PFI - Path for Inclusion

PFI - Path for Inclusion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PFI - Path for Inclusion, Nonprofit Organization, Dhaka.

PFI – Path for Inclusion একটি বাংলাদেশ ভিত্তিক নিরপেক্ষ, যুব নেতৃত্বাধীন, অলাভজনক, সমাজকল্যাণমুখী অর্গানাইজেশন, যা কাজ করে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে।

প্রচণ্ড তাপদাহে নিরাপদ থাকুন: স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুরক্ষা! ভয়াবহ হিট ওয়েভ বা তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়...
21/04/2026

প্রচণ্ড তাপদাহে নিরাপদ থাকুন: স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুরক্ষা!

ভয়াবহ হিট ওয়েভ বা তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ে সামান্য অসতর্কতা বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। Path for Inclusion (PFI)-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইলো কিছু জরুরি স্বাস্থ্য টিপস, যা আপনাকে ও আপনার পরিবারকে এই প্রচণ্ড গরমে সুস্থ রাখতে সাহায্য করবে।

🔹 আমাদের করণীয়:
💧 ১. প্রচুর পানি পান করুন: তৃষ্ণা না পেলেও দিনে অন্তত ৩-৪ লিটার বিশুদ্ধ পানি পান করুন। সাথে ডাব, লেবুর শরবত বা স্যালাইন রাখতে পারেন। তবে অতিরিক্ত চা-কফি বা সোডা এড়িয়ে চলাই ভালো।

⛱️ ২. সরাসরি রোদ এড়িয়ে চলুন: সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। খুব প্রয়োজন ছাড়া এই সময়ে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই ছাতা, টুপি এবং সানগ্লাস ব্যবহার করুন।

👕 ৩. আরামদায়ক পোশাক: গরমে সুতির হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। এটি আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

🍉 ৪. সহজপাচ্য খাবার: অতিরিক্ত তেল-মসলাযুক্ত এবং ভাজাপোড়া খাবার পরিহার করুন। খাদ্যতালিকায় রসালো ফল (যেমন: তরমুজ, শসা, বাঙ্গি) এবং টাটকা শাকসবজি রাখুন।

🏥 ৫. অসুস্থবোধ করলে: যদি হঠাৎ মাথাব্যথা, বমি ভাব, তীব্র ক্লান্তি বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে সাথে সাথে শীতল স্থানে বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের চারপাশের শিশু, বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এই গরমে বিশেষ খেয়াল রাখুন। সামান্য সচেতনতাই পারে আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে।

আপনার পরিচিতদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন। 🛡️

Autism is not a limitation, it’s a different way of experiencing the world.This World Autism Awareness Day, PFI – Path f...
02/04/2026

Autism is not a limitation, it’s a different way of experiencing the world.

This World Autism Awareness Day,

PFI – Path for Inclusion calls for deeper understanding, empathy, and acceptance.

30/03/2026
অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরি করে, দেশকে এগিয়ে নিয়ে চলাই হোক আজকের এই মহান স্বা...
26/03/2026

অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরি করে, দেশকে এগিয়ে নিয়ে চলাই হোক আজকের এই মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

খুশির ঈদে, সবার সাথে...​চাঁদ দেখা দিয়েছে, চারিদিকে আনন্দের ধুম। PFI-এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! ​এই পবিত্র ঈদে আমাদের...
20/03/2026

খুশির ঈদে, সবার সাথে...

​চাঁদ দেখা দিয়েছে, চারিদিকে আনন্দের ধুম। PFI-এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক!

​এই পবিত্র ঈদে আমাদের আনন্দ যেন কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। চলুন, আমাদের প্রতিবেশী, অবহেলিত শিশু এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি। তাদের প্রয়োজনগুলো অনুভব করি।

​ঈদের প্রকৃত শিক্ষা হোক পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা।

আপনি কি বাড়ি ফেরার পূর্বে নির্দেশিকা গুলো মেনে চলছেন?
17/03/2026

আপনি কি বাড়ি ফেরার পূর্বে নির্দেশিকা গুলো মেনে চলছেন?

