Madrasatud Dawah - Female Branch

Website

Madrasatud Dawah - Female Branch ঢাকার আমিনবাজারে অবস্থিত মেয়েদের দ্বীনি ও জাগতিক শিক্ষার নির্ভরযোগ্য মডেল মাদরাসাঃ নিউমুসলিম এইড ফাউন্ডেশন (RAJS-576/2026) এর একটি উদ্যোগ।

10/07/2026
আধুনিক ভোগবাদী সমাজ ধীরে ধীরে এমন একটি সংস্কৃতি তৈরি করেছে, যেখানে নারীর মূল্য অনেক ক্ষেত্রেই তার বাহ্যিক সৌন্দর্য, আকর্...
10/07/2026

আধুনিক ভোগবাদী সমাজ ধীরে ধীরে এমন একটি সংস্কৃতি তৈরি করেছে, যেখানে নারীর মূল্য অনেক ক্ষেত্রেই তার বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণীয়তা এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার সক্ষমতার সঙ্গে জড়িয়ে গেছে।

বিজ্ঞাপন, বিনোদন জগৎ, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিনিয়ত একটি বার্তা দিচ্ছে—"তোমাকে আরও সুন্দর হতে হবে, আরও আকর্ষণীয় হতে হবে, আরও বেশি মানুষের নজর কাড়তে হবে।"

ফলে অসংখ্য নারী এমন এক অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করছেন, যেখানে নিজেকে ক্রমাগত অন্যদের সঙ্গে তুলনা করতে হচ্ছে। কে বেশি সুন্দর, কার পোশাক বেশি আকর্ষণীয়, কার ছবি বেশি প্রশংসা পাচ্ছে—এসবের মধ্যেই যেন নিজের মূল্য খুঁজে নেওয়ার চেষ্টা চলছে।

কিন্তু প্রশ্ন হলো—একজন মানুষের মূল্য কি সত্যিই তার চেহারার ওপর নির্ভর করে?

যদি তাই হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষদের জীবনেই সবচেয়ে বেশি প্রশান্তি থাকার কথা ছিল। অথচ বাস্তবতা আমাদের ভিন্ন কিছু বলে। বাহ্যিক চাকচিক্য, জনপ্রিয়তা কিংবা মানুষের প্রশংসা অনেক সময় সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এগুলো সবসময় হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না।

পৃথিবী বলে—

"মানুষের স্বীকৃতি অর্জন করো।"

ইসলাম বলে—

"স্রষ্টার সন্তুষ্টি অর্জন করো।"

প্রকৃত স্বাধীনতা হলো নিজের মর্যাদা, আত্মসম্মান এবং মূল্যবোধকে রক্ষা করার অধিকার।

আর প্রকৃত শান্তি পাওয়া যায় তখনই, যখন মানুষ বুঝতে পারে—

"আল্লাহর ইবাদতের জন্যই মানুষকেসৃষ্টি করা হয়েছে।"

কাদেসিয়া প্রান্তর। পারস্য সম্রাটের সাথে ক্ষুদ্র মুসলিম বাহিনীর এক ভয়াবহ যুদ্ধ চলছে। তদানীন্তন আরবের সর্বশ্রেষ্ঠা মহিলা ক...
07/07/2026

কাদেসিয়া প্রান্তর। পারস্য সম্রাটের সাথে ক্ষুদ্র মুসলিম বাহিনীর এক ভয়াবহ যুদ্ধ চলছে। তদানীন্তন আরবের সর্বশ্রেষ্ঠা মহিলা কবি খানসা' তাঁর চার ছেলে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন।

যুদ্ধ শুরুর পূর্বেই খানসা তাঁর ছেলেদের কাছে ডেকে বলে দিয়েছিলেন,

"তোমাদের আমি বহুকষ্টে গর্ভে ধারণ করেছি, বহু দুঃখ বিপদের ভেতর দিয়ে মানুষ করে তুলেছি, এখন আমার কথা শোন, সত্যের জন্য যুদ্ধ করার মহত্বের কথা স্মরণ কর আর স্মরণ কর, কুরআনের নির্দেশ - দুঃখ বিপদের মধ্যে ধৈর্য ধারণে বজ্রসার আদেশ। কাল প্রভাতে সুস্থ মনে শয্যা ত্যাগ করে শংকাহীন চিত্তে সাহসের সঙ্গে যুদ্ধে যোগদান করবে-সর্বাপেক্ষা সাহসী যোদ্ধার সম্মুখীন হবে এবং প্রয়োজন হলে নির্ভীক চিত্তে শহীদ হবে।”

পরদিন খানসার চার ছেলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং একে একে চার জনই শহীদ হলেন।

সংবাদ বীর মাতার কাছে পৌঁছলে তিনি দু'হাত উপরে তুলে বললেন,

"আল্লাহ, আমাকে আপনি শহীদের মাতা হবার সৌভাগ্য দান করেছেন, আপনাকে সহস্র ধন্যবাদ।”

কোন শোকোচ্ছ্বাস নেই। দুঃখের আবিলতা নেই-এক পরম তৃপ্তিতে মায়ের বুক ভরে গেছে-পুত্ররা তাঁর সত্যের জন্য প্রাণ দিয়েছে। এর চাইতে গৌরবজনক মৃত্যু আর কি হতে পারে!

বই: আমরা সেই সে জাতি ১ম খন্ড

06/07/2026

নবীজি (সা.)-এর শেখানো ১০টি লাইফ হ্যাকস:
1. “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলেও।”
— সহীহ বুখারি: ৬৪৬৫
2. “একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো, তার সাথে অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে চলা।”
— সুনান আত-তিরমিজি: ২৩১৭
3. “প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।”
— সহীহ বুখারি: ৬১১৪
4. “আগে তোমার উটটি বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো।”
— সুনান আত-তিরমিজি: ২৫১৭
5. “পার্থিব বিষয়ে সর্বদা তোমার চেয়ে নিচের অবস্থানে থাকা মানুষের দিকে তাকাও, ওপরের দিকে তাকিও না।”
— সহীহ মুসলিম: ২৯৬৩
6. “পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও: বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, ব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে।”
— মুসতাদরাক আলাস সাহিহাইন: ৭৮৪৬
7. “হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকাল বেলার সময়ে বরকত দান করুন।”
— সুনান আবু দাউদ: ২৬০৬
8. “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।”
— সহীহ বুখারি: ১৩
9. “যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, সে যেন তা রোপণ করে দেয়।”
— মুসনাদে আহমাদ: ১২৯০২
10. “দুনিয়াতে এমনভাবে জীবন কাটাও যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী।”
— সহীহ বুখারি: ৬৪১৬
দুনিয়ার সবকিছু স্থায়ী মনে করে এর পেছনে পাগলের মতো ছুটে লাভ নেই। ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী চিন্তা কমিয়ে জীবনকে সিম্পল রাখলে দুশ্চিন্তা ও মানসিক চাপ অনেক কমে যায়।

Address

Plot-6, Road-13, Rupali Saikat Residential Area, Boro Bordeshi, Aminbazar
Dhaka
1348

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatud Dawah - Female Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share