মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা "মোঃ মাকসুদুর রহমান প্রতিষ্ঠাতা ও পরিচালক
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা
(স্থাপিত: ২০২৪ | ভোলা জেলা

বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌙

স্বাগতম ‘মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা’-র অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা ভোলার একঝাঁক স্বপ্নবাজ তরুণ, যারা নিজেদের মেধা ও শ্রমকে বিলিয়ে দিচ্ছি মানবতার কল্যাণে। আমাদের মূল শক্তি হলো ঐক্য এবং আমাদের মূল লক্ষ্য হলো মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের সেবা করা। 🤝✨

কেন আমাদের এই পথচলা? 🚩
আমাদের চারপাশের সমাজে এখনো এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো ভাতের

জন্য সংগ্রাম করেন, বিনাচিকিৎসায় ধুঁকে ধুঁকে মরেন, কিংবা প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে নিঃস্ব হয়ে যান। সরকারি বা বড় বড় সংস্থার সাহায্য সব সময় সবার কাছে পৌঁছায় না। সেই শূন্যস্থান পূরণ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে মানবিকতার বন্ধন সুদৃঢ় করতে।

আমাদের মূল কার্যক্রমসমূহ বিস্তারিত: 📝

দুর্যোগ মোকাবিলা: বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে ভোলা উপকূলীয় অঞ্চল হওয়ায় আমরা সবসময় ঝঁকিতে থাকি। বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য। 🌊🆘

ইসলামী শিক্ষার বিকাশ: নৈতিকতা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। আমরা শিশুদের কুরআন শিক্ষা এবং তরুণদের মাঝে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে কাজ করি। 📖 নূরানি তালীম ও দ্বীনি শিক্ষার প্রসারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

চিকিৎসা সেবা ও রক্তদান: "রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ"—এই স্লোগানে আমাদের রয়েছে একটি শক্তিশালী রক্তদান নেটওয়ার্ক। এছাড়া দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ সরবরাহের চেষ্টা করি। 🩸🏥

ঈদ আনন্দ ও মানবিক সহায়তা: এবারের প্রতিপাদ্য—"ঈদের খুশি ছড়িয়ে দিন, হাসি ফুটুক সবার মুখে"। আপনার একটি ছোট্ট দান হতে পারে কোনো অভাবী পরিবারের ঈদের আনন্দ। আমরা প্রতিবছর ইফতার সামগ্রী, নতুন পোশাক এবং ঈদ উপহার বিতরণ করি যাতে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই আনন্দ করতে পারে। 🌙🎁

আপনার ভূমিকা কি হতে পারে? 🤔
আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা বা একজন স্বেচ্ছাসেবক হিসেবে সময় দিয়ে আপনিও এই সওয়াবের অংশীদার হতে পারেন। আপনার ছোট্ট সহযোগীতায় হাসি ফুটতে পারে এক পরিবারের মুখে! আসুন, আমরা সবাই মিলে এই ঈদ আনন্দ ভাগ করে নেই সবার মাঝে।

আমাদের সাথে যুক্ত থাকুন:
আমাদের প্রতিটি কার্যক্রমের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন। আপনার পরামর্শ আমাদের পথচলাকে আরও সহজ করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও স্বনির্ভর সমাজ গড়ে তুলব।

যোগাযোগ করুন:
📱 +880 1850-883369
📱 +880 1309-738937
📍 স্থান: ভোলা জেলা, বাংলাদেশ।

মানবতার জয় হোক, তারুণ্যের শক্তি জাগ্রত হোক। ❤️

#মানবতার_বন্ধন_যুব_উন্নয়ন_সংস্থা

15/08/2026

হেল্পিং ক্লাব বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মহা স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ উপলক্ষে
কথা বলতেছেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার
সভাপতি আমেনা খানম আপু

15/08/2026

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে “জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার: নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়” শীর্ষক এ নাগরিক গোলটেবিল অনুষ্ঠিত হয়
ভোলা জেলা থেকে উপস্থিত থেকে ভোলা জেলার সমস্যা গুলো তুলে ধরলাম ধন্যবাদ মাই টিভি কে ।

15/08/2026
অসংখ্য ধন্যবাদ জানাই ভোলা প্রকাশকে
15/08/2026

অসংখ্য ধন্যবাদ জানাই ভোলা প্রকাশকে

টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহ হারা হাজারো মানুষ!

হেল্পিং ক্লাব বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মহা স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপ...
15/08/2026

হেল্পিং ক্লাব বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মহা স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা সম্মাননা ক্রেস্ট প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
এই সম্মাননা আমাদের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও উৎসাহিত করবে
ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করেছেন এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে

14/08/2026

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

14/08/2026

*নাগরিক গোলটেবিল আলোচনা সভা ২০২৬*

*আয়োজনে:* এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন

*তারিখ:* ১৪ আগস্ট শুক্রবার, ২০২৬
*সময়:* বিকাল ৩.০০ টা
*স্থান:* চট্টগ্রাম প্রেসক্লাব, জামাল খান, চট্টগ্রাম।

অসংখ্য ধন্যবাদ
13/08/2026

অসংখ্য ধন্যবাদ

জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং আমাদের বর্তমান বাস্তবতা। বন্যা, দুর্যোগ ও পরিবেশগত নানা সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজন করছে ‘নাগরিক গোলটেবিল আলোচনা সভা ২০২৬’।আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ও বন্যা-পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভোলার পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন "মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা" এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাকসুদুর রহমান। আগামী ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে এ নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানমআপুকে শুভেচ্ছা ও অভিনন্দন ৮ আগস্ট ২০২৬ রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে স্ট...
12/08/2026

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম
আপুকে শুভেচ্ছা ও অভিনন্দন
৮ আগস্ট ২০২৬ রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন–৩)’। প্রদান অনুষ্ঠিত হয়। ভোলা থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পাওয়ায় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা
পরিবার আজ আনন্দিত এই অর্জন একজন নারীর একজন মায়ের কষ্টের ফল
এভাবে এগিয়ে যাবেন ভোলা জেলার সকল নারীরা আবারো প্রমাণ হলো পুরুষদের পাশাপাশি
নারীরাও পারে তাদের আর ঘরে বসে থাকার সময় নাই দোয়া ও ভালোবাসা প্রিয় বোন আমার
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে

Address

ভোলা জেলা
Dhaka
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share