EcoWave

EcoWave Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EcoWave, Environmental conservation organisation, Bogura, Dhaka.

“মায়ের হাসিতেই লুকিয়ে থাকে সন্তানের সবচেয়ে বড় শান্তি।”🌸💓Amra Notun Network
10/05/2026

“মায়ের হাসিতেই লুকিয়ে থাকে সন্তানের সবচেয়ে বড় শান্তি।”🌸💓
Amra Notun Network

আমাদের  Amra Notun Network –এর সাথে পথচলা শুরু হয়েছিল ২০২৬ কোহর্টের ক্লাসরুম থেকে কমিউনিটি প্রজেক্ট বাস্তবায়নের সুযোগ যে...
03/05/2026

আমাদের Amra Notun Network –এর সাথে পথচলা শুরু হয়েছিল ২০২৬ কোহর্টের ক্লাসরুম থেকে কমিউনিটি প্রজেক্ট বাস্তবায়নের সুযোগ যেখানে আমরা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিকের ক্ষতিকর ব্যবহার এবং এর সৃজনশীল পুনঃব্যবহার নিয়ে কাজ করেছি।

সচেতনতা সৃষ্টি থেকে মাঠপর্যায়ের বাস্তব কাজ- প্রতিটি ধাপই ছিল শেখার, কাজ করার এবং পরিবর্তন আনার মূল্যবান অভিজ্ঞতা। এই পুরো যাত্রায় আমাদের প্রজেক্টমেটরা ছিল আন্তরিক, দায়িত্বশীল ও উদ্যমী; তাদের সম্মিলিত প্রচেষ্টাই প্রজেক্টকে সফলভাবে এগিয়ে নিয়েছে।

কমিউনিটি প্রজেক্ট থেকে চেঞ্জমেকারস, আর সেখান থেকে এলামনাই নেটওয়ার্ক পরিবারের অংশ হতে পারা, এই যাত্রা আমাদের দিয়েছে অভিজ্ঞতা, সংযোগ এবং অনেক মানুষের আন্তরিক সহযোগিতা।

🌱♻️ ইকো ওয়েভের ষষ্ঠ ধাপ;রঙ করা একবার ব্যবহারযোগ্য কাপগুলোকে টবের আকার দেওয়ার পর আমরা সেখানে ছোট ছোট চারা গাছ রোপণ করি, য...
30/04/2026

🌱♻️ ইকো ওয়েভের ষষ্ঠ ধাপ;

রঙ করা একবার ব্যবহারযোগ্য কাপগুলোকে টবের আকার দেওয়ার পর আমরা সেখানে ছোট ছোট চারা গাছ রোপণ করি, যেমন ইনডোর প্ল্যান্ট, ক্যাকটাস ও অন্যান্য সৌন্দর্যবর্ধক গাছ, যা ঘর, পড়ার টেবিল বা অফিস সাজানোর জন্য ব্যবহারযোগ্য।

এই টবসহ চারাগুলো সেইসব শিক্ষার্থীদের উপহার দেওয়ার পরিকল্পনা করা হয়, যাদের কাছ থেকে আমরা প্লাস্টিক সংগ্রহ করেছি। এর উদ্দেশ্য ছিল তাদের অনুপ্রাণিত করা এবং প্লাস্টিকের সৃজনশীল পুনঃব্যবহারের বাস্তব উদাহরণ তুলে ধরা।

পাশাপাশি, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক এ ধরনের টব ও চারা প্রস্তুত করে এটিকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

🎨♻️ ইকো ওয়েভের পঞ্চম ধাপ;আমাদের কার্যক্রমের এই ধাপে আমরা সেইসব প্লাস্টিক নিয়ে কাজ করেছি, যেগুলো সাধারণত রিসাইকেল করা সম্...
30/04/2026

🎨♻️ ইকো ওয়েভের পঞ্চম ধাপ;

আমাদের কার্যক্রমের এই ধাপে আমরা সেইসব প্লাস্টিক নিয়ে কাজ করেছি, যেগুলো সাধারণত রিসাইকেল করা সম্ভব হয় না বা বিক্রয়যোগ্য নয়—যেমন একবার ব্যবহারযোগ্য কাপ, গ্লাস, প্লেট ও স্ট্র।

এসব ফেলে দেওয়া উপকরণের মধ্য থেকে পরিষ্কার কাপ সংগ্রহ করে আমরা সেগুলো রঙের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে ছোট ছোট টবে রূপান্তর করি। এর মাধ্যমে অপ্রয়োজনীয় প্লাস্টিককে সৃজনশীলভাবে নতুন জীবনে ফিরিয়ে আনার একটি ছোট প্রচেষ্টা চালানো হয়েছে।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

♻️ ইকো ওয়েভের চতুর্থ ধাপ;আমাদের সংগ্রহ করা উল্লেখযোগ্য পরিমাণ পরিষ্কার প্লাস্টিক বর্জ্য আমরা বগুড়া-র একটি স্থানীয় রিসাইক...
30/04/2026

