Network for People’s Action - NPA

Network for People’s Action - NPA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Network for People’s Action - NPA, Community Organization, Dhaka.

এনপিএ'র লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে পরিণতির দিকে নিয়ে যাবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের শাসনক্ষমতায় আজও জনগণের কর্তাসত্ত্বা প্রতিষ্ঠিত হয়নি। শাসকশ্রেণির রাজনৈতিক দলগুলো বারবার জনগণের আন্দোলন-সংগ্রামের ফসল আত্মসাৎ করছে এবং শহীদদের রক্তের সঙ্গ

ে প্রতারণা করে নিজেদের ক্ষমতাকেই আরো একবার সংহত ও কুক্ষিগত করে নিচ্ছে। এর ফলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের আকাঙ্ক্ষা আবারও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে।

এই প্রেক্ষাপটেই শাসনক্ষমতায় জনগণের কর্তাসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে “নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন” (Network for People’s Action - NPA) নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে।

আমাদের মূলনীতি
আমাদের রাষ্ট্রপ্রকল্প, রাজনৈতিক কর্মসূচি ও দাবিদাওয়া প্রণয়ন, পাশাপাশি সংগঠনের কাঠামো ও পরিচালনা পদ্ধতির ভিত্তি হবে পাঁচটি মূলনীতি। সংগঠনের অভ্যন্তরীণ ও বহিরাগত সম্পর্ক নির্ধারণেও এই নীতিগুলোই দিকনির্দেশক হিসেবে কাজ করবে।
এই পাঁচটি মূলনীতি হলো:
- গণতন্ত্র,
- সাম্য,
- মানবিক মর্যাদা,
- সামাজিক ন্যায়বিচার এবং
- প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই লক্ষ্য সামনে রেখেই আমরা একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। উদ্দেশ্যগুলো হলো:
১। সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা
২। সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠা
৩। সংবিধান সংস্কার
৪। মৌলিক অধিকার নিশ্চিতকরণ
৫। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার
৬। অর্থনৈতিক রূপান্তর
৭। প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ কৃষকই ফসলের জমিতে অসম ও ভুল মাত্রায় রাসায়নিক সার ব্যব...
24/06/2026

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ কৃষকই ফসলের জমিতে অসম ও ভুল মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করছেন!

যুগ যুগ ধরে চলে আসা এই অন্ধ ধারণার কারণে সারের পেছনে কৃষকের উৎপাদন খরচ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনি আমাদের মাটির উর্বরতা নষ্ট হয়ে দীর্ঘমেয়াদে তা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যথাযথ তথ্যের অভাব আর মাঠপর্যায়ে মাটি পরীক্ষার সুযোগ না থাকায় কৃষকেরা নিজেদের অজান্তেই জমির ক্ষতি করছেন।

ফসলের জমি ও কৃষকের লোকসান বাঁচাতে অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা (Soil Test) সুবিধা এবং সঠিক সার ব্যবহারের আধুনিক কৃষি প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
#মানুষেররাজনীতি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জামায়াতের বর্বরোচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।      ...
24/06/2026

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জামায়াতের বর্বরোচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
#নতুন_রাজনীতি #ক্ষমতা_জনগণের

       #নতুন_রাজনীতি      #মানুষেররাজনীতি
23/06/2026

#নতুন_রাজনীতি #মানুষেররাজনীতি

দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, আর ভেতরে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। একদিকে ২০২৫ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের...
23/06/2026

দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, আর ভেতরে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। একদিকে ২০২৫ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ এক ধাক্কায় ৪১% বেড়েছে; অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.৪ শতাংশে (বিবিএস-এর ২০২২ সালের তথ্য অনুযায়ী যা ছিল ১৮.৭%)।

এই চরম অর্থনৈতিক বৈষম্য স্পষ্ট করে দেয় যে, দেশের প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। অর্থ পাচার রোধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না হলে এই সংকট আরও ঘনীভূত হবে।
দেশের টাকা বাইরে পাচার বন্ধ হোক; বৈষম্যমুক্ত, সমতার অর্থনীতি নিশ্চিত করুন।

#ক্ষমতা_জনগণের #নতুন_রাজনীতি

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন-এনপিএ -র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল-মামদূহ তার ফেসবুক পোস্টে কথাগুলো বলেছেন
22/06/2026

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন-এনপিএ -র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল-মামদূহ তার ফেসবুক পোস্টে কথাগুলো বলেছেন

22/06/2026

"প্রথম ২০০ ইউনিট বিদ্যুতের দাম কোনোভাবেই বৃদ্ধি করা চলবে না। এটা মানুষের বিলাসিতা নয়, নিতান্তই বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন।"
শাহবাগে তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে মেঘমল্লার বসু।
জনগণের ম্যান্ডেট রক্ষা করতে হলে এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সম্পূর্ণ বক্তব্যটি শুনুন..

21/06/2026

সংবিধান বলে, "সকল ক্ষমতার মালিক জনগণ" — কিন্তু বাস্তবে সেই ক্ষমতা বন্দি হয়ে আছে হাতেগোনা কিছু মানুষের মুঠোয়।
এনপিএ বিশ্বাস করে, এই ক্ষমতা ফিরে যাওয়া উচিত তার প্রকৃত মালিক — জনগণের কাছে। নতুন রাজনীতি গড়ার এই যাত্রায় আপনার কণ্ঠও জরুরি।
আপনি কী মনে করেন? ক্ষমতার এই দূরত্ব কীভাবে ঘুচবে? আপনার ভাবনা তুলে ধরুন একটা রিলে — সমস্যা চিহ্নিত করুন, সমাধান দেখান, আর হয়ে উঠুন এই পরিবর্তনের অংশ।
রিল বানান, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
অংশগ্রহণের শেষ সময়: ২০ জুলাই
ক্ষমতা ফিরিয়ে আনার এই লড়াইয়ে আজই যুক্ত হোন। অংশ নিন একটা রিল একটা সমাধান কম্পিটিশনে!
#ক্ষমতা_জনগণের #নতুন_রাজনীতি #একটা_রিল_একটা_সমাধান

21/06/2026

ইনফর্মাল ইকোনমির সাথে যুক্ত শ্রমজীবিরা বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশী ভূগবে।

20/06/2026

চায়ের কাপে আড্ডার ঝড়, চারপাশের হাজারো সমস্যা নিয়ে আলাপ আর তার সমাধান!
আপনার চারপাশে যে সমস্যাগুলো নিয়ে রোজ কথা হয়, সেগুলোর সমাধান এবার তুলে ধরুন একটা রিলে। হতে পারে সেটা বেকারত্ব, বিদ্যুাতের দাম বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য কিংবা পুরো সমাজের গল্প — আপনার চোখে দেখা সমস্যা আর তার বুদ্ধিদীপ্ত সমাধান, এবার ক্যামেরায় বন্দি করুন!
রিল বানান, সমস্যা ও সমাধান তুলে ধরুন
জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
অংশগ্রহণের শেষ সময়: ২০ জুলাই
আর দেরি না করে আজই রিল বানিয়ে অংশ নিন এনপিএ আয়োজিত একটা রিল একটা সমাধান রিল কম্পিটিশনে!
#একটা_রিল_একটা_সমাধান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Network for People’s Action - NPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share