Eastern University Writers Forum

Eastern University Writers Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eastern University Writers Forum, Community Service, Road no 05, Dhanmondi.

পত্র দিওহেলাল হাফিজএখন তুমি কোথায় আছো? কেমন আছো, পত্র দিয়ো৷এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা,খুব নিশীথে তোমার হা...
05/08/2026

পত্র দিও
হেলাল হাফিজ

এখন তুমি কোথায় আছো?
কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা
খামখেয়ালী তাল পাখাটা,
খুব নিশীথে তোমার হাতে।
কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা
আমার মতো খুব ব্যথিত-
ডাগর চোখে তাকিয়ে থাকে,
তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর-
কেবল বাজে মনের কানে।
কোন স্মৃতিটা উস্কানি দেয়,
ভাসতে বলে প্রেমের বানে!
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে-
যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে,
কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে।

~ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম

প্রিয় আতিকুর ,ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।প...
23/07/2026

প্রিয় আতিকুর ,
ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।
প্রত্যাশা রাখছি, আপনার হাত ধরেই রাইটার্স ফোরাম এগিয়ে যাবে বহুদূর।

প্রিয় মাহিন, ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।
19/07/2026

প্রিয় মাহিন,
ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।

দুঃখ বৃক্ষের পাতা আমি।কোনো ঝড় আমাকে ভাঙেনি,সময়ই ধীরে ধীরে-ডাল থেকে আলগা করে দিয়েছে।কারও চোখে ধরা পড়েনি আমার পতনের শব...
06/07/2026

দুঃখ বৃক্ষের পাতা আমি।
কোনো ঝড় আমাকে ভাঙেনি,
সময়ই ধীরে ধীরে-
ডাল থেকে আলগা করে দিয়েছে।

কারও চোখে ধরা পড়েনি আমার পতনের শব্দ,
কারও হৃদয়ে জাগেনি কোনো প্রশ্ন।
আমি শুধু মাটির বুকে মিশে যাই,
একটি ভুলে যাওয়া ঋতুর স্মৃতি হয়ে।

কত বসন্ত এলো,কত ফুল ফুটল,
কত পাখি গাইল জীবনের গান—
তবু আমার আকাশে রোদ উঠল না কোনোদিন।
আমার ভাগ্যে লেখা ছিল শুধু মেঘের ছায়া,
আর অশ্রুর দীর্ঘ বর্ষা।

সুখকে আমি বহুবার ডেকেছি।
সে প্রতিবারই-
অন্য কোনো দরজায় কড়া নেড়েছে।
আমার উঠোনে এসেছে শুধু
বিকেলের দীর্ঘ ছায়া
আর সন্ধ্যার নিঃশব্দ পাখিরা।

আমি ছিলাম এক ঋতুর অপ্রকাশিত দীর্ঘশ্বাস,
কোনো কবির অসমাপ্ত পাণ্ডুলিপি,
কোনো সন্ধ্যার নিভে যাওয়া
প্রদীপের শেষ কম্পন।

শুধু সময়ের বাতাসে
আরও একটু শুকিয়ে যাই,
আরও একটু হারিয়ে যাই।
দুঃখ বৃক্ষেরই-
এক বিস্মৃত পাতা হয়ে।


শাহরিয়ার মাহিন

প্রিয় নাহিদ, ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।
03/07/2026

প্রিয় নাহিদ,
ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরামের পক্ষ থেকে জন্মদিনের শুভক্ষণে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।

আমি চিরকাল আমার এই বিষাদগ্রস্থ ,বিদ্ধস্থ- অনিয়ন্ত্রিত বিফলতার চাঁদরে আবৃত রব না।এই অন্ধকারাচ্ছন্ন  গন্ডির অভ্যন্তরে চিরক...
17/06/2026

আমি চিরকাল আমার এই বিষাদগ্রস্থ ,বিদ্ধস্থ- অনিয়ন্ত্রিত বিফলতার চাঁদরে আবৃত রব না।

এই অন্ধকারাচ্ছন্ন গন্ডির অভ্যন্তরে চিরকাল মৃত্যু নিদ্রায় শায়িত থাকব না।

আমি আমার এই ব্যর্থতার শহরের মূল্যহীন আবর্জনা রূপে কারও নাক শিটকানোর কারণ হবো না।

নর্দমার কাঁলচে পানির ন্যায় অবহেলিত দুর্গন্ধরুপে কারো বিরক্তির কারণ হবো না।

আমি উঠে দাঁড়াব,ঘুরে দাড়িয়ে প্রাণশক্তির অস্ত্র হাতে রণভূমির যোদ্ধার ন্যায় সম্যুখপানে অগ্রসর হবো।

