“Upwork Bangladesh” বাংলাদেশের বৃহত্তম আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের কমিউনিটি। এই গ্রুপের মূল উদ্দেশ্য বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারদের একই প্লাটফর্মে নিয়ে আসা এবং বিশ্বের বুকে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা।
এটা শুধু আপওয়ার্কের গ্রুপ। এখানে অন্য কোন মার্কেট প্লেসের লিংক বা গিগ শেয়ার করা যাবে না।
গ্রুপটি সঠিক ভাবে পরিচালনা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। গ্রুপে সংযুক
্ত হওয়া, পোস্ট করা, শেয়ার করা, কমেন্ট করা, জব পোস্ট করা এবং অভিযোগ করা নিয়ে আলাদা আলাদা আইন কানুন রয়েছে, যা নিন্মরূপ:
গ্রুপে অ্যাড হওয়ার নিয়ম:
---------------------------
১) আপনার ভ্যালিড একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে, যাতে আপনার নিজের নাম এবং সকল ধরনের তথ্য সঠিক থাকবে। ফেক আইডি বা ভুয়া তথ্যধারীদের রিকোয়েস্ট ডিক্লাইন/ব্লক করা হবে।
২) আপনার বয়স অবশ্যই ১৮+ হতে হবে।
৩) গ্রুপে জয়েন হওয়ার সময় দুইটা প্রশ্ন আসবে। আপনাকে সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া গ্রুপে জয়েন করতে পারবেন না।
পোস্ট/শেয়ার/কমেন্ট করার নিয়ম:
------------------------------------
১) শুধুমাত্র আপওয়ার্ক/ফ্রিল্যান্সিং এর হেল্প, গাইড, অনুপ্রেরণা, অভিজ্ঞতা সম্পর্কিত পোস্ট করবেন। অপ্রাসঙ্গিক কোনো পোস্ট অ্যাপ্রুভ করা হবে না।
২) কোনো ধরনের শো-অফ সম্পর্কিত পোস্ট অ্যাপ্রুভ করা হবে না।
৩) অ্যাডভার্টাইজ অথবা স্প্যাম পোস্ট করা বা অপ্রাসঙ্গিক কোনো লিংক শেয়ার করা যাবে না।
কমেন্ট করার নিয়ম:
---------------------
১) যদি কেউ হেল্প চেয়ে পোস্ট করে, তার উত্তর জানা থাকলে তাকে সাহায্যের জন্য কমেন্ট করবেন। অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবেন না, হেল্প করতে না চাইলে ইগনোর করে চলে যাবেন।
২) এমন কমেন্ট করবেন না যাতে পোস্টকারী অপমানিত হয়।
৩) কেউ যদি আপনার আগে হেল্প এর জন্য কমেন্ট করে যার কমেন্ট টা আপনি সমর্থন করেন তাহলে আপনার দ্বিতীয়বার কমেন্ট না করলেও চলবে, শুধু ওই কমেন্টে একটা লাইক দিবেন।
জব পোস্ট করার নিয়ম:
-------------------------
১) গ্রুপের অপশনে গিয়ে Sell Something সিলেক্ট করে বাজেটসহ জব পোস্ট করতে হবে।
২) আপওয়ার্ক বা অন্য কোন মার্কেট প্লেসের জব সরাসরি কপি পেস্ট করা যাবে না। নিজের ভাষায় বাংলায় অথবা ইংরেজিতে লিখতে হবে।
৩) ফেইক আইডি থেকে জব পোস্ট করা যাবে না। পরিচ্ছন্ন ফেসবুক প্রফাইল এবং ছবি থাকতে হবে প্রফাইলে।
অভিযোগ করার নিয়ম:
------------------------
১) কি কারণে কার বিরুদ্ধে অভিযোগ তার প্রোফাইল লিংক এবং প্রমানাদি সহ অভিযোগ করতে হবে। শুধু শুধু কাউকে হয়রানী করা যাবে না।
কি কি কারণে ব্যান হবেন:
---------------------------
১) কোনো বিজ্ঞাপন, অশ্লীল পোস্ট, কমেন্টে স্প্যামিং করলে।
২) কাউকে গালি বা হেয় করে কোনো কমেন্ট করলে।
৩) কারো বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমানিত হলে।
বিশেষ ক্ষেত্রে উপরোক্ত আইন কানুন পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন হলে অ্যাডমিন প্যানেল মিটিং এর মাধ্যমে তা সম্পন্ন করার ক্ষমতা রাখে।
Admin Panel
Upwork Bangladesh