নারীর জয়যাত্রা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন।​"পথ চলি একসাথে, সাম্যের হাত ধরে।" 🤝​নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা।PF...
08/03/2026

নারীর জয়যাত্রা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন।

​"পথ চলি একসাথে, সাম্যের হাত ধরে।" 🤝

​নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা।

PFI - Path for Inclusion বিশ্বাস করে, সমাজের প্রতিটি স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণই পারে একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে। আজকের এই দিনে আমরা অভিবাদন জানাই সেইসব নারীদের, যারা প্রতিকূলতাকে জয় করে নিজেদের পথ নিজেরাই তৈরি করছেন।

​শুভ নারী দিবস! ✨

শিক্ষা খাতের প্রস্তাবিত সংস্কার সমূহ।
03/03/2026

শিক্ষা খাতের প্রস্তাবিত সংস্কার সমূহ।

একটি জাতির সমৃদ্ধির মূল চাবিকাঠি হলো আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কিন্তু তৎকালীন সরকারের শিক্ষা ব্যবস্থা ছিলো নাজেহাল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও শিক্ষার তেমন কোন বড় ধরনের সংস্কার হয়নি।
বর্তমান সরকার শিক্ষা নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলায় পূর্ববর্তী সময় থেকে উন্নতশীল একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাঠামো হতে পারে।

'প্রজেক্ট কিশলয়'-এর পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের শিক্ষা খাতের সেই ১২টি যুগান্তকারী অগ্রাধিকার তুলে ধরছি, যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে আশাবাদী।

​শিক্ষাখাতের ১২ অগ্রাধিকার নিচে তুলে ধরা হলো:

​১. বাজেট বৃদ্ধি: শিক্ষা খাতে জিডিপি-র ৫% বরাদ্দ ও জাতীয় প্রধান বিনিয়োগ হিসেবে রূপান্তর।

২. কারিগরি ও ইন্টার্নশিপ: বৃত্তিমূলক শিক্ষা এবং বাস্তবমুখী ইন্টার্নশিপের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ।

৩. তৃতীয় ভাষা শিক্ষা: শ্রমবাজার ও উচ্চশিক্ষার সুবিধার্থে পাঠ্যক্রমে নতুন ভাষার সংযোজন।

৪. ট্যাপ (Tab) ও ডিজিটাল সরঞ্জাম: পাঠ পরিকল্পনা ও ট্র্যাকিং নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস প্রদান।

৫. ডিজিটাল স্বাক্ষরতা: এআই (AI) সচেতনতা, সাইবার নিরাপত্তা এবং মাধ্যমিক স্তরে রোবটিক্স কর্নার স্থাপন।

৬. বাধ্যতামূলক খেলাধুলা: উপজেলা ও জেলা স্তরে নিয়মিত প্রতিযোগিতা ও সরাসরি ক্রীড়া শিক্ষা নিশ্চিতকরণ।

৭. কওমি সার্টিফিকেট স্বীকৃতি: কওমি ও আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটের পূর্ণ জাতীয় স্বীকৃতি প্রদান।

৮. পরীক্ষা ব্যবস্থা সংস্কার: মুখস্থবিদ্যার পরিবর্তে সৃজনশীল চিন্তা ও আইটেম-ব্যাংক ভিত্তিক মূল্যায়ন।

৯. পাঠ্যক্রম পর্যালোচনা: সময়ের প্রয়োজনে আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষতাভিত্তিক কারিকুলাম তৈরি।

১০. শিক্ষক প্রশিক্ষণ: আধুনিক ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি।

১১. উচ্চশিক্ষা অনুদান: উদ্ভাবন এবং উন্নত গবেষণার জন্য বিশেষ অনুদান ও বৃত্তি প্রদান।

১২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন: বেসরকারি শিক্ষকদের সরকারি সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিতকরণ।

​প্রজেক্ট কিশলয় বিশ্বাস করে, এই সমন্বিত উদ্যোগগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবে সাহায্য করবে।

প্রজেক্ট কিশলয়: শিক্ষার আলোয় আগামীর পথচলা।

আজ ৩ মার্চ, বিশ্ব শ্রবণ দিবস।আমাদের শ্রবণশক্তি অমূল্য সম্পদ, কিন্তু দৈনন্দিন কিছু অনিয়ম আর অসাবধানতায় আমরা এই শক্তি হারা...
03/03/2026

আজ ৩ মার্চ, বিশ্ব শ্রবণ দিবস।

আমাদের শ্রবণশক্তি অমূল্য সম্পদ, কিন্তু দৈনন্দিন কিছু অনিয়ম আর অসাবধানতায় আমরা এই শক্তি হারাতে পারি। সুস্থ শ্রবণশক্তির জন্য সঠিক যত্ন আর সচেতনতাই প্রধান হাতিয়ার।

আপনার কানের সুরক্ষায় আমাদের আজকের বিশেষ পরামর্শ:

✅ কী করবেন (Dos):

নিয়মিত বিরতিতে কানের পরীক্ষা করান (বছরে অন্তত একবার)।

গোসল বা সাঁতার কাটার পর কান সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন।

কানের যেকোনো অস্বস্তি বা সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🚫 কী করবেন না (Don'ts):

কানে কাঠি, পিন, কটন বাড বা কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না।

দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং ভলিউম সবসময় কম রাখুন।

কানের ব্যথা বা কোনো সমস্যাকে অবহেলা করবেন না।

সচেতন হোন, সুস্থ শ্রবণশক্তিতে জীবনকে উপভোগ করুন।

#সুস্থ_শ্রবণ #কানের_যত্ন #বিশ্ব_শ্রবণ_দিবস

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানবাধিকারভিত্তিক দায়িত্ব।জাতিসংঘের Convention on the Rights of Persons ...
26/02/2026

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানবাধিকারভিত্তিক দায়িত্ব।

জাতিসংঘের Convention on the Rights of Persons with Disabilities (CRPD) স্পষ্টভাবে বলে যে, প্রতিবন্ধী ব্যক্তিরা অন্য সবার মতো একই মান, পরিসর ও গুণগত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন (United Nations, 2006)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তিরা সাধারণ মানুষের তুলনায় বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে বেশি বাধার সম্মুখীন হন (WHO, 2011)।

এই বাধাগুলোর মধ্যে রয়েছে—
• হাসপাতাল ও ক্লিনিকের অপ্রবেশযোগ্য অবকাঠামো (WHO, 2011)
• সাইন ল্যাঙ্গুয়েজ ও সহজবোধ্য তথ্যের অভাব (WHO, 2023)
• অতিরিক্ত চিকিৎসা ব্যয় ও পরিবহন সমস্যা (WHO, 2011)
• স্বাস্থ্যকর্মীদের প্রতিবন্ধিতা বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি (WHO, 2022)

WHO Global Report on Health Equity for Persons with Disabilities (2022) সুপারিশ করেছে—
• স্বাস্থ্য পরিকল্পনায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করা
• সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা
• পুনর্বাসন ও সহায়ক উপকরণের প্রাপ্যতা বাড়ানো
• নিয়মিত তথ্যসংগ্রহ ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা
একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা হতে হবে—
✔ সহজপ্রবেশযোগ্য
✔ সাশ্রয়ী
✔ মানসম্মত
✔ মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন

সমতার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানেই টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

বাংলাদেশে স্বীকৃত প্রতিবন্ধিতার ১২টি প্রকারভেদরয়েছে, ​২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী বাংলাদ...
26/02/2026

বাংলাদেশে স্বীকৃত প্রতিবন্ধিতার ১২টি প্রকারভেদ
রয়েছে, ​২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের সঠিক পরিচয় তুলে ধরতে ১২টি ধরণ নির্ধারণ করা হয়েছে:

​১. অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার: সামাজিক যোগাযোগ ও আচরণগত বিকাশে সীমাবদ্ধতা।

২. মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা: দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের সীমাবদ্ধতা যা দৈনন্দিন কাজে বাধা দেয়।

৩. দৃষ্টি প্রতিবন্ধিতা: আংশিক বা সম্পূর্ণভাবে দেখতে না পাওয়া।

৪. শ্রবণ প্রতিবন্ধিতা: কানে শোনার ক্ষমতার সীমাবদ্ধতা।

৫. বাক-প্রতিবন্ধিতা: কথা বলা বা ভাব প্রকাশের সীমাবদ্ধতা।

৬. বুদ্ধি প্রতিবন্ধিতা: বয়স অনুযায়ী বুদ্ধিবৃত্তিক বিকাশের সীমাবদ্ধতা।

৭. শারীরিক প্রতিবন্ধিতা: শরীরের কোনো অঙ্গ বা পেশীর সমস্যার কারণে চলাফেরায় বাধা।

৮. বহুবিধ প্রতিবন্ধিতা: যখন একই ব্যক্তির মধ্যে দুই বা ততোধিক ধরনের প্রতিবন্ধিতা থাকে।

৯. বধির-অন্ধত্ব: একই সাথে শ্রবণ এবং দৃষ্টি—উভয় শক্তির তীব্র সীমাবদ্ধতা।

১০. সেরিব্রাল পালসি: স্নায়বিক কারণে শারীরিক ভারসাম্য ও চলাফেরার অসুবিধা।

১১. ডাউন সিনড্রোম: একটি বিশেষ ক্রোমোজোমগত অবস্থা যা বিকাশকে প্রভাবিত করে।

১২. অন্যান্য প্রতিবন্ধিতা: উপরে উল্লিখিত প্রকারগুলোর বাইরে অন্য কোনো স্বীকৃত প্রতিবন্ধিতা।

"প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, এটি জীবনের একটি বিশেষ অবস্থা। আইনগত এই স্বীকৃতির মাধ্যমে তাদের অধিকার সুরক্ষা করা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।"

22/02/2026

আমরা কি জলবায়ু পরিবর্তন সর্ম্পকে জানি? পরিবেশের জন্য করণীয় ও বর্জনীয় দিকগুলো সর্ম্পকে জানি, যা আমাদের জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে।

চলুন জেনে নিই।

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when PFI - Path for Inclusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share