Society of Audiology in Bangladesh - SAB

Website

Society of Audiology in Bangladesh - SAB A professional, non-profit society dedicated to the development and advancement of audiology professionals in Bangladesh.

অভিনন্দন ও শুভকামনাঢাকা রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট (DRRI)- বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন এর স্কিল ডেভেলপম...
26/08/2026

অভিনন্দন ও শুভকামনা

ঢাকা রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট (DRRI)- বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন এর স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স প্রোগ্রামের অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স (ATC)-এর সমগ্র বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট পেশাজীবিদের প্রথম ব্যাচের ৫৪ জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আপনারা এখন থেকে সার্টিফাইড অডিওমেট্রিশিয়ান। এটি শুধু একটি সনদ অর্জন নয়- দেশের শ্রবণ স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর একটি নতুন দায়িত্ব ও সুযোগ।

আশা করি, অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাগত নৈতিকতার মাধ্যমে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র মানসম্মত শ্রবণ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দেশের শ্রবণ স্বাস্থ্যসেবায় এগিয়ে আসুন, মানুষের শ্রবণস্বাস্থ্য নিশ্চিত করতে অবদান রাখুন।

সকলের উজ্জ্বল পেশাগত ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।

অভিনন্দন প্রথম ব্যাচের ৫৪ জন Certified Audiometrician - কে! 🎉🇧🇩 👂🦻

মীর মোশাররফ হোসেন [Mir Mosharof Hossain]
সভাপতি
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

সহকারী অধ্যাপক এস এম তৌফিক [S M Toufiq Abir]
সাধারণ সম্পাদক
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

বার্তা প্রেরক
মোহাম্মদ রোকনুজ্জামান শিলন
দপ্তর সম্পাদক/ অফিস সেক্রেটারি
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

প্রকাশকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
মোঃ ওমর ফারুক [Omar Faruk]
তথ্য ও প্রযুক্তি সম্পাদক
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

সৌজন্য সাক্ষাৎবাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব শামীম হাসান মহোদয়ের সঙ্গে স...
22/08/2026

সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব শামীম হাসান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সোসাইটি অব অডিওলজি ইন বাংলাদেশ (SOAIB)-এর নবনিযুক্ত সম্মানিত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস. এম. তৌফিক আবির এবং উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাবা উম্মে শরীফা ইসলাম (সুপ্তি)।

সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি সোসাইটি অব অডিওলজি ইন বাংলাদেশ-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

নবনিযুক্ত সম্মানিত ডিআইজি মহোদয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর দায়িত্বকাল সফল ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা।

প্রকাশকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
মোঃ ওমর ফারুক [Omar Faruk]
তথ্য ও প্রযুক্তি সম্পাদক
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

Audiology পেশার উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ-বাংলাদেশের Audiology পেশার উন্নয়ন, পেশাজীবীদের সু...
20/08/2026

Audiology পেশার উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ-

বাংলাদেশের Audiology পেশার উন্নয়ন, পেশাজীবীদের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে Society in Audiology in Bangladesh (SAB)-এর পক্ষ থেকে President Mir Mosharof Hossain এবং Organising Secretary BulBul Ahmed Society in Audiology in Bangladesh (SAB)-এর একটি প্রতিনিধি দল PISER (Proyash Institute of Special Education and Rehabilitation)-এর Principal-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে SAB-এর পক্ষ থেকে Principal মহোদয়ের জন্য বিশেষ অতিথির সম্মাননা Crest হস্তান্তর করা হয়। নিরাপত্তাজনিত clearance-এর কারণে তিনি নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক ছিল। আলোচনায় বিশেষভাবে উঠে আসে—

🔹 Audiologist-এর Job Post ও পেশাগত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
🔹 BRC Licensing Process-কে আরও কার্যকর ও সহজ করার সম্ভাবনা
🔹 Audiology বিষয়ে Research ও Evidence-based Practice উন্নয়ন
🔹 ভবিষ্যতে SAB ও PISER-এর মধ্যে যৌথভাবে Training, Seminar, Workshop ও Professional Development Program আয়োজন
🔹 Audiology ও Rehabilitation sector-এর সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি

