সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন

সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন ❝যুব শক্তি জাগুক, উন্নয়নের পথে ডাকুক❞

10/10/2026

সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ এবারের প্রতিপাদ্য— “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।প্রবীণদের সম্মান, সুরক্ষা ও মর্যাদা ...
01/10/2026

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬
এবারের প্রতিপাদ্য— “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
প্রবীণদের সম্মান, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করি। ❤️

#প্রবীণদিবস #আন্তর্জাতিকপ্রবীণদিবস #দীর্ঘজীবনেরজন্যনতুনভাবনা

সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন এর পক্ষ হতে গত ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখে কিছু সংখ্যক কর্মহীন অসহায় নারী ও পুরুষের মাঝে সেলা...
06/09/2026

সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন এর পক্ষ হতে গত ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখে কিছু সংখ্যক কর্মহীন অসহায় নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল কর্মহীন ও পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে সচ্ছলতার সাথে জীবনযাপন করা। আজ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন একজন অসহায় বৃদ্ধর হাতে চায়ের ফ্লাস্ক তুলে দিয়েছিলেন। উদ্দেশ্য শুধু সাময়িকভাবে সহযোগিতা করা নয়; বরং তিনি যেন চা বিক্রির মাধ্যমে নিজের একটি ছোট আয়ের পথ তৈরি করতে পারেন এবং সেই আয় দিয়ে নিজের ও পরিবারের দৈনন্দিন খরচ চালাতে পারেন।
বয়সের ভারে জীবন যখন অনেকটাই কঠিন হয়ে পড়ে, তখন কারও পাশে দাঁড়িয়ে তাকে নিজের অসহায়ত্ব প্রকাশ না করে, নিজের পায়ে দাঁড়ানোর একটি সুযোগ করে দেওয়া—এর চেয়ে বড় মানবিকতা আর কী হতে পারে!
আমাদের এই ছোট্ট উদ্যোগ হয়তো তাঁর জীবনের সব কষ্ট দূর করতে পারবে না, তবে নিজের পরিশ্রমে উপার্জন করার একটি সুযোগ তৈরি করে দিতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি, মানুষের হাতে সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখানোই সবচেয়ে সুন্দর সহযোগিতা।

সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

আসুন, আমরা সবাই মিলে এমন উদ্যোগের পাশে দাঁড়াই— সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। একজন মানুষকে সাময়িক নয়, স্থায়ীভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি।

❝যুবশক্তি জাগুক উন্নয়নের পথে ডাকুক ❞

02/09/2026

একজন মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে তাঁর সঙ্গে কথা বলছেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাগণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ ও সুন্নাহ আমাদের হৃদয়ে ধারণ...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ ও সুন্নাহ আমাদের হৃদয়ে ধারণ করে গড়ে উঠুক শান্তি, মানবতা ও কল্যাণের সমাজ।

সবার জীবনে নেমে আসুক শান্তি, সমৃদ্ধি ও বরকত।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মোবারক।

#ঈদেমিলাদুন্নবী #মিলাদুন্নবী #শুভেচ্ছা #শান্তি #মানবতা

10/08/2026

আলহামদুলিল্লাহ ❤️

সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 🤲❤️

মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে—
আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মানুষের জন্য মানুষ—এটাই হোক আমাদের অঙ্গীকার। ❤️

#সত্যেরকণ্ঠযুবকল্যাণসংগঠন #মানবতারসেবায় #মানুষেরপাশে #খাবারবিতরণ #সমাজসেবা #স্বেচ্ছাসেবী #মানবিকতা

🌍 বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬আজ ১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস। দক্ষতাই একজন তরুণের আত্মবিশ্বাস, কর্মসংস্থান এবং দেশের উ...
15/07/2026

🌍 বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬

আজ ১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস। দক্ষতাই একজন তরুণের আত্মবিশ্বাস, কর্মসংস্থান এবং দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।

আসুন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলি এবং একটি সমৃদ্ধ, উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করি।

দক্ষ যুব, সমৃদ্ধ বিশ্ব।
দক্ষতাই শক্তি, দক্ষতাই ভবিষ্যৎ।

#বাংলাদেশ #বিশ্ব_যুব_দক্ষতা_দিবস

আষাঢ় মানেই—এই রোদ, এই বৃষ্টি। মুহূর্তেই ঝলমলে আকাশ কালো মেঘে ঢেকে নেমে আসে বৃষ্টি।এমনই এক বৃষ্টিভেজা দিনে এক বৃদ্ধ রিকশ...
08/07/2026

আষাঢ় মানেই—এই রোদ, এই বৃষ্টি। মুহূর্তেই ঝলমলে আকাশ কালো মেঘে ঢেকে নেমে আসে বৃষ্টি।

এমনই এক বৃষ্টিভেজা দিনে এক বৃদ্ধ রিকশাচালকের রিকশায় উঠেছিলাম। কিছুক্ষণ পথ চলার পর তিনি লাজুক কণ্ঠে বললেন, "বাবা, একটা রেইনকোট কেনার জন্য যদি কিছু টাকা দিতেন! বৃষ্টির দিনে রিকশা চালাতে খুব কষ্ট হয়।"

তাঁর কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। তাই, সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন -এর পক্ষ থেকে তাঁর জন্য একটি নতুন রেইনকোট কিনে দেওয়া হয়।

মানবিকতার সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট সহায়তার মধ্যেই। কারও সামান্য একটি প্রয়োজন পূরণ করতে পারা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

আলহামদুলিল্লাহ। মানুষের পাশে থাকার এই যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Address

31/C, Shahid Faruq Road, North Jatrabari, Dhaka, Dhaka
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share