Citizens Against Corruption - CAC

Citizens Against Corruption - CAC Resisting Corruption, Empowering Citizens

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
25/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

Eid Mubarak ❤️দেশকে দুর্নীতিমুক্ত রাখুনজীবনকে আনন্দে কাটান দেশবাসীকে ঈদ মোবারক...
20/03/2026

Eid Mubarak ❤️
দেশকে দুর্নীতিমুক্ত রাখুন
জীবনকে আনন্দে কাটান
দেশবাসীকে ঈদ মোবারক...

ভিজিএফ কার্ডের ‘থার্টি পার্সেন্ট’ নিয়ে ফোনালাপ ফাঁস—লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (বিপ্লব) গ্রেপ্...
15/03/2026

ভিজিএফ কার্ডের ‘থার্টি পার্সেন্ট’ নিয়ে ফোনালাপ ফাঁস—লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (বিপ্লব) গ্রেপ্তার।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ঘিরে এলাকায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিস্তারিত কমেন্টে 👇

#ভিজিএফ #কালীগঞ্জ #লালমনিরহাট #বাংলাদেশ_রাজনীতি

দুদকের অনুসন্ধান চলমান থাকা অবস্থাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কর্মকর্তা মো. মিজানুর রশীদ।...
15/03/2026

দুদকের অনুসন্ধান চলমান থাকা অবস্থাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কর্মকর্তা মো. মিজানুর রশীদ। সফটওয়্যার কেনায় প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও তাকে প্রশাসন, মানবসম্পদ ও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত কমেন্টে 👇

#বিমান_বাংলাদেশ #দুদক #দুর্নীতি #বাংলাদেশ_সংবাদ

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...
14/03/2026

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের পরই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

নারীদের জন্য ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু এবং দেশজুড়ে খাল খনন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তিনি।

বিস্তারিত কমেন্টে 👇

#তারেক_রহমান #প্রধানমন্ত্রী #বাংলাদেশ_রাজনীতি #বাংলাদেশ_সংবাদ

কর্মচারীকে ভুয়া ব্যবসায়ী বানিয়ে ব্যাংক ঋণ, তারপর সেই টাকা বিদেশে পাচার!সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্র...
13/03/2026

কর্মচারীকে ভুয়া ব্যবসায়ী বানিয়ে ব্যাংক ঋণ, তারপর সেই টাকা বিদেশে পাচার!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের মামলায় আদালতের অভিযোগ গঠন, শুরু হচ্ছে বিচার।

বিস্তারিত কমেন্টে 👇

#দুদক #দুর্নীতি #বাংলাদেশ_রাজনীতি #সাইফুজ্জামান_চৌধুরী #ব্যাংক_ঋণ #টাকা_পাচার #দুর্নীতির_বিচার #বাংলাদেশ_সংবাদ

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা
13/03/2026

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা

আলোচিত ভূমি কর্মকর্তা সেতাফুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
13/03/2026

আলোচিত ভূমি কর্মকর্তা সেতাফুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক
13/03/2026

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

কালের কন্ঠ রিপোর্ট
10/03/2026

কালের কন্ঠ রিপোর্ট

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে দুদকডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে ...
10/03/2026

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে দুদক

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে দুদক দিলীপ কুমার আগরওয়ালা।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার ব্যাংক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার মালিকানা এবং কয়েকটি গাড়ির তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

গত বছরের ৮ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাকে ও তার স্ত্রী সবিতা আগরওয়ালার বিরুদ্ধে মামলা করে দুদক।

এদিকে, সম্প্রতি দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের পাঠানো একাধিক চিঠিতে এনআরবি, ইস্টার্ন, ঢাকা, বেঙ্গল কমার্শিয়াল ও ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন হিসাবের নথি চাওয়া হয়েছে।

পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের কাছে তার নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার সংক্রান্ত রেকর্ড এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে কয়েকটি গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানার তথ্যও চাওয়া হয়েছে।

