Naripokkho Bangladesh

Naripokkho Bangladesh Since its founding in 1983, Naripokkho has had regul

Naripokkho is a membership-based, women's activist organisation working for the advancement of women’s rights and entitlements while building resistance against violence, discrimination and injustice.

আজ আমাদের প্রিয় নাসরীন হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
24/04/2026

আজ আমাদের প্রিয় নাসরীন হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর পীরকে হত্যা এবং তাঁর দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিরুদ্ধে নারীপক্ষ’র প্রতি...
13/04/2026

কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর পীরকে হত্যা এবং তাঁর দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিরুদ্ধে নারীপক্ষ’র প্রতিবাদ বিবৃতি এবং অবস্থান কর্মসূচি।

নারীপক্ষ’র আয়োজনে ও ইউএন উইমেন এর সহযোগিতায় “জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ” প্রকল্পের আওতায় ৩ ও ৪ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায়...
07/04/2026

নারীপক্ষ’র আয়োজনে ও ইউএন উইমেন এর সহযোগিতায় “জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ” প্রকল্পের আওতায় ৩ ও ৪ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী মেন্টরশিপ পরিকল্পনা কর্মশালা।

এই কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ থেকে ৩০ জন মেন্টর অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিক কর্মী, মনোবিজ্ঞানী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বেসরকারি খাতের পেশাজীবীরা। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও পেশাগত প্রেক্ষাপট থেকে আসা এই অংশগ্রহণকারীরা একসাথে শিখেছেন, ভেবেছেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
দুই দিনের এই কর্মশালায় মেন্টরশিপের ধারণা, দায়িত্ব ও ভূমিকা থেকে শুরু করে সমতাভিত্তিক যোগাযোগ, সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তোলা, মেন্টিদের প্রয়োজন ও প্রত্যাশা বোঝা এবং যৌথভাবে মেন্টরশিপ পরিকল্পনা তৈরির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা ও অনুশীলন হয়েছে। পাশাপাশি তরুণদের মেন্টরিং, এসডিজি স্থানীয়করণ এবং দ্বিতীয় স্তরের নারী রাজনৈতিক নেতৃত্বের সাথে সংযোগ তৈরির বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়।
কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষ’র সভানেত্রী কে এ জাহান রুমী ও সদস্যবৃন্দ- মাহীন সুলতান, সাদাফ সায সিদ্দিকী, রীতা দাশ রায়, নাসিমা আক্তার, কামরুন নাহার, অমিতা দে এবং গীতা দাস; এছাড়া কর্মশালার সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইউএন উইমেনের প্রোগ্রাম ম্যানেজার তপতী সাহা।
এই কর্মশালার মাধ্যমে তৈরি হওয়া সংযোগ, ভাবনা ও পরিকল্পনাগুলো ভবিষ্যতে তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
UN Women Bangladesh

প্রতিবাদ বিবৃতি: মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ে একটি ‘বাল্য বিয়ে’, যা দণ্ডনীয় অপরাধ
01/04/2026

প্রতিবাদ বিবৃতি: মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ে একটি ‘বাল্য বিয়ে’, যা দণ্ডনীয় অপরাধ

তরুণ নারীদের হাত ধরেই হোক সমতার পৃথিবী  তরুণ নারীদের সাথে অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশ...
29/03/2026

তরুণ নারীদের হাত ধরেই হোক সমতার পৃথিবী
তরুণ নারীদের সাথে অনুষ্ঠিত মৌলিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৯০ জন তরুণ নারীদের সাথে ফলোআপ সেশন আয়োজন করা হয়েছিল।
এ সেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ ও ১৬ বিশেষ করে শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সহিংসতামুক্ত সমাজ গঠনে লিঙ্গ সমতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারী তরুণ নারীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং নিজেদের অবস্থান থেকে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে।
নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং পরিবর্তনের জন্য এগিয়ে আসার মানসিকতা এই সেশনকে করে তুলেছে আরও অর্থবহ।
একসাথে নেতৃত্ব, আর নেতৃত্ব থেকে পরিবর্তন , এই রূপান্তরের গল্পগুলোই আমাদের আগামী দিনের শক্তি


সহযোগিতায়: UN Women Bangladesh

বাংলার অসাধারণ প্রাজ্ঞ কবি জাহেদা খানম এর আজ ১৮তম মৃত্যু বার্ষিকী।গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি।
28/03/2026

