Razzak Chairman Foundation-RCF

Razzak Chairman Foundation-RCF Akti arto manobotar sabay niyojito seba mulok potistan....only for the people of road streat and Helpless people.

পরিবারকে একটা কোম্পানি বানায়েন না! টাকা উৎপাদনের, সম্মান বাড়ানোর, শ্রেনীতে উত্তরণের একটা লিমিটেড কোম্পানির মতন চিন্তা কই...
30/07/2023

পরিবারকে একটা কোম্পানি বানায়েন না!

টাকা উৎপাদনের, সম্মান বাড়ানোর, শ্রেনীতে উত্তরণের একটা লিমিটেড কোম্পানির মতন চিন্তা কইরেন না!

পরিবার হইতে হবে, ভালোবাসা উৎপাদন কোম্পানি!

এই জটিল স্ট্রেসফুল দুনিয়ায়,
পরিবার ছাড়া আর কোথাও তো ভালোবাসা উৎপাদিত হয়না!

আর কোথাও, জ্বরের ঘোরে মায়ার হাত এসে জুটেনা কপালে! আর কোথাও কেউ অত দরদেতো জড়ায়া ধরেনা কাউরে!

বাইরের দুনিয়ার দৌড়ে ব্যর্থ মানুষটাকে, লজ্জা পাওয়া, পিছায়া পড়া সদস্যটাকে, দয়া করে আরাম দেন! দুর্বলরে দেইখা রাখার মতন একটা কোম্ফোর্ট বাবল তৈরি করেন!

ফেইলরে, তার সদস্যের স্ট্রেস কমানোর দায়িত্ব পরিবারের, পরিবারতো শুধু সাফল্য উদযাপনের কারবারি না!

বিবাহের আনন্দ আয়োজনে যেমন পাশে থাকে পরিবার, তার থেকেও দশ গুন বেশি জরুরি,

বিবাহ ভেঙে যাওয়া , সদস্যকে এগিয়ে গিয়ে জড়ায়া ধরা!

পরিবার শুধু তার এক্সিলেন্ট সন্তানের কথা ভাববে
বাকিদেরকে গঞ্জনা করবে

এই রকম শ্রেনী সচেতন, সর্বক্ষণ লাভ প্রত্যাশি, স্কুল কলেজ অফিস ধরনের পরিবার তো দরকার নাই!

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...
21/05/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?" বিল গেটস বলেছিলেন, "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি।" আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

Collected

ঈদ মোবারক।
21/04/2023

ঈদ মোবারক।

Address

Vai Vai Vhaban, Parbotipur, Rangaon
Dinajpur
5216

Telephone

+8801511656666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razzak Chairman Foundation-RCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Razzak Chairman Foundation-RCF:

Share