20/03/2026
🌙 এক চিমটি হাসি-র পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! রমজানের শেষে এসেছে আনন্দের বার্তা। ঈদুল ফিতর শুধু উৎসবের দিন নয়, এটি ত্যাগের, আনন্দের এবং সহমর্মিতা ভাগ করে নেওয়ার দিনএই ঈদের দিনে আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, নিজেদের আনন্দের একটি সামান্য অংশ হলেও ভাগ করে নেব অসহায় মানুষের সাথে। আপনার সামান্যতম ত্যাগও হয়তো অন্য কারো জীবনে বয়ে আনবে "এক চিমটি হাসি"।
আপনার এবং আপনার পরিবারের সবার জন্য এই ঈদ হোক আনন্দময়, নিরাপদ এবং শান্তিপূর্ণ। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো সফল হোক।
আপনাদের সকলের জন্য রইল পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💛🌙
ঈদ মোবারক!
— "এক চিমটি হাসি" টিমের পক্ষ থেকে,
#একচিমটিহাসি