PISER কর্তৃপক্ষ ভবিষ্যতে Society in Audiology in Bangladesh (SAB)-এর সঙ্গে বিভিন্ন একাডেমিক ও পেশাগত কার্যক্রম যৌথভাবে আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে PISER-এর Faculty এবং
SAB-এর International Affairs Secretary Tanzia Akter Nushrati, Public Relations Secretary Md Shakil Sarwar এবং Deputy Law Secretary Md Ashiqur Islam Anik উপস্থিত ছিলেন।

এই সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা বাংলাদেশের Audiology profession-এর ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা এবং পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই আমাদের প্রত্যাশা।

19/08/2026

ধন্যবাদ ATN Bangla কে।
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ শপথ গ্রহণ করেছেন। সংগঠনের সভাপতি জনাব মীর মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক জনাব সহকারী অধ্যাপক এস এম তৌফিক দায়িত্ব গ্রহণ করেছেন।

18/08/2026

Thanks to Ekushey Television 🤝

অডিওলজি পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব অডিওলজি ইন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা—এজিএম ও ডেলিগেশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেছে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী কমিটি।নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন মীর মোশাররফ হোসাইন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহকারী অধ্যাপক এস এম তৌফিক, সিনিয়র অডিওলজিস্ট।

অনুষ্ঠানে দেশের অডিওলজি ও শ্রবণস্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, পেশাজীবীদের দায়িত্ব এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।তারা বলেন, শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সঠিক সময়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে অডিওলজি পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে প্রয়োজন দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজহারুল শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর রিফাত এবং ওয়াইডন্যাশন গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ডা. এম মঈনুল হাফিজ।নতুন কমিটির নেতৃত্বে অডিওলজি পেশার মানোন্নয়ন এবং দেশের শ্রবণস্বাস্থ্যসেবা আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া পেশাজীবীরা।

সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বার্তাবিসমিল্লাহির রহমানির রহিমপ্রিয় হিয়ারিং হেলথ কেয়ার পেশাজীবীবৃন্দ,আসসালামু আলাইকুম।সর্বপ্র...
17/08/2026

সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বার্তা

বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় হিয়ারিং হেলথ কেয়ার পেশাজীবীবৃন্দ,
আসসালামু আলাইকুম।

সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় “সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)”-এর সাধারণ সম্পাদক/জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। নবনির্বাচিত সভাপতি জনাব মীর মোশাররফ হোসাইন, সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

SAB-এর এই বার্ষিক সাধারণ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অডিওলজিস্ট, অডিওমেট্রিশিয়ান ও শিক্ষার্থীসহ ৪০০-এর অধিক অংশগ্রহণকারীর উপস্থিতি আমাদের পেশাগত ঐক্যের প্রতিফলন। সকলের আন্তরিক সহযোগিতার জন্য জানাই কৃতজ্ঞতা।

সাধারণ সম্পাদক হিসেবে নীতি, ন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংগঠনের সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

ইনশাআল্লাহ, দেশের সকল বিভাগে বিভাগীয় কমিটি গঠন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে SAB-এর কার্যক্রম আরও গতিশীল করা হবে। সংগঠনের কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন না এবং SAB কোনো Conflict of Interest-এর সঙ্গে সম্পৃক্ত থাকবে না।

এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত স্পন্সর, অতিথি, ডেলিগেট, আয়োজক কমিটির সদস্য, শিক্ষার্থী ও মিডিয়াকর্মীসহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমি শুধু দায়িত্ব পালন করতে চাই না; আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় একজন দায়িত্বশীল সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই।

সবার আগে দেশের মানুষের সেবা,
সবার আগে বাংলাদেশ। 🇧🇩

আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সহকারী অধ্যাপক এস এম তৌফিক [S M Toufiq Abir]
সাধারণ সম্পাদক (General Secretary)
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

