09/03/2026
প্রায়ই একটা কথা শোনা যায়,“প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা নাকি টাকা দিয়ে ডিগ্রি কিনে।” কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। সত্যটা হলো, এখানে কেউ টাকা দিয়ে সার্টিফিকেট কেনে না; বরং সেই টাকার চাপ আর দায়িত্বের ভেতর দিয়ে সার্টিফিকেটটা অর্জন করতে হয়। You don’t just pay tuition here ' you earn your education. এই পর্যায়ে একজন শিক্ষার্থীর উপর যে মানসিক চাপ থাকে, সেটা বাইরে থেকে বোঝা খুব কঠিন। পরিবারিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা, নানা প্রোগ্রাম সব জায়গায় ধীরে ধীরে একটাই উত্তর হয়ে যায়: আজ পারব না। কারণ মাথার ভেতর ঘুরতে থাকে পড়াশোনা, ডেডলাইন, আর সেই টাকার দায়িত্ব। Pressure here builds professionals, not just graduates.
অ্যাসাইনমেন্ট, একের পর এক কুইজ, সারপ্রাইজ টেস্ট, ভাইভা, ল্যাব, প্রেজেন্টেশন, মিডটার্ম, ফাইনাল এসব শুধু নাম না; এগুলোর পেছনে থাকে নিরবচ্ছিন্ন চাপ এবং প্রতিদিন নিজেকে প্রমাণ করার লড়াই।
“Private universities don’t sell degrees; they demand discipline.”
এছাড়াও টিউশন ফি ও মাসিক খরচের চাপও কম নয়। প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট, ল্যাব, কুইজ, ভাইভা ,সবই নিয়মিত নিতে হয়, আর এগুলো এড়ানো যায় না। অনেকেই বাইরে থেকে ভাবে, প্রাইভেটে তো টাকা দিলেই সব হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো,এখানে টাকা দিয়ে কেউ শর্টকাট কিনতে পারে না; দূর থেকে সবকিছু খুব সহজ মনে হতে পারে। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়,,এই পথটা আসলে কতটা চাপ, দায়িত্ব, পরিশ্রম আর আত্মত্যাগ দিয়ে তৈরি।