস্ব ঠিকানা ও স্টুডিওর আনুষ্ঠানিক সূচনা হয়।

এই দুটি সময় আমাদের কাছে দুটি ভিন্ন অধ্যায় হলেও, লক্ষ্য একটাই ছিল—ধীরে ধীরে একটি গুছানো, নিয়মিত ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা।

আজ সেই স্টুডিওর পথচলার এক বছর পূর্ণ হলো। এই এক বছরে আমরা নিজেদের মতো করে কাজ শুরু করেছি, শিখছি, গুছাচ্ছি এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
আমাদের এই যাত্রায় যারা পাশে ছিলেন, আস্থা রেখেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ।🤍

আশা করি আগামীতেও আপনাদের এই ভালোবাসা, আস্থা ও উপস্থিতি আমাদের পথচলাকে আরও শক্তিশালী করে তুলবে। আমাদের সাথে থাকবেন—এই ছোট্ট স্বপ্নটাকে আরও বড় করে তোলার যাত্রায়। 💛🌿


#স্বর্ণপুষ্প
#বিরাজ_সত্য_সুন্দর

Address

Balubari
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swarnapushpo - স্বর্ণপুষ্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share