বার্তা প্রেরক
মোহাম্মদ রোকনুজ্জামান শিলন
দপ্তর সম্পাদক/ অফিস সেক্রেটারি
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

প্রকাশকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
মোঃ ওমর ফারুক [Omar Faruk]
তথ্য ও প্রযুক্তি সম্পাদক
সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)

15/08/2026

SAB Executive Committee – 2026
A New Chapter Begins

আলহামদুলিল্লাহ, Society of Audiology in Bangladesh (SAB)-এর নতুন Executive Committee-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা নিয়ে SAB এগিয়ে যাবে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আধুনিক Audiology Community গড়ে তোলার লক্ষ্যে।

এই ভিডিওতে SAB-এর নবনির্বাচিত Executive Committee-এর সম্মানিত সদস্যদের নাম, পদবী ও পরিচয় তুলে ধরা হয়েছে।

আমরা বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়—
নেতৃত্ব মানে দায়িত্ব, আস্থা, জবাবদিহিতা এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। 🤝

🤲 SAB Executive Committee-এর নতুন পথচলার জন্য সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

আল্লাহ যেন নতুন নেতৃত্বকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং SAB-এর এই নতুন যাত্রাকে সফল, সুন্দর ও গৌরবময় করে তোলেন।

Together for a Stronger Future of Audiology in Bangladesh. 🇧🇩❤️

Concept • Creative Direction • Design • Production & Editing
Omar Faruk
Information & Technology Secretary
Society of Audiology in Bangladesh (SAB)

আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে "সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ" এর বার্ষিক সাধারণ সভা। সকলকে আমন্ত্রণ জানানো...
13/08/2026

আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে "সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ" এর বার্ষিক সাধারণ সভা। সকলকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা প্রস্তুত। আপনি আসছেন তো? 🙌😃

11/08/2026

সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB) এর সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ ই আগস্ট। উক্ত সাধারণ সভায় বাংলাদেশের সকল জেলা ও বিভাগে কর্মরত সকল ক্যাটাগরীর হিয়ারিং হেলথ কেয়ার পেশাজীবি যেমনঃ অডিওলজিস্ট ও অডিওমেট্রিশিয়ান সহ অডিওলজি বিষয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। একই সাথে বাংলাদেশে শ্রবণ স্বাস্থ্য সেবা কার্যক্রমের দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে এটাই প্রথম কোনো সাধারণ সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও International Society of Audiology (ISA) এর সম্মানিত সভাপতি Professor Dr. Thais C. Morata, Ph.D ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।

কেন এই সাধারণ সভায় অংশগ্রহণ আপনার জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে বার্তা প্রদান করেছেন SAB এর দক্ষ সংগঠক, একাডেমিশিয়ান ও সিনিয়র অডিওলজিস্ট জনাব সহকারী অধ্যাপক এস এম তৌফিক আবির।

আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য!
আসুন আমরা সবাই মিলে অডিওলজি পেশা কে এগিয়ে নিয়ে যায় 👂🦻👨‍⚕️🙌

07/08/2026

আগামী ১৪ ই আগস্ট "সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ- SAB" এর সাধারণ সভা (AGM) ও "বাংলাদেশ স্পিচ হিয়ারিং এসোসিয়েশন (বিশা)" এর বিদায় উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশের সকল ক্যাটাগরীর হিয়ারিং হেলথ কেয়ার প্রফেশনাল- অডিওলজিস্ট, অডিওমেট্রিশিয়ান, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার গুরুত্ব বিষয়ে বক্তব্য প্রদান করেছেন SAB এর জেষ্ঠ্য সংগঠক ও শ্রদ্ধেয় জনাব মীর মোশাররফ হোসাইন মহোদয়।

কেন সাধারণ সভায় উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ তা আশাকরি সকলে বুঝতে পারবেন।

আসুন আমরা সবাই মিলে অডিওলজি পেশার সুরক্ষার জন্য এগিয়ে আসি।

Address

151/6, Gazi Tower (5th Floor), Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Society of Audiology in Bangladesh - SAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share