01/03/2026
ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিন থানার যুব বিভাগের উদ্যোগে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তুরাগ থানার জনশক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১ মার্চ ২০২৬ যুব বিভাগ ও তুরাগ শিবিরের দায়িত্বশীলদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
যুব বিভাগের সেক্রেটারী জনাব মোস্তফা আসাদের সঞ্চালনায় এবং যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিন থানা আমীর ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুরাগ থানার সাংগঠনিক সম্পাদক জনাব তাহমিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তরুন ও যুব সমাজ যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেভাবেই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং এ বিষয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আবদুর রহিম বাদশাহ।
যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমান ছাত্র শিবিরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরেন।
ইফতার মাহফিলে ছাত্র শিবিরের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।