প্রত্যুষে পূব আকাশের সদ্য উঁদিত ঊষার ন্যায় জাগরিত হয়ে বিষাদগ্রস্থ অভিশপ্ত জীবনটাকে বলী দেব।

আমি অন্ধকারাচ্ছন্ন এই সমাজটাকে অমাবশ্যার নিঁশিতে পূ্র্ণিমার চন্দ্ররুপে উদিত হয়ে নূতন আলোর পথ দেখাব।

উদিত হবো নতুনরুপে অজ্ঞতা ও অন্ধকারে নিমজ্জিত এই সমাজে আলো জ্বালানো এক টুকরো "অগ্নিশিখা"।

অগ্নিশিখা,
আতিকুর রহমান শাওন
প্রেসিডেন্ট,
ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম

লিখতে চান? তাহলে আহ্বানটি পড়ুন।ইফতেখার মাহমুদ স্যারের এই উক্তি থেকে "আত্মবিশ্বাস' সঞ্চার করুন। আজ তিনি নেই, রয়ে গিয়েছ...
03/06/2026

লিখতে চান? তাহলে আহ্বানটি পড়ুন।

ইফতেখার মাহমুদ স্যারের এই উক্তি থেকে "আত্মবিশ্বাস' সঞ্চার করুন। আজ তিনি নেই, রয়ে গিয়েছে তার উক্তি,লিখনী এবং সাহিত্য জগতে অনস্বীকার্য অবদান। তিনি একাধারে যেমন ছিলেন আইন বিভাগের অধ্যাপক ঠিক তেমনি ছিলেন সাহিত্য সাধক। চলুন, আমরা স্যারের স্মরণে লেখার জগতটাকে আরো সমৃদ্ধ করি। নিজেদেরকে প্রকাশিত করি।

লেখক, পাঠক, সাহিত্য সাধক এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি যাদের প্রেম রয়েছে। যারা জীবনে কখনো সাহিত্য চর্চায় আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা পেয়েছেন। অথবা যারা সাহিত্য চর্চা নিয়ে ভাবছেন, নিজের আগ্রহ রয়েছে এবং জীবনে কখনো কিছু লেখার চেষ্টা করেছেন তারাও অবশ্যই যোগাযোগ করুন।

যারা পড়েন, লিখেন এবং প্রকাশ করেন আপনাদেরই সন্ধানে, 'ইস্টার্ন ইউনিভার্সিটি লেখক ফোরাম'।

এখনই সুযোগ, নিজের এই সুপ্ত প্রতিভাকে প্রকাশিত করে নিজের সৃজনশীলতাকে বিকশিত করার।

"বই পড়ুন,
লিখুন আপনার মনের ভাব,
এবং প্রকাশ করুন আমাদের মাধ্যমে।"

এখনই যোগাযোগ করুন কমেন্ট/ইনবক্স অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।

whatsapp: 01752456535

ধন্যবাদান্তে,

আতিকুর রহমান শাওন
প্রেসিডেন্ট,
ইস্টার্ন ইউনিভার্সিটির লেখক ফোরাম।

কলম কখনো শুধু শব্দ লেখে না,লিখে স্বপ্ন, অনুভূতি, প্রতিবাদ এবং ভবিষ্যৎ।সেই স্বপ্নবাজ, সৃষ্টিশীল ও সাহসী মানুষদের নিয়েই গ...
25/05/2026

কলম কখনো শুধু শব্দ লেখে না,
লিখে স্বপ্ন, অনুভূতি, প্রতিবাদ এবং ভবিষ্যৎ।
সেই স্বপ্নবাজ, সৃষ্টিশীল ও সাহসী মানুষদের নিয়েই গঠিত :
'Eastern University Writers Forum'–এর Executive Committee-2026

"পৃথিবী বদলায় তাদের হাতেই,
যারা শব্দকে জীবন্ত করে তুলতে জানে।”
-আসুন আরো সমৃদ্ধ করি সাহিত্যচর্চা, বিকশিত করে চলি নব-চিন্তা ও চিন্তক আর একসাথে ছড়িয়ে দিই সৃজনশীলতার আলো।

নবনির্বাচিত সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Address

Road No 05
Dhanmondi

Telephone

+8801971819824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern University Writers Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share