বাংলার অসাধারণ প্রাজ্ঞ কবি জাহেদা খানম এর আজ ১৮তম মৃত্যু বার্ষিকী।
গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ ২২ ফাল্গুন ১৪৩২/৭ মার্চ ২০২৬, শনিবার, সকাল ১০-১১টা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস কমিট...
07/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ ২২ ফাল্গুন ১৪৩২/৭ মার্চ ২০২৬, শনিবার, সকাল ১০-১১টা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে জাতীয় সংসদ ভবনের সামনে (মানিক মিঞা এভিনিউ) অবস্থান কর্মসূচি ও ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমাদের এবারের প্রতিপাদ্য ছিল “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা”। আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে ঘোষনাপত্র পাঠ করেন-রেহানা সামদানী, সদস্য নারীপক্ষ, মাহমুদা বেগম, সবুজের অভিযান ফাউন্ডেশন ও লায়লা আরিফা খানম, ব্রেকিং দ্যা সাইলেন্স। ঘোষণাপত্রে উল্লেখিত বিভিন্ন দাবি বিশ্লেষন করেন- সামিয়া আহম্মেদ, এ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, সামিনা ইয়াসমিন, বহ্নিশিখা, তামান্না ইয়াসমীন খান, শক্তি ফাউন্ডেশন ও কামরুন নাহার, নারীপক্ষ। ঘোষণা পাঠ ও দাবি বিশ্লেষনের মাঝে মাঝে সংশ্লিষ্ট বিষয়ে শ্লোগান দেয়া হয়।
অবস্থান কর্মসূচিতে কমিটির নামে মূল ব্যানার এবং অংশগ্রহণকরী বিভিন্ন সংগঠনের ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্মলিত ফেষ্টুন প্রদর্শন করা হয়। উক্ত কর্মসূচিতে কমিটির অন্তর্ভুক্ত ৬১টি সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার, বয়স, বিভিন্ন লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন তামান্না খান, সমন্বয়কারী, আন্তর্জাতিক নারী দিবস কমিটি ও সদস্য নারীপক্ষ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন নারী মুক্তি আন্দোলনের এতকাল পরেও পরির্বতন হয়নি নারীর অবস্থা ও অবস্থানের। অত্যাচার, নির্যাতনের কালো ছায়া থেকে মুক্ত হচ্ছে না নারীর জীবন। রেহাই পাচ্ছেনা কোমল শিশুরাও। অন্যদিকে বর্হিবিশ্বে হিংসা, বিদ্বেশ ক্রোধ সহ ভয়াবহ যুদ্ধ চলছে। যুদ্ধ কোন কালে, কোন ভাবে মঙ্গল বয়ে আনে নাই। যুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। যুদ্ধে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রাণ ও জীবিকার সংকট দেখা দিচ্ছে। কেবল আমাদের না সমগ্র পৃথিবীময় অর্থনৈতিক বিপর্যয় দেখা দিচ্ছে। ভেবে দেখুন এ কিসের অসনী সংকেত,কোন দিকে ধাবিত হচ্ছে বিশ্ব? তাই - ‘যুদ্ধ নয় শান্তি চাই’, ‘সংঘাত নয় স্বস্তি চাই’, ‘রক্ষা নয় মুক্তি চাই’।

এছাড়া একই প্রতিপাদ্য নিয়ে ঢাকার বাইরের প্রায় ৫০টি জেলায় ‘দুর্বার নেটওয়ার্ক’ ও সহযোগী সংগঠনের মাধ্যমে একই কর্মসূচি পালন করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ এবারের প্রতিপাদ্য “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশ...
04/03/2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ এবারের প্রতিপাদ্য
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা।”
স্থান: জাতীয় সংসদ ভবনের সামনে (মানিক মিঞা এভিনিউ)
দিনক্ষণ: ২২ ফাল্গুন ১৪৩২/৭ মার্চ ২০২৬, সকাল ১০টা

28/02/2026

বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণজনিত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করুন ও প্রতিরোধ গড়ে তুলুন।
নারীপক্ষ'র এই বিবৃতিটি শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করুন।

22/02/2026

রাজশাহী বিভাগের ৩০ তরুণ নারীর কণ্ঠে এখন নেতৃত্বের নতুন স্বপ্ন !!

২–৬ ফেব্রুয়ারি ২০২৬, নারীপক্ষ'র উদ্যোগে এবং UN Women এর অংশীদারিত্বে অনুষ্ঠিত “জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্প”-এর আওতায় পাঁচ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশ নেন রাজশাহীর বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৩০ জন তরুণ নারী।

এই প্রশিক্ষণ শুধু একটি শিক্ষামূলক আয়োজন নয়, এটি ছিল আত্মবিশ্বাস, সচেতনতা ও পরিবর্তনের এক শক্তিশালী যাত্রা। লিঙ্গসমতা, অধিকার, নেতৃত্বের মূল্যবোধ, যোগাযোগ দক্ষতা, দেন-দরবার ও নারীবাদী আন্দোলনের ইতিহাস- সবকিছুর সমন্বয়ে অংশগ্রহণকারীরা প্রস্তুত হয়েছেন জনজীবনে সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও নেতৃত্বের জন্য।

এই পথচলা এখানেই শেষ নয়, বরং শুরু।
রাজশাহীর এই ৩০ তরুণ নারী এগিয়ে চলেছেন সমতা, ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের পথে।

UN Women Bangladesh

Address

Nilu Square, Road 5A House 75, Satmosjid Road
Dhanmondi
1209

Alerts

Be the first to know and let us send you an email when Naripokkho Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share