30/01/2026
আলহামদুলিল্লাহ।
প্রগতিশীল যুব সংঘ-প্রযুসের উদ্যোগে সফলভাবে বাস্তবায়ন হলো শীতবস্ত্র বিতরণ-২০২৬।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুসের সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ ফরহাদ হোসেন এবং জনাব মোঃ সাদেকুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান(দক্ষিণ গয়াবাড়ি ফুটানির হাট আব্বাস আলী সরকার দাখিল মাদরাসা)।
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ খাইরুল ইসলামের সঞ্চালনায় উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ ফরহাদ হোসেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং সামাজিক ও পারিবারিকভাবে সচেতন হওয়ার ব্যাপারে বক্তব্য রাখেন।তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন,যে ব্যক্তি নামাজ পড়ে না দিনের ব্যাপারে তার অংশ নেই। এছাড়াও জনাব মোঃ সাদিকুল ইসলাম নারীদের পর্দা,পারিবারিক এবং সামাজিকভাবে কিভাবে শান্তিতে বসবাস করা যায় তার উপর কথা বলেন। তিনি বলেন, পর্দা করা নারীর উপর ফরজ করা হয়েছে। পর্দার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে উপস্থিত জনাব মোঃ আমিনুর রহমান (দক্ষিণ গয়াবাড়ি ফুটানির হাট আব্বাস আলী সরকার দাখিল মাদরাসা) তার বক্তব্যে আজকের অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে উন্নতির দিকে ধাবিত করবে ইনশাল্লাহ।তিনি এমন উদ্যোগকে আগামীতে আরো প্রসারিত করার অনুরোধ রেখে তার বক্তব্য শেষ করেন।
সর্বশেষ সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা সন্তান-সন্ততিদের উপর ইনভেস্টমেন্ট এবং উচ্চশিক্ষার ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে সন্তান-সন্ততিদের স্বাবলম্বী করতে হলে তাদের পিছনে ইনভেস্টমেন্টের বিকল্প নেই। তিনি সন্তান সন্ততিদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া রোধ করার জন্য তাদের অভিভাবকদের সচেতন থাকার আহ্বান করেন।
পরিশেষে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অর্থ সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করা হয়।