দুদকের নথিতে বলা হয়, ২০২৫ সালের ৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ‘অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ রয়েছে।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যাংকে থাকা তার হিসাবের বিস্তারিত তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার আবেদনপত্র, জমা স্লিপ, চেক ও পে-অর্ডার এবং হিসাব খোলার তারিখ থেকে বর্তমান পর্যন্ত হালনাগাদ হিসাব বিবরণী চাওয়া হয়েছে।

সূত্র জানায়, এনআরবি ব্যাংক পিএলসির মিরপুর শাখার একটি হিসাবের নথিও তলব করা হয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসির গুলশান শাখার তিনটি হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসির গুলশান শাখার একাধিক হিসাবের নথিও তলব করেছে দুদক।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির করপোরেট শাখার তিনটি হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এ ছাড়া ডাচ বাংলা ব্যাংক পিএলসির গুলশান এভিনিউ, শান্তিনগর ও গুলশান শাখার একাধিক হিসাবের নথিও তলব করা হয়েছে। এসব হিসাবের কেওয়াইসি, জমা স্লিপ, হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট নথি সরবরাহ করতে বলা হয়েছে। শুধু ব্যাংক হিসাব নয়, দিলীপ কুমার আগরওয়ালার নামে থাকা কোম্পানির শেয়ার সংক্রান্ত তথ্যও সংগ্রহ করছে দুদক।

জানা গেছে, এ জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের কাছে পাঠানো চিঠিতে তার নামে থাকা শেয়ারের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অব ইনকর্পোরেশন এবং হালনাগাদ শেয়ার হস্তান্তর বা গ্রহণসংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সংযুক্ত তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, ডায়মন্ড বিডি লিমিটেড, মালাবার ডায়মন্ড লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কার্নিভ্যাল ক্রুজ লাইন লিমিটেড, অ্যালায়েন্স ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, তারা দেবী শিপিং অ্যান্ড সি ট্রেড লিমিটেড, ডায়মন্ড সল্যুশন ওপিসি লিমিটেড, ব্ল্যাক স্টোন বাংলাদেশ লিমিটেড এবং মডার্ন গ্যাস বাংলাদেশ লিমিটেড।

পাশাপাশি এই ব্যবসায়ীর নিবন্ধিত মোটরযানের তথ্যও চেয়েছে দুদক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ের কাছে পাঠানো চিঠিতে চারটি গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানার তথ্য চাওয়া হয়েছে। দুদক এসব গাড়ির ব্লু বুক, ট্যাক্স টোকেন, ফিটনেসসহ হালনাগাদ কাগজপত্রের সত্যায়িত অনুলিপি চেয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তির নামে আর কোনো মোটরযান নিবন্ধন বা ক্রয়-বিক্রয় হয়েছে কি না, সে তথ্যও জানতে চাওয়া হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব নথি কমিশনের প্রধান কার্যালয়, সেগুনবাগিচায় পাঠাতে হবে। প্রয়োজন হলে মূল রেকর্ডপত্র জব্দ করার পর তা সংশ্লিষ্ট কর্মকর্তার জিম্মায় রাখা যেতে পারে।

গত বছরের নভেম্বরের দিলীপ কুমার আগারওয়াল ও তার স্ত্রী সবিতা আগারওয়ালের আ

ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুস...
10/03/2026

ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন উৎস থেকে অর্জিত অবৈধ অর্থ তিনি বিদেশে পাচার করেছেন। নিজের, স্ত্রীর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন তিনি।

সিআইডির অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কানাডার টরন্টো শহরে নিজের ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে একটি বাড়ি কেনেন আব্দুস সালাম। স্থানীয় ভূমি নিবন্ধন অফিসের তথ্য অনুযায়ী, ওই বাড়ির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমেও কানাডায় তাঁর পরিবারের এই বিপুল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে।

এ–সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিআইডি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, ৩ মার্চ আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডার বাড়ি নিয়ে ‘কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। প্রতিবেদনটি প্রকাশের পর তাঁকে সরকারি অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যেতে পারেননি আব্দুস সালাম।

সুত্র : প্রথম আলো

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Citizens Against Corruption - CAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share