Shanti Nibas Society

Shanti Nibas Society Santi Nibas Society

12/03/2026

রমজানের শেষ ১০ দিন বেশি করে এই দোয়া পড়ুন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।

07/03/2026

আমার কাজ আজকের মতন শেষ। ধন্যবাদ 🙏 সবাইকে আজ থেকে আমি আপনাদের মাঝে সাধারণ সদস্য হিসেবে থাকতে চাই। এই দীর্ঘ পথ চলার সময় অনেকের সাথে আমি খারাপ ব্যবহার করেছি এবং অনেকের সাথে অমানবিক আচরণ করেছি আমার কথায় এবং কাজে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি তাদের নিকট ক্ষমা চাইছি জানিনা পরবর্তী রমজান মাস পাবো কিনা জানি তাই সবার কাছে ক্ষমা চাইছি।আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আমিন

07/03/2026

আপনাদের একটা কথা জানাতে ভুলে গিয়েছিলাম আমরা যেহেতু ৯০% মুসলিম দেশের নাগরিক।আমরা সবাই সুদকে না বলেছি তাই ব্যাংক জমাকিত টাকার উপর একটা লভ্যাংস পাই সেই লভ্যাংশ আমরা হেলাল ভাইয়ের পোস্তাবিত এক অসহায় মানুষের মেয়ের বিয়ের জন্য দান করে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার সুযোগ দিন।
যদি আপনাদের যাকাত বা ফিতরা দান করার ইচ্ছা থাকে তাহলে আমাদের গ্রুপে উল্লেখ করে সেই টাকা দান করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছায় আমরা সেই টাকা আমরা কোন অসহায় মানুষের নিকট পৌঁছে দেব।

07/03/2026

মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় ধন্যবাদ সকল সদস্যকে আজকের সুন্দর ভাবে ইফতার পার্টি আয়োজনে সহযোগিতা করার জন্য । বরাবরের মত আজকের আলোচ্য বিষয় ছিল
# প্রতিটি সদস্য তার মাসিক প্রিমিয়াম নিয়মিত ভাবে মাসের ২০ তারিখের ভিতর পরিশোধ করে থাকবে।
# ২০ তারিখের পর তাঁকে জরিমানা সহ ২০০ টাকা মাসের ৩০ তারিখের ভিতর পরিশোধ করতে হবে।
# কোনো সদস্য ৩ মাসের বেশি বকেয়া থাকলে তাঁকে সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে। সেক্ষেত্র তাঁকে আবেদন করতে হবে সভাপতি বরাবর এবং সোসাইটি কমিটির সিধান্ত অনুযায়ী পরবর্তী ৩ মাসের মধ্যে তার সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
# আমাদের জমি সংক্রান্ত যাবতীয় বিষয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আশা রাখি আগামী ঈদের পর জমি মেপে হস্তান্তর নিব।
# বেরিবাদ ব্রিজ কাজ শুরু হলে আমাদের জমির উন্নয়ন কাজ শুরু করা হবে।
# নিয়মিত রক্ষণাবেক্ষণ জন্য আমরা কিছুদিন পর পর তা পর্যবেক্ষণ করবো।
# আমরা সাধারণ দলিল আপনাদের নিকট হস্তান্তর করা হয়েছে প্রতিটি গ্রুপ বা সদস্য প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে সেখানে আরও উল্লেখ আছে কমিটির সদস্যরা কেউ একক মালিক দাবিদার নন তারা সবাই জমি উন্নয়ন ও বাড়ি নির্মাণ করার পর সদস্যগণ কে হস্তান্তর করতে বাধ্য থাকিবে
# ভবিষ্যতে আরও জমি কেনার পরিকল্পনা রয়েছে যা আপনাদের নিয়মিত সহযোগিতায় সম্পন্ন হবে।
ধন্যবাদ 🙏 সবাইকে
আমার এবং আমাদের ভুল গুলো নিজ গুনে ক্ষমা করে দিবেন। সবাই সুস্থ থাকুন আমিন

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Nibas Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share