♻️ ইকো ওয়েভের চতুর্থ ধাপ;

আমাদের সংগ্রহ করা উল্লেখযোগ্য পরিমাণ পরিষ্কার প্লাস্টিক বর্জ্য আমরা বগুড়া-র একটি স্থানীয় রিসাইক্লিং কারখানায় হস্তান্তর করি, যেখানে ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করে বিভিন্ন নতুন পণ্য তৈরি করা হয়।

এই পরিদর্শনের মাধ্যমে আমরা প্লাস্টিক পুনর্ব্যবহারের পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করি এবং বুঝতে পারি কীভাবে সচেতন সংগ্রহ পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

🤝 ইকো ওয়েভের পরবর্তী ধাপ;পরবর্তী ধাপে আমরা একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করি, যেখানে সবাই সরাসরি উপস্থিত থেকে আমাদের প্রক...
30/04/2026

🤝 ইকো ওয়েভের পরবর্তী ধাপ;

পরবর্তী ধাপে আমরা একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করি, যেখানে সবাই সরাসরি উপস্থিত থেকে আমাদের প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করি।

এই আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলো আরও সুসংগঠিত হয় এবং সবাই একসাথে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করে। সচেতনতা থেকে কর্মে এগিয়ে যাওয়ার এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

🌍 ইকো ওয়েভের তৃতীয় ধাপ;আমাদের কার্যক্রমের পরবর্তী ধাপে আমরা আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে প্লাস্টিকে...
30/04/2026

🌍 ইকো ওয়েভের তৃতীয় ধাপ;

আমাদের কার্যক্রমের পরবর্তী ধাপে আমরা আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে প্লাস্টিকের ব্যবহার, এর ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং পুনর্ব্যবহারের সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক আলোচনা করি।

বিস্তারিত আলোচনা ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়গুলো আরও গভীরভাবে বুঝতে পারে এবং পরিবেশ রক্ষার এই উদ্যোগে আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সচেতনতার এই বিস্তারই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

♻️ ইকো ওয়েভের দ্বিতীয় ধাপ;সচেতনতার ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো একই স্কুলে ফিরে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশ...
29/04/2026

♻️ ইকো ওয়েভের দ্বিতীয় ধাপ;

সচেতনতার ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো একই স্কুলে ফিরে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করি। এ কর্মশালায় শুধু সচেতনতা নয়, তাদের দলগত কার্যক্রমের মাধ্যমে পরিবেশ ও প্লাস্টিক দূষণ নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।

শিক্ষার্থীরা পোস্টার অংকনের মাধ্যমে তুলে ধরে প্লাস্টিক কীভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে, এর প্রভাব কমানোর উপায় কী হতে পারে এবং ব্যবহৃত প্লাস্টিক কীভাবে পুনর্ব্যবহার করা যায়।

পাশাপাশি, প্রথম দিনের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা নিজেদের বাসা থেকে সংগ্রহ করা পরিষ্কার ব্যবহৃত প্লাস্টিক আমাদের কাছে জমা দেয়, যা আমাদের উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

🌱 ইকো ওয়েভের যাত্রার প্রথম ধাপআমাদের যাত্রার শুরুটা হয়েছিল একটি স্কুল পরিদর্শনের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীদের সাথে জলবা...
29/04/2026

🌱 ইকো ওয়েভের যাত্রার প্রথম ধাপ

আমাদের যাত্রার শুরুটা হয়েছিল একটি স্কুল পরিদর্শনের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার পরিকল্পনাও তাদের সাথে ভাগ করে নেওয়া হয়।

শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু।

​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

পরিত্যক্ত প্লাস্টিক কি শুধুই আবর্জনা? আমরা বলি না! 🌱​আপনার ফেলে দেওয়া প্লাস্টিক বোতলগুলোই হতে পারে পরিবেশ রক্ষার নতুন হা...
08/04/2026

পরিত্যক্ত প্লাস্টিক কি শুধুই আবর্জনা? আমরা বলি না! 🌱
​আপনার ফেলে দেওয়া প্লাস্টিক বোতলগুলোই হতে পারে পরিবেশ রক্ষার নতুন হাতিয়ার। আমাদের প্রোজেক্ট "Eco Wave" কাজ করছে প্লাস্টিক দূষণ কমিয়ে পরিত্যক্ত বোতলগুলোকে রিসাইকেল করে সম্পূর্ণ নতুন এবং ব্যবহারযোগ্য রূপে ফিরিয়ে আনতে।
​আমরা বিশ্বাস করি, ছোট ছোট পরিবর্তনই বড় প্রভাব ফেলে। আসুন, প্লাস্টিককে আবর্জনা নয়, সম্পদে রূপান্তর করি। ♻️
​Eco Wave – পরিবর্তনের নতুন জোয়ার।

Address

Bogura
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when EcoWave posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share