15/08/2026
পিতা মুজিবের জন্য কাঁদো, বাকশাল মুজিবের জন্য নয়!!
বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হলেও সরকার গঠন করতে দেন নি পাকিস্তান! সেজন্য যুদ্ধ করে আমাদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আলাদা হয়।
কিন্তু বিধিবাম!!!
যে নেতা ভোটের জন্য দেশ আলাদা করলেন তিনি কিনা সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করলেন।
যার নিরলস শ্রম/রাজনীতি ছিল মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু তার শাসনেই বাংলাদেশ প্রত্যক্ষ করলো স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ!!!
যে নেতা মাটি ও মানুষের নিরাপত্তায় পাকিস্তানের আর্মিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তবে কেন তিনি গঠন করলেন গদি বাঁচাতে রক্ষীবাহিনী?
পাকিস্তান আমাদের সব লুটেপুটে নিয়ে যায় বিধায় আমরা যুদ্ধ করে দেশ বাঁচালেও রক্ষীবাহিনী থেকে আমাদের বাঁচাবে কে? এ যে ঘরের শত্রু বিভীষণ!!!
এসব কারণে কি দেশ প্রেমিক সেনাবাহিনীর বাকশালের দুর্গে হানা দিয়ে